20/05/2025
অদ্য ১৩-০৫-২০২৫ তারিখে এসইও এক্সপেট বাংলাদেশ লিঃ-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে "ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং ওরিন্টেশন " শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিজানুর রহমান বকুল । আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অপারেশন হেড মোঃ রেজওয়ান রিফাত, কন্টেন্ট ডিপার্টমেন্ট হেড মোঃ নিহাল আহম্মেদ, এইচ আর এবং অডিট হেড মোঃ মোশারফ হোসেন, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোঃ মনির হোসেন।
এই আয়োজনের মাধ্যমে আমাদের নতুন সহকর্মীদেরকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের কৌশলগত দিকগুলো শেখানো হয়নি বরং তাদের ভেতরে দায়িত্ববোধ, পেশাগত মনোভাব এবং অফিস সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীলতা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
#ডিজিটাল #মার্কেটিং #এসইওএক্সপেটবাংলাদেশলিঃ | | | | | | | |