25/01/2026
Meta Andromeda Update: নতুন যুগের Facebook Ads স্ট্র্যাটেজি Bismillah Ads Agency
Meta তাদের সর্বশেষ Andromeda Update প্রকাশের পর Facebook Ads এর খেলার নিয়মই বদলে গেছে।
আগে যেসব narrow targeting টেকনিক দিয়ে দারুণ রেজাল্ট আসত, এখন সেগুলো তেমন কাজ করছে না।
এখন সফলতার মূলমন্ত্র হচ্ছে:
কম টার্গেটিং + বেশি ক্রিয়েটিভ ভ্যারিয়েশন = বেশি কনভার্শন
Meta নিজেই পরামর্শ দিচ্ছে, একই ধরনের কনটেন্ট বা অ্যাড ফরম্যাটে আটকে না থেকে
বিভিন্ন ধরনের ভিডিও, ইমেজ, মেসেজ এবং স্টাইল ব্যবহার করতে।
অ্যালগরিদমকে যত বেশি ভ্যারিয়েশন দেবেন, সে তত দ্রুত শিখবে এবং সঠিক অডিয়েন্সে পৌঁছে যাবে।
বাংলাদেশি ছোট-বড় সব ধরনের ব্যবসার জন্য Andromeda প্ল্যান
অভিজ্ঞতা থেকে বলছি, ছোট বাজেটে হলেও আপনি দারুণ রেজাল্ট পাবেন যদি নিচের গাইডলাইন অনুসরণ করেন:
১. Audience Targeting → Broad Targeting
আগে আমরা খুব স্পেসিফিক ইন্টারেস্ট টার্গেটিং করতাম। যেমন:
"Only IELTS students in Dhaka" বা "Bike lovers in Chittagong"।
কিন্তু নতুন আপডেটে এই মাইক্রো টার্গেটিং অ্যালগরিদমকে বাধা দিচ্ছে।
এখন করণীয়:
শুধু বয়স, লোকেশন, ল্যাঙ্গুয়েজ সেট করুন।
Facebook কে শেখার সুযোগ দিন, কোন অডিয়েন্স রেসপন্স করছে।
Pixel + Conversion API সঠিকভাবে ইনস্টল করুন।
সঠিক ডেটা থাকলে Facebook আপনার সেলফাইন্ড করবে।
💡 Pro Tip: Narrow targeting দিয়ে খেলার চেষ্টা করলে খরচ বেশি হবে, কনভার্শন কমে যাবে।
২. Creative Variation – সাফল্যের মূল সূত্র
একটা ছবি বা একটি ভিডিও দিয়ে ক্যাম্পেইন চালালে এখন আর কাজ হবে না।
প্রতিটি অ্যাড সেটে অন্তত ৫-৬ ধরনের ক্রিয়েটিভ ভ্যারিয়েশন রাখুন:
ভিডিও কনটেন্ট: ১৫–৩০ সেকেন্ডের শর্ট ভিডিও।
স্ট্যাটিক ইমেজ: পণ্য বা সার্ভিস হাইলাইট।
ক্যারোসেল: একাধিক প্রোডাক্ট বা অফার দেখানোর জন্য।
UGC/Testimonial: গ্রাহকের ফিডব্যাক বা রিভিউ।
প্রমোশনাল অফার: ডিসকাউন্ট বা সীমিত সময়ের অফার।
Funny/Relatable Meme: এঙ্গেজমেন্ট বাড়াতে।
কৌশল:
একবার price-focused মেসেজ,
একবার emotion-driven,
আবার একবার problem-solution angle।
এভাবে বৈচিত্র্য দিন যাতে অ্যালগরিদম বুঝতে পারে কোন মেসেজ কার কাছে ভালো কাজ করছে।
৩. Advantage+ Placements – Algorithm-এর উপর ভরসা করুন
আগে আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট ঠিক করতাম। যেমন:
"শুধু Facebook Feed" বা "শুধু Instagram Stories"।
কিন্তু Andromeda আপডেটে Advantage+ Placements অন রাখুন।
এখন Meta-এর AI বুঝে নেবে কোন জায়গায় আপনার কনটেন্ট সেরা পারফর্ম করছে।
এতে রিচ এবং কনভার্শন দুটোই বাড়বে।
৪. বাজেট প্ল্যানিং – ছোট থেকে শুরু করুন
শুরুর দিকে ছোট বাজেটে শুরু করে ধীরে ধীরে স্কেল করুন।
প্রস্তাবিত বাজেট:
প্রতি Ad Set এ দিনে ৳১,০০০ – ৳১,৫০০।
প্রতিটি Ad Set এ অন্তত ৩–৫টি ক্রিয়েটিভ ভ্যারিয়েশন রাখুন।
💰 উদাহরণ:
আপনি যদি দিনে ২,০০০ টাকা খরচ করতে চান,
২টা Ad Set = ১,০০০ টাকা করে।
এর একটি Broad Audience, অন্যটি Retargeting।
৫. Conversion Tracking – অ্যালগরিদমকে শেখান
Meta কে শিখানোর জন্য অবশ্যই কনভার্শন সিগনাল দিতে হবে।
ওয়েবসাইট থাকলে Pixel + Conversion API সেট করুন।
ওয়েবসাইট না থাকলে Facebook Shop বা WhatsApp Conversion Event ব্যবহার করুন।
সঠিক ডেটা ছাড়া অ্যালগরিদম ঠিকমতো শিখতে পারবে না,
ফলাফলও ভালো আসবে না।
৬. কনটেন্ট রিফ্রেশ ও টেস্টিং
প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট যোগ করুন।
একই ক্রিয়েটিভে Frequency বেশি হয়ে গেলে পারফরম্যান্স কমে যাবে।
পুরনো কনটেন্ট রিপ্লেস করে নতুন ফরম্যাট বা হুক ব্যবহার করুন।
৭. হুক ও লোকালাইজড কনটেন্ট
আপনার অডিয়েন্সের সমস্যা ও ভাষা বুঝুন।
যেমন: স্টাডি অ্যাব্রড এজেন্সির জন্য কনটেন্ট তৈরি করলে,
ছাত্রদের ভয়, স্বপ্ন ও প্রশ্নগুলোকে হুক হিসেবে ব্যবহার করুন।
ভুল করবেন না:
চ্যাটজিপিটি থেকে সরাসরি কনটেন্ট নিয়ে ব্যবহার করলে রেজাল্ট আসবে না।
নিজস্ব টোনে কাস্টমাইজ করুন।
Andromeda সাফল্যের সূত্র
Creative Diversity + Broad Targeting + Accurate Pixel Data + Regular Content Refresh
আপনি যদি Riha webtech এর সাথে কাজ করেন, আমরা আপনার পুরো Facebook Ads ক্যাম্পেইনকে
Meta-এর সর্বশেষ AI আপডেট অনুযায়ী সাজিয়ে দেবো।
ফলাফল? কম খরচে বেশি কনভার্শন এবং টেকসই গ্রোথ।