14/07/2020
*** ব্যবসার জন্য ফেসবুক পর্ব-০১
আমরা অনেকেই জানি ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া। শুধুই কি সোশ্যাল মিডিয়া নাকি আরো অনেক কিছু? মনে রাখবেন, কোন সোশ্যাল মিডিয়ায় ফ্রি নয়। সকল সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্য ব্যবসা। আর ব্যবসা করার উদ্দেশ্যেই তারা এসব সোশ্যাল মিডিয়া তৈরি করেছে। ফেসবুকও এর ব্যাতিক্রম নয়।
আমরা যে ফেসবুক প্রোফাইল ব্যবহার করি তা একটি ফ্রি সার্ভিস।, যা আমরা সহজেই ব্যবহার করতে পারি। তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কেন এই বিশাল জনগোষ্ঠীকে এই ফ্রি সার্ভিস প্রদান করছে?
তা কি আমরা কখনও ভেবে দেখেছি।
আসলে ফেসবুকের অনেক সার্ভিস রয়েছে, যা টাকার বিনিময়ে ঐসব সেবা গ্রহণ করতে হয়। একমাত্র আমাদের সাধারণ যোগাযোগের জন্য আমরা অল্প কিছুই এখানে বিনামূল্যে ব্যবহার করতে পারি। কিন্তু এর বাইরেও রয়েছে আরো অনেক কিছু। সেসব বিষয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো ধিরে ধিরে ইনশাআল্লাহ।