18/01/2026
মার্কেটপ্লেসের অবস্থা এখন খুব ক্লিয়ার। এসইও স্পেশালিষ্টের সাপ্লাই বেশি, ক্লায়েন্টের প্রোজেক্ট কম।
যার কারণে বায়াররা ৫ ডলারের কাজের জন্য ৫০ সেন্ট অফার করবে, এটাই অর্থনীতির নিয়ম।
এটা নিয়ে অভিযোগ করে লাভ নেই। যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন, ততই মঙ্গল।
যারা মার্কেটপ্লেসে স্ট্রাগল করছেন বা বাইরে কাজ পাচ্ছেন না, তাদের জন্য আমার অনেক বছরের অভিজ্ঞতা থেকে কিছু প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান দিচ্ছি।
ভালো লাগলে পোস্টটা সেভ করে রাখবেন।
----------------
১. জেনেরিক হওয়া বন্ধ করুন (The Specialist Edge):
আজকাল সবাই বলে "I am an SEO Expert"। সত্যি কথা বলতে এই লাইনের কোনো ভ্যালু নেই।
বরং নিজেকে স্পেশালাইজড করুন।
- বাজে উদাহরণ: "I do SEO services."
- ভালো উদাহরণ: "I help e-commerce brands strictly with Technical SEO audits."
যখন আপনি স্পেসিফিক হবেন, তখন কম্পিটিশন কমে যাবে এবং ভ্যালু বেড়ে যাবে।
----------------
২. প্রপোজাল নয়, অডিট পাঠান (The Value First Method):
মার্কেটপ্লেসের বাইরে কোল্ড ইমেইল বা লিঙ্কডইনে মেসেজ দেওয়ার সময় সবাই একটা ভুল করে, শুরুতেই সার্ভিস অফার করে।
এটা করবেন না। আগে ভ্যালু দিতে চেষ্টা করুন।
ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখুন। লুম (Loom) বা স্ক্রিন রেকর্ডার দিয়ে ২ মিনিটের একটা ভিডিও বানান।
ভিডিওতে দেখান "আপনার সাইটের এই ৩টা কন্টেন্ট ভুলের জন্য আপনি সেলস লস করছেন।"
শেষে বলুন, "আপনি চাইলে আমি এটা ফিক্স করে দিতে পারি।" এটাকে না বলা খুব কঠিন।
----------------
৩. পোর্টফোলিওতে 'লিংক' না, 'রেজাল্ট' দেখান:
আপনার আগের কাজের লিংক দিয়ে ক্লায়েন্ট কী করবে?
সে দেখতে চায় রেজাল্ট। পোর্টফোলিও সাজান Case Study আকারে।
- সমস্যা কী ছিল?
- আপনি কী করলেন?
- রেজাল্ট কী হলো? (গ্রাফ বা ডাটা দিয়ে দেখান)।
ক্লায়েন্ট কনফিডেন্স পায় ডাটা দেখে, লিংকের লিস্ট দেখে না।
----------------
৪. রিজেকশন হ্যান্ডলিং:
দাম নিয়ে যখন কথা হবে, তখন রেট কমাবেন না। বরং কাজের পরিধি (Scope) কমান।
উদাহরণঃ ক্লায়েন্ট যদি বলে ১০০ ডলার বেশি হয়ে যাচ্ছে, তাকে বলুন, "ঠিক আছে, তাহলে আমি শুধু অডিটটা করে দিচ্ছি, ফিক্সিং পরে।"
কখনোই সস্তায় ফুল সার্ভিস দেবেন না। এতে আপনার ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়।
----------------
মার্কেটপ্লেস কোনো জাদুর বাক্স না।
এটা শুধুই একটা টুল। বড় হয়ে উঠার একটা ছোট্ট সিঁড়ি।
আসল স্কিল হলোঃ অন্যের সমস্যা খুঁজে বের করা এবং সেটার সমাধান অফার করা।
আপনি যখন "কাজ" চাওয়া বন্ধ করে "সমাধান" দেওয়া শুরু করবেন, তখন টাকার অংকটা আপনিই ঠিক করবেন, বায়ার না।
স্কিল বাড়ান, স্ট্র্যাটেজি বদলান।
শান্তি ওখানেই।