17/10/2025
অবস্থার উপহার”
কখনো ভেবেছিলাম, ভালোবাসা মানে দুটো প্রাণের নিঃশব্দ মিলন —
যেখানে চোখ বলে, আর মন শুনে।
আমি সেই স্বপ্নেই বুনেছিলাম ভালোবাসার ছায়াঘেরা সংসার,
যেখানে ছিল বিশ্বাস, আর কিছুটা নির্ভরতা।
কিন্তু একদিন হঠাৎ দেখলাম,
ভালোবাসা নয়, তারা ভালোবেসেছিল আমার অবস্থানকে —
আমার চারপাশের আলো, আমার নামের ওজন।
আমি যে শুধু মানুষ, তা কেউ দেখেনি;
দেখেছে কেবল আমার ছায়া, আমার সুবিধার প্রতিফলন।
আর যাকে আমি হৃদয়ের গভীরতম কোণে স্থান দিয়েছিলাম,
তার চোখে আমি ছিলাম নিরাবরণ এক শূন্যতা —
না রূপে দীপ্তি, না গুণে আবেদন।
তবু আজও একাকী সন্ধ্যার হাওয়ায় প্রশ্ন ভেসে আসে —
কেউ কি কখনো আমায় আমার মতো করেই ভালোবাসবে?
যে ভালোবাসায় থাকবে না কোনো শর্ত,
না কোনো অবস্থার প্রাচীর —
শুধু মানুষ হয়ে, আমায় ভালোবাসবে আমি