27/08/2026
আজকে সকালে London Business School এর প্রফেসর John Mullins এর একটা বেশ ইন্টারেস্টিং TED Talk দেখছিলাম। টপিক ছিল অন্ট্রাপ্রেনারদের কোর ৬টা মাইন্ডসেট নিয়ে।
পুরো সেশনটার মধ্যে উনার একটা স্পেসিফিক পয়েন্ট আমাকে খুব স্ট্রাইক করেছে। সেটা হলো -"Problem first, Not Product first logic"।
আমাদের লোকাল ইকোসিস্টেমে আমরা ম্যাক্সিমাম টাইম এই ভুলটাই করি। আমরা আগে একটা চমৎকার প্রোডাক্ট ডেভেলপ করি, তারপর ফিল্ডে নেমে কাস্টমার খোঁজা শুরু করি। কিছুদিন আগে CB Insights এর একটা ডেটা ঘাঁটছিলাম। সেখানে ক্লিয়ারলি বলা আছে, প্রায় ৪২% স্টার্টআপ ফেইল করে শুধুমাত্র "No Market Need" এর কারণে। মানে তারা রিয়েল প্রবলেম সলভ করার চেয়ে প্রোডাক্টের ফিচারের পেছনে বেশি টাইম ইনভেস্ট করে ফেলে।
Mullins এর বাকি ৫টা পয়েন্টও বেশ রিয়েলিস্টিক। শুরুতেই বিশাল মার্কেট ক্যাপচারের চিন্তা না করে "Think Narrow" মাইন্ডসেট রাখা। ক্যাশফ্লো ঠিক রাখতে "Ask for the cash, Ride the float" স্ট্র্যাটেজি ফলো করা। একদম শুরুতে বিশাল ফান্ডের আশায় বসে না থেকে "Beg or Borrow" করে বুটস্ট্র্যাপ করা।
আর সবচেয়ে বোল্ড পার্ট ছিল, সবসময় পারমিশনের তোয়াক্কা না করে কাজ শুরু করে দেওয়া এবং "Yes we can!" অ্যাটিচিউড ধরে রাখা।
আমার নিজের অটোমেশন আর বিজনেসের জার্নিতে আমি সবসময় "Problem first" মাইন্ডসেটটা হোল্ড করার চেষ্টা করি। ক্লায়েন্টের প্রবলেম আইডেন্টিফাই না করে সলিউশন পিচ করলে সেটা কখনোই লং টার্মে কাজ করে না।
টকটার শেষে Mullins অডিয়েন্সকে তিনটা খুব বেসিক কিন্তু ডিপ প্রশ্ন করেছিলেন। আমি আপনাদেরও সেইম প্রশ্নগুলো করতে চাই।
এই ৬টা মাইন্ডসেটের মধ্যে -
- বর্তমানে আপনার ভেতরে কোনটা সবচেয়ে স্ট্রং?
- সামনে নতুন করে কোনটা ডেভেলপ করতে চান?
- আর আপনার টিমের মেম্বারদের কোনটা শেখাতে চান?