08/08/2026
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ আগস্ট ২০২৬, শনিবার সকালে রাজশাহীর সাহেব বাজারস্থ হোটেল ওয়ারিশানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন মুসলমানের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা। দুনিয়ার কোনো কাজের সাফল্য-ব্যর্থতার পাশাপাশি সেই কাজ আখিরাতের দিক থেকে কল্যাণকর কি না, সেটিও বিবেচনা করতে হবে।
তিনি কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা, ইলম অর্জন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের নৈতিকতা, বিনয় ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, নতুন প্রজন্মকে সৎ, সাহসী ও নৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য জ্ঞান, নৈতিকতা, সাহস ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে সৎ, যোগ্য ও আমানতদার মানুষ তৈরি করতে হবে। সরকারি অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা এবং প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে মেধা, যোগ্যতা ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন।
সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা ৬ মাসের মধ্যে প্রদান, শিক্ষকদের ১০০% উৎসব ভাতা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা একসঙ্গে জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলার উপদেষ্টা জনাব গোলাম মুর্তজা । সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলার সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ।
অধ্যাপক মোঃ মুজিবুর রহমান উপস্থিত সকলকে নিয়মিত নামাজ আদায়, কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন, নৈতিক জীবন গঠন এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মহান আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।
#অধ্যাপক_মুজিবুর_রহমান
#মুজিবুর_রহমান_এমপি
#ইউনিয়ন_প্রতিনিধি_সম্মেলন
#বাংলাদেশ_আদর্শ_শিক্ষক_ফেডারেশন
#রাজশাহী
#গোদাগাড়ী
#তানোর
#শিক্ষা
#নৈতিক_নেতৃত্ব
#দুর্নীতিমুক্ত_বাংলাদেশ