বিদিরপুর

বিদিরপুর বিদিরপুর, ৬নং মাটিকাটা ইউনিয়ন,
(3)

দিল্লী থেকে বিশেষজ্ঞ এসেছেন সুদূর দীঘাতে কাজু চাষ পর্যবেক্ষণ করতে। বিশেষজ্ঞ মহোদয় বাঙালি, ইনি সম্প্রতি মার্কিন দেশ থেকে ...
03/09/2026

দিল্লী থেকে বিশেষজ্ঞ এসেছেন সুদূর দীঘাতে কাজু চাষ পর্যবেক্ষণ করতে। বিশেষজ্ঞ মহোদয় বাঙালি, ইনি সম্প্রতি মার্কিন দেশ থেকে ছয় মাসের কাজু চাষের ট্রেনিং নিয়ে এসেছেন। আমেরিকায় কাজুর চাষ হয় কি না, সেখানে এর ট্রেনিং কি হবে—এ সব প্রশ্ন আশা করি কাণ্ডজ্ঞান সম্পন্ন পাঠকেরা দয়া করে তুলে অসুবিধে সৃষ্টি করবেন না।
সে যা হোক, বিশেষজ্ঞ মহোদয় সপারিষদ এক শীতের দুপুরে দীঘায় গেলেন। এই ঠাণ্ডার দিনেও খালি গায়ে রোদ্দুরে বসে গ্রামের একজন কৃষক তামাকু সেবন করছিলেন। হঠাৎ তাঁর বাড়ির সামনে সম্ভ্রান্ত লোকজন দেখে তিনি উঠে দাঁড়ালেন। তাঁকে দেখে বিশেষজ্ঞ মহোদয় বেশ উৎসাহের সঙ্গে এগিয়ে এলেন, এসে যে গাছটায় এতক্ষণ কৃষক হেলান দিয়ে বসে ছিলেন সেটার গায়ে নিজের মুখের পাইপটা ঠুকতে ঠুকতে জিজ্ঞাসা করলেন, ‘এ গাছটার গোড়া অক্টোবর মাসের শেষ সপ্তাহে নিড়িয়ে, খুঁড়ে দিয়েছিলেন?’
এই প্রশ্ন শুনে কৃষক কেমন থমকে গেলেন। কিছু বলার আগেই বিশেষজ্ঞ মহোদয়ের একজন পারিষদ বাংলা করে বুঝিয়ে দিলেন, ‘অক্টোবর, মানে ঐ আশ্বিন মাসে গাছটার গোড়াটোড়াগুলো বেশ সাফ করে দিয়েছিলেন?’
কৃষক এবার বললেন, ‘না।’
শূন্য পাইপটা দাঁত দিয়ে চিবোতে চিবোতে বিশেষজ্ঞ মহোদয় বললেন, ‘তাই বলি,’ তারপর একটু থেমে আবার কৃষককে জিজ্ঞাসা করলেন, ‘গাছটার ওপরের ডালগুলো এর মধ্যে কোনো দিন ভালো করে পোকা মারার ওষুধ দিয়ে স্প্রে করে দিয়েছেন?’
কৃষকের মুখ দেখে বোঝা গেলো তিনি সাত জন্মে এ রকম কিছু শোনেননি, জেরার জবাবে থতমত খেয়ে বললেন, ‘আজ্ঞে, না তো।’
‘তখনই বলেছিলাম,’ বিশেষজ্ঞ মহোদয় কাতর আর্তনাদ করে উঠলেন, ‘সাধে এই অবস্থা,’ তারপর অসম্ভব উত্তেজিত হয়ে কৃষকের সামনে দু’ পা এগিয়ে গিয়ে প্রায় চেঁচিয়ে বললেন, ‘আর কিছু না করুন, এই শীতের মধ্যে, বৃষ্টির আগে গাছের উপরের পাতাগুলো একবার ছেঁটে দেবেন তো?’
একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির এ রকম মারমুখো ভাব দেখে ইতিমধ্যে কৃষক রীতিমতো ঘাবড়িয়ে গেছেন এবং চার পা পিছিয়ে গেছেন। নিরাপদ দূরত্বে থেকে তিনি কোনো রকমে জবাব দিতে পারলেন, ‘আজ্ঞে, না তো।’
মাথায় হাত দিয়ে বিশেষজ্ঞ মহোদয় মাটিতে বসে পড়লেন, ‘এই ভাবে নিজের সর্বনাশ করে! আমি অবাক হয়ে যাবো যদি আপনি এই গাছে এক কেজির বেশি কাজু বাদাম পান।’
একটু দম নিয়ে কৃষক তাঁর হাতের হুঁকোতে দু-তিনবার জোরে জোরে টান দিলেন কিন্তু আগুন নিবে গেছে, ধোঁয়া বেরোলো না, নিরাশ কণ্ঠে তিনি বললেন, ‘আমিও খুব অবাক হবো।’
এই নৈরাশ্যজনক পরিস্থিতিতে বিশেষজ্ঞ মহোদয়ের মুখে আর বাক্য জোগালো না, একজন পারিষদ তাঁকে সাহায্য করলেন, কৃষককে পালটা জিজ্ঞাসা করলেন, ‘আপনিও অবাক হবেন?’
এইবার কৃষক বেশ ধাতস্থ হয়েছেন, কোমর থেকে দেশলাই বের করে হুঁকোটা ধরিয়ে একমুখ ধোঁয়া ছেড়ে বললেন, ‘অবাক হবো না? এটা হলো শ্যাওড়া গাছ, এই শ্যাওড়ায় এক কেজি কেন, যদি একটা কাজু বাদামও হয় নিশ্চয়ই অবাক হবো, খুবই অবাক হবো।’ 😎😎

"বিশেষজ্ঞ" – তারাপদ রায় (সংগৃহীত) 🙏

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড হিসেবে মীর মেজবাহীজুলাম চৌধুরীর পদায়নরাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার ...
31/08/2026

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড হিসেবে মীর মেজবাহীজুলাম চৌধুরীর পদায়ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনাব মীর মেজবাহীজুলাম চৌধুরীকে (পরিচিতি নম্বর: ১৯৩০০) গোদাগাড়ী উপজেলার এসিল্যান্ড হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

​৩১ আগস্ট প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
​এর আগে গত ১০ আগস্ট তৎকালীন এসিল্যান্ড শামসুল ইসলাম বদলি হয়ে অন্যত্র চলে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। ফলে স্থানীয় ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েন। শূন্যকালীন এ সময়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসিল্যান্ডের কাজ পরিচালনা করে আসছিলেন।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবেআগামীকাল ২৯ আগস্ট (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাছের ডালপালা কর্তন কাজের জন্য গোদাগ...
28/08/2026

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল ২৯ আগস্ট (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাছের ডালপালা কর্তন কাজের জন্য গোদাগাড়ীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
ডাইংপাড়া, উপজেলা পরিষদ, পৌরসভা, পশু হাসপাতাল, পোস্ট অফিস, মডেল থানা, শ্রীমন্তপুর, রামনগর, কেল্লা বারুইপাড়া, কুঠিপাড়া সংলগ্ন এলাকা।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
— নেসকো, গোদাগাড়ী

শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুন:নির্ধারণ করেছে সরকারবিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে অদ্য ১২ আগস্ট...
12/08/2026

শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুন:নির্ধারণ করেছে সরকার

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে অদ্য ১২ আগস্ট ২০২৬ তারিখ হতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা রাখার নতুন সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকবে, সকল আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে।
তবে কাঁচাবাজার বা খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।

বিদ্যুৎ বিভাগ
#গোদাগাড়ী

গোদাগাড়ী মডেল থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বদলিরাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমা...
07/08/2026

গোদাগাড়ী মডেল থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বদলি

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমানকে বদলি করা হয়েছে।
তিনি গোদাগাড়ী মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বদলির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আদেশের মাধ্যমে জানানো হয়েছে।

আজ সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি শিশু পাওয়া গেছে। জানা গেছে, শিশুটির অভিভাবক তাকে একজন যাত্রীর কাছে কিছুক্ষণ রাখার...
06/08/2026

আজ সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি শিশু পাওয়া গেছে। জানা গেছে, শিশুটির অভিভাবক তাকে একজন যাত্রীর কাছে কিছুক্ষণ রাখার কথা বলে চলে যান। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি আর ফিরে আসেননি।

বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে এবং বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

শিশুটির প্রকৃত অভিভাবককে দ্রুত খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিশুটির স্বজনদের কাছে পৌঁছে যায়।

📞 যোগাযোগ: সংশ্লিষ্ট স্টেশন মাস্টার অথবা রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

একটি শেয়ারই হতে পারে শিশুটির পরিবারের কাছে ফিরে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম।

রাজশাহীতে বিশেষ চেকপোস্ট অভিযান: ৫৫ মামলা, ৩১ যানবাহন আটকসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন ...
29/07/2026

রাজশাহীতে বিশেষ চেকপোস্ট অভিযান: ৫৫ মামলা, ৩১ যানবাহন আটক

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে ৩১টি যানবাহন আটক করা হয়।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

follow বিদিরপুর পিরিজপুর আপন

28/07/2026

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় পিতা-পুত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর ওপারের চরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা এক নারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তার স্বামী ও ছেলে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
ঘটনার পর থেকেই পদ্মার তীরে স্বামী-সন্তানকে হারিয়ে আহাজারি করছেন ওই নারী। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

28/07/2026

রাজশাহীতে পদ্মানদীতে নৌকা ডুবি, নিখোঁজ ২

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এই নৌকাডুবি ঘটনা ঘটে।

28/07/2026

রাজশাহীতে পদ্মানদীতে নৌকা ডুবি, নিখোঁজ ২

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় পিতা-পুত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর ওপারের চরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা এক নারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তার স্বামী ও ছেলে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
ঘটনার পর থেকেই পদ্মার তীরে স্বামী-সন্তানকে হারিয়ে আহাজারি করছেন ওই নারী। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

Address

বিদিরপুর, গোদাগাড়ী, রাজশাহী
Rajshahi
6290

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিদিরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share