05/05/2015
এই গরমে আপনার করনীয়
******************************
গ্রীষ্মের প্রখর রৌদ্র তাপে পৃথিবীর উপরিভাগ প্রচন্ড গরম হয়ে যায়। ধূলীকনা থেকে শুরু করে যত যা আছে সব কিছুই সূর্য থেকে তাপ শোষন করে গরম হয়ে ওঠে। এসময় স্বভাবিক ভাবেই শরীর থেকে লবন ও পানি (ঘাম) বের হয়ে যায় এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই এসময় যতটা সম্ভব নিজেকে শীতল রাখার চেষ্টা করুন...........
--> আপনি যখন বাইরে বের হবেন, তখন আপনার ছাতাটা সঙ্গে নিতে অবশ্যই ভুলবেন না যেনো। ছাতা আপনকে সূর্যের তাপ থেকে যেমন রক্ষা করবে তেমনি হঠাৎ বৃষ্টির হাত থেকে ও বাচাবে।
--> বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন।
--> সাদা রঙের যে কোন কিছুর তাপ বিকিরন ক্ষমতা বেশি হওয়ায় কম গরম হয় তাই গরমের দিনে সাদা রঙের কাপড় পরিধান করুন।
--> এসময় বেশি বেশি পানি পান করা খুবই প্রয়োজন এছাড়া ঠান্ডা জাতীয়/পানীয় যেমন গ্লুকোজ, ডাবের পানি, স্যালাইন ইত্যাদি পান করা উচিৎ।
--> যারা দিন মজুর তারা প্রায় সারাদিন রৌদ্রের মধ্যে কাজ করেন। তাদের উচিৎ পানীয় বা ঠান্ডা জাতীয় কিছু সঙ্গে রাখা এবং বেশ কিছুক্ষন পর পর তা পান করা।
--> প্রয়োজনে একাধিকবার গোসল করা যেতে পারে, এতে শরীর ক্লান্তি বোধ কম হবে।
--> বাইরে থেকে বাসায় ফিরে সাথে সাথেই গোসল করা উচিৎ নয়, বেশ কিছুক্ষন বিশ্রাম নিয়ে তার পরে গোসল করা উচিৎ।
--> বাইরে থেকে বাসায় ফিরে অথবা ঘাম হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নেওয়া উচিৎ।
:
:
>> #আরাফাত_সবুজ