রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ ট্রেনের সময়-সূচী

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ ট্রেনের সময়-সূচী

রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ ট্রেনের সময়-সূচী ট্রেনে ভ্রমণের সময় ছবি ও তথ্য দিয়ে আমা

চাঁপাইনবাবগঞ্জ - সিরাজগঞ্জ নতুন ট্রেন আসছে।
11/07/2026

চাঁপাইনবাবগঞ্জ - সিরাজগঞ্জ নতুন ট্রেন আসছে।

প্রতিমন্ত্রী শাহে আলমের চাওয়ায় প্রধানমন্ত্রীর ‘না’, সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ বদলাচ্ছে নাসিরাজগঞ্জ–বগুড়া নতুন রেলপথ কোন দিক ...
25/06/2026

প্রতিমন্ত্রী শাহে আলমের চাওয়ায় প্রধানমন্ত্রীর ‘না’, সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ বদলাচ্ছে না
সিরাজগঞ্জ–বগুড়া নতুন রেলপথ কোন দিক দিয়ে কোন পর্যন্ত যাবে, আগে থেকেই নির্ধারণ হয়ে আছে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নতুন রেলপথে কিছুটা পরিবর্তন আনতে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। প্রতিমন্ত্রীর সেই চাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এটি পরিবর্তন করা যাবে না। আগে থেকে ঠিক করা পথ (রুট) ধরে রেললাইন বসবে।

বর্তমান সরকার সিরাজগঞ্জ–বগুড়ার মধ্যে নতুন ৭৬ কিলোমিটার মিশ্র গেজ (মিটারগেজ ও ব্রডগেজ) রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছে। এ রেলপথ নির্মাণ হলে সিরাজগঞ্জ থেকে রেলপথে বগুড়ার দূরত্ব ১১৪ কিলোমিটার কমে যাবে। এতে যাত্রার সময় প্রায় তিন ঘণ্টা কমে আসবে। এখন ট্রেনে ঘুরপথে বগুড়ায় যেতে হয়। ঢাকা থেকে ট্রেন সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর হয়ে সান্তাহার দিয়ে বগুড়া শহরে যায়। নতুন রেললাইন হলে ট্রেন সিরাজগঞ্জ থেকে কামারখন্দ, রায়গঞ্জ, শেরপুর, শাজাহানপুর ও কাহালু হয়ে বগুড়া শহরে যাবে।
প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। ভারতীয় ঋণের অর্থে এটি বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় সরকার প্রকল্পে অর্থায়ন না করার কথা জানিয়ে দেয়। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। এতে ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

ভারত সরে যাওয়ার পর এ প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এ কারণে প্রকল্প প্রস্তাব সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনের পর ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১২ হাজার ৪৪২ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০৩১ সালের জুন পর্যন্ত করা হচ্ছে। সংশোধন প্রস্তাবটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। অনুমোদনের পর তা একনেকে ওঠার কথা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্ভাব্য ব্যয় বেড়ে যাওয়ার কারণ হলো সময়মতো প্রকল্পটির কাজ শুরু করতে না পারা। এর মধ্যে ডলারের দাম বেড়েছে। এ ছাড়া প্রকল্পে নতুন কিছু সেতু ও উড়ালসড়ক যুক্ত করা হয়েছে। জমির মূল্যও বেড়ে গেছে। এসব কারণে প্রকল্পের ব্যয়ও বাড়ছে।

03/06/2026

বাড়লো বিদ্যুতের দাম; গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি।

29/05/2026

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেন লাউয়াছড়া এলাকায় পৌঁছালে এর একটি ওয়াগন লাইনচ্যুত হয়। সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ একক লাইনের মাধ্যমে পরিচালিত হওয়ায় ওই পথে অন্য কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়াগনটি উদ্ধার হয়নি।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রজত কুমার রায় বিকেল সাড়ে ৫টায় প্রথম আলোকে বলেন, তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজের জন্য কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে। বর্তমানে জয়ন্তিকা এক্সপ্রেস সাতগাঁও স্টেশনে আটকা রয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ ট্রেনের সময়-সূচী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share