06/04/2025
ঝড়ো বাতাসে গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায়, বো$মার আঘাতে পবিত্র ভূমির ফিলি&স্তিনি মানুষদেরকে সেভাবে আকাশে উড়তে দেখল পুরো বিশ্ববাসী।
পৃথিবীর আটশ কোটি মানুষ, দুইশ কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি, আরববিশ্ব—কেউই হা$য়ে$নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না। বরং সবাই রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই ব$র্ব$রতা।
এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক, তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হলো ফি$লি$স্তি$ন। এই নি$র্ম$মতার দায় আমাদের সবার। একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
মহান রবের কাছে চাওয়া শুধু একটাই—মৃত্যুর আগে এই জুলু£মের শেষ যেন দেখে যেতে পারি।
Ahmadullah