Envato Help Bangladesh

Envato Help Bangladesh To get any help or offer please like this page

14/06/2020

অনেক দূরের একটি পাখি দেখিয়ে দুজনকে দুটি রাইফেল
দেয়া হল। প্রথমজন রাইফেল তাক করার পর তাকে জিজ্ঞাসা
করা হল, তুমি রাইফেলের ল্যান্সে কী দেখতে
পাচ্ছো ?
সে জবাব দিল, পাখিটিকে দেখতে পাচ্ছি।
আর কী দেখতে পাচ্ছো ?
দেখতে পাচ্ছি পাখিটি একটি গাছের উপরে বসে আছে।
গাছের কিছু ডাল; পাতা দেখতে পাচ্ছি।
আর ?
ক্যামেরার শেষ মাথায় আকাশ দেখতে পাচ্ছি। আকাশ
মেঘলা।
দ্বিতীয়জনকেও একই প্রশ্ন করা হল। তার জবাব ছিল,
রাইফেলের ল্যান্সে পাখিটির মাথা ছাড়া সে আর কিছুই
দেখতে পাচ্ছে না।
আমরা বেশিরভাগ মানুষ প্রথম মানুষটির মত। আমাদের
জীবনের নিশানা অস্পষ্ট। মূল লক্ষ্যবস্তুর আশে পাশে
আরও অনেক ভিউ চলে আসে। শিকারির ল্যান্সে শুধু
পাখিটিকে দরকার; মেঘলা আকাশ না।
মারিও কুওমোর কথা মনে পড়ছে। মাত্র দুটি উপায়ে সফল
হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা আর
দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।
' সঠিক লক্ষ্য' শব্দ দুটির দিকে ভাল ভাবে তাকান। আপনি সব
কাজ করতে পারবেন না। আপনাকে দিয়ে সব কাজ হবে না।
তার মানে এই না যে আপনি পরাজিত।
'পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি' কথাটি আসলে পুরোপুরি ঠিক না।
পরিশ্রম কখনো কখনো পণ্ডশ্রম ও হয়।
ডারউইন যদি ফুটবল প্লেয়ার হবার চেষ্টা করত তাহলে
কেমন হত ? মাহাত্না গান্ধী দিন রাত সঙ্গীত চর্চা করলে
কী ভুলটা হত ভাবা যায় ? রবীন্দ্রনাথ কিন্তু ব্যারিস্টার হতে
গিয়েও পারেন নি। নিজেকে বোঝার জন্য সময় নিন।
পার্কের বেঞ্চে বসে বসে বাদাম খেয়ে জীবন পার
করে দেবার জন্য আপনার জন্ম হয়নি। অনেক হেরেছি
এখন চিত হয়ে বালিশ ছাড়া ফ্লোরে শুয়ে শুয়ে হাউমাউ
করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আপনার ভেতরে যা কিছু
আছে বিশ্বাস করুন সেটা আর কারো ভেতরে নেই।..একটা কাগজ কলম নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে
ফেলুন।
১- আপনি কেন বেঁচে আছেন।
২- লাইফে কী করতে চান ?
৩- কেন করতে চান ?
৪- সেটা করতে হলে আপনাকে কী করতে হবে ?
৫- কেন আপনি ব্যর্থ হবেন না ?
শিব খেরার একটি বই আমি অনেক দিন আমার সাথে রেখে
দিয়েছিলাম। বইটি পড়ার জন্য না; শুধু মাত্র বইটির প্রচ্ছেদের
জন্য। সেখানে বড় বড় করে লেখা আছে ' বিজয়ীরা
ভিন্ন ধরনের কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে'
আমি আমার আশে পাশের সফল এবং ব্যর্থ মানুষের মাঝে
একটাই পার্থক্য দেখি। একদল লেগে থাকে। আকড়ে
ধরে রাখে। কামড় দিয়ে ঝুলে থাকে। আরেকদল
ছেড়ে দেয়। দাড়িয়ে যায়। পালিয়ে যায়।
টপ করে হাত ফসকে পরে গেছে ? মাত্র এক নাম্বারের
জন্য মিস হয়ে গেছে ? একদম দ্বারপ্রান্তে এসে
ফলাফল জিরো ? কোন সমস্যা নাই।... লেগে থাকুন...
লেগে থাকুন। আঠার মত লেগে থাকুন।
হেরে গেছেন ? বার বার ? অনেকবার ? এখন কী
করবেন ? লেগে থাকুন... ঝাপটে ধরে ঝুলে থাকুন।
এডিসনের একটি কথা আমাকে খুব অনুপ্রাণিত করে। - ' আমি
বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলব যে আমি হারার
১০০০ টি কারণ বের করেছি'
কেন আপনি পারবেন না ? আপনার আইকিউ লেভেল
অনেক কম ? আপনি সব সময় যুক্তি তর্কে হেরে যান ?
কিছু একটা করে চারপাশে তাক লাগিয়ে দেবার মত ক্ষমতা
আসলে আপনার নেই ?
মনে রাখবেন; আপনার ভেতরে যা কিছু আছে আর যা কিছু
নেই সেটা স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। এবং তিনি
যথার্থই দিয়েছেন। তিনি কখনো ভুল করেন না।

09/05/2020

“মহিলাদের চেয়ে
পুরুষের লজ্জা বেশী”
এক বার এক স্কুলে
স্থানীয় মহিলারা
একটি সাধারণ সভার
আয়োজন করেছিলেন।
সেখানে কথা বলতে
যেয়ে এক মহিলা
বলেছিল যে,
"মহিলাদের চেয়ে
পুরুষের লজ্জা বেশী।"
কথাটা শেষ করতে না
করতেই একজন
ভদ্রমহিলা উঠে
দাঁড়ালেন। প্রতিবাদের
সুরে বললেন, 'আপা,
আপনার কথাটা মানতে
পারলাম না। পুরুষ
মানুষের আবার লজ্জা
দেখলেন কোথায়?
ওরা তো বেশরম-
বেলাজ।
প্রথম মহিলা দ্বিতীয়
মহিলার বক্তৃতা
থামিয়ে বললো
"আপা, আপনি কি
করেন?
তিনি বললেনঃ এই
স্কুলে শিক্ষকতা
করি।
প্রথম মহিলা বললো ,
কয়জন পুরুষ আর
কয়জন মহিলা
শিক্ষক আছেন এই
স্কুলে?
তিনি বলেন, আমরা
সমান সমান। চার জন
পুরুষ চার জন মহিলা।
হাসি মুখে উত্তর
দিলেন ভদ্রমহিলা।
প্রথম মহিলা বললো,
আপা আপনি কি কোন
দিন আপনার পুরুষ
সহকর্মীদের পেট-পিঠ
দেখেছেন? "
ভদ্রমহিলা ভ্রু কুচকে
তাকালেন।
বললেন তার মানে..?
প্রথম মহিলা বললো
"দেহ প্রদর্শন করা
নির্লজ্জতা।
কিন্তু এই কাজটা
সাধারণত পুরুষেরা
করেনা। আপনার যদি
কখনো ইচ্ছে হয়,
আপনার কোন পুরুষ
সহকর্মীর পেট কিংবা
পিঠ দেখবেন, তাহলে
তাকে ডেকে বলতে
হবে ভাই আপনার
শার্ট কিংবা
পাঞ্জাবীটা একটু
উপরে তুলুন তো, আমি
আপনার পেঠ কিংবা
পিঠটা একটু দেখব।
সেই ভাই তখন
নির্ঘাত আপনাকে
পাগল মনে করবে।
আর আপনার পেট-পিঠ
কতভাবে কত
এ্যাংগেলে কত শত
পুরুষ- মহিলা দেখছে
তার কি কোন হিসাব
আছে?
পুরুষেরা পেট পিঠ বের
করা পোষাক পরে
বাইরে কিংবা অফিস-
আদালতে যাবে না, এটা
তাদের স্বাভাবিক
লজ্জা। যা থাকা উচিত
ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে
গলাটা আর একটু বড়
করে কাঁধ এবং বুকের
উপরি অংশ বের করা
যাবে, কিভাবে জামার
হাতার উপরি অংশ
কেটে মাসল দেখানো
যাবে সেই চেষ্টা করে।
লজ্জাহীনতা মেয়েদের
অস্থিমজ্জায়
এমনভাবে ঢুকে গেছে
যে, এ বিষয়টাকে তারা
লজ্জার বিষয় বলে
মনেই করে না!
পোস্টটা হয়ত কারো
কাছে খারাপ লাগবে।
কিন্তু শিক্ষামূলক
পোস্ট হিসেবে সবার
পড়ার দরকার আছে।

01/10/2019

#পড়াশুনা_করার_আদর্শ_বিষয়াবলি!

ক) সকাল বেলা মস্তিষ্ক সর্বোচ্চ গ্রহন মাত্রায় থাকে। এসময় কঠিন বিষয়গুলো পড়বেন। অথচ আমরা ঘুমিয়ে থাকি।

খ) অতিরিক্ত ঘুম যাওয়া বা রাত একটার বেশি জাগা যাবে না। এটা আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

গ) পড়ার সময় মূল বিষয় লেখার অভ্যাস করতে হবে।

ঘ) দুশ্চিন্তা ও অপ্রয়োজনীয় আড্ডা এবং কাজ বাদ দিতে হবে। পারলে ঘন্টা দুয়েক গ্রুপ ডিসকাশন করতে হবে।

ঙ) সবার মুখস্ত করার সময় এক রকম না। ভাল করে আয়ত্ব না করে ঐ টপিক ত্যাগ করা যাবে না।

চ) মাঝে মাঝে পঠিত বিষয়গুলো রিভিশন দিতে হবে।

ছ) বেশ কঠিন বিষয়গুলো পড়ার সময়ই একটা খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। আর সময় পেলে দেখতে হবে।

জ) প্রতিদিন গড়ে ৭/৮ ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারলে ভালো। পড়ার সময় ফোন সাইলেন্ট থাকা ভাল।

ঝ) কঠিন বিষয়গুলোকে ফ্লাশ কার্ড বানিয়ে বাইরে বের হলে নিয়ে যেতে হবে। যেমন- ওয়ার্ড মিনিং।

জ্ঞ) রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। এতে নিউরন ভাল কাজ করবে।সংগ্রহ"

05/09/2019

#সাম্প্রতিক ঘটনাবলী | বাংলাদেশ
১. প্রশ্ন : সর্বশেষ লোহার খনি?
উত্তর : দিনাজপুরের হাকিমপুর
২. প্রশ্ন :বাংলাদেশের মাথাপিছু আয়
উত্তর : ১৯০৯ মা.ড
৩. প্রশ্ন : রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ?
উত্তর : ৯ম
৪. প্রশ্ন : ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার পান?
উত্তর: ড. আনিসুজ্জামান
৫. প্রশ্ন : বর্তমান মোট রাজনৈতিক দল?
উত্তর : ৪১ টি
৬. প্রশ্ন : সর্বশেষ রাজনৈতিক দল?
উত্তর : বাংলাদেশ কংগ্রেস
৭. প্রশ্ন : নতুন অনুমোদন প্রাপ্ত টিভি?
উত্তর : TV Today
৮. প্রশ্ন : নতুন সংঙ্গা কার্যকর হয়েছে?
উত্তর : কিলোগ্রামে
৯. প্রশ্ন : সম্প্রতি দুর্গম উপজেলা কয়টি ঘোষিত?
উত্তর : ১৬ টি
১০. প্রশ্ন : বাংলাদেশে GDP-তে প্রবাসী আয়ের অবদান?
উত্তর : ৫.৪ %
( বিঃ দ্রঃ আমরা কষ্ট করে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করে পোস্ট করি । কিন্তু আপনারা পোস্ট পড়ার পরে লাইক, কমেন্ট না করার কারণে পেজটির অস্তিত্ব হারিয়ে যাচ্ছে । সুতরাং পেজটির অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই লাইক ও কমেন্ট করুন । ধন্যবাদ )

24/08/2019

গতকাল (23/8/19) বাংলাদেশ # ডাক বিভাগের MCQ পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
পদের নামঃ # পোষ্টাল # অপারেটর
# সাধারণ # জ্ঞান অংশ সমাধানঃ
1. জাতীয় শহীদ মিনারের স্থপতি কে- হামিদুর রহমান
2. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে- ৭টি
3. বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি- বীর বিক্রম
4. বাংলা নববর্ষ প্রবর্তন করেন- সম্রাট আকবর
5. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়- প্রাকৃতিক গ্যাস
6. ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি- Wireless Fidelity
7. ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি- এডিস
8. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন- ২৯ তম অধিবেশনে
9. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
10. ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টর ছিল- ২ নং
11. বাংলাদেশ এপর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে- ১৩
12. বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত-৫০
13. CUP এর প্রধান অংশ নয় কোনটি- অপারেটিং সিস্টেম
14. দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে- সাকিব আল হাসান
15. ২০২০ সালে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে- পাকিস্তানে
16. জাতীয় বাজেট ২০১৯-২০২০ কততম বাজেট- ৪৯
17. জনসংখ্যা ঘনত্বের বিশ্বে শীর্ষ দেশ কোনটি- মোনাকো
18. ঐতিহাসিক ছয় দফা দিবস কবে- ৭ই জুন
# বাংলা অংশ সমাধানঃ
19. কোনটির লিঙ্গান্তর হয় না- কবিরাজ
20. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি- কর্মধারয়
21. নিখুঁত শব্দের নি উপসর্গ কোন প্রকারের-খাঁটি বাংলা
22. বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ”” বাক্যের ক্রিয়াটি কোন কালের- পুরাঘটিত বর্তমান
23.” বাবাকে বড্ড ভয় পাই” এখানে বড্ড শব্দটি কোন কারক ও বিভক্তি- অপাদানে দ্বিতীয়া
24. অর্ণব অর্থ কি- সমুদ্র
25. আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি- তিরোভাব
26. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি- সামনে একটা বাঁশ বাগান পরল
27. তন্বী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-তনু+ঈ
38. পুষ্প শব্দের বহুবচন কোনটি- পুষ্পদাম
29. অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগর ” এখানে কয়টি উপসর্গ রয়েছে-দুইটি
30. ছেলেরা মাঠে বল খেলে” এখানে করণ কারক প্রকাশ করে কোনটি- বল
31. কোন বাগধারাটি দ্বারা আগ্রহ বুঝায়- মাথাব্যথা
32. সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন- ইতালিয়ান
33. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল- বাংলা একাডেমি
34. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এর রচয়িতা কে-মদনমোহন তর্কালঙ্কার
35. নিরস্ত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- নিঃ+অন্ন
# ইংরেজী অংশ সমাধানঃ
36. The plural form of Oasis is -Oases
37. I had a talk with him. Here “talk” is a-Noun
38. The noun form of the word “urgent “is- Urgency
38. Which sentence is correct- The train is running on time
40. The verb of success is- succeed
41. Change the narration: I said, “Do it”- I ordered to do it.
42. The prefix “pre” can be added to- Preheat
43. The prefix “mis” can be added to- Misfire
44. He has no control------- himself- Over
45. The police are looking ------ the case. Into
46. The correct sentence in passive voice of “karim told Rahim to give up smoking “is- Karim requested Rahim to give up smoking
47. The correct sentence is passive voice of “Do you know him” is-- Is he known to you?
48. Change the voice “The house is building” -- The house is being built.
49. Change the voice “One should read only what one likes” -- What one likes should be read only.
50. Translate into English” সে কলেরায় মারা গিয়েছে”- He was died of Cholera
51. Translate into English” মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো” -- The girl entered the room laughing
52. Change the narration- The teacher says “Rose smells sweet”
Ans: The teacher says that rose smells sweet
53. Change the narration- John said to me “Do you know where he is”?
Ans: John asked me if I knew where he was.
# গনিত অংশ
54. একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত- ১/২
55. যদি a + b=2 এবং ab=1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে- 1, 1
56. x2- x-2 এর একটি উৎপাদক- x +1
57. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3,5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে- ৩১
58. 5% হার সুদে 600 টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে-৭৫০
59. যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে- ৯ দিনে (৯ দিন হবে উত্তর প্রশ্নে দেওয়া নেই)
60. একটি চৌবাচ্চার 3/5 ভাগ পূরণ হতে 7 ঘন্টা লাগে চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে- ৪ ঘণ্টা ৩০ মিনিট
61. একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সুতরাং দৈর্ঘ্য কত মিটার- ১২৭/২
62. একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে- ১৫
63. ত্রিভুজ ABC এ

25/01/2019

চমৎকার ৩০টি টেকনিক দেওয়া হল
==============================
যে সকল দেশের মূদ্রার নাম “ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★ গ- গায়ান
★ নি- নিউজিল্যান্ড
★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ ঝি- জিম্বাবুয়ে
★ জা-জামাইকা
★ H- হংক
★ S- সিংগাপুর
★ C- কানাডা
★ B- বেলিজ
★ B- ব্রুনাই
★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★ গেল-গ্রানাডা।
-
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল.....
টেকনিকঃঃ-2 [ সুমি তুই আজ ওই বাম
সিলিকা -র কুলে ]
★ সু – সুদান/সৌদিআরব
★ মি – মিশর
★ তু – তুরস্ক/তিউনিসিয়া
★ ই – ইরাক/ইসরাইল
★ আ – আলজেরিয়া, আরব আমিরাত
★ জ – জর্ডান
★ ও – ওমান
★ ই – ইরান/ইয়েমেন
★ বা – বাহরাইন
★ ম – মরক্কো
★ সি – সিরিয়া
★ লি – লিবিয়া
★ কা – কাতার
★ কু – কুয়েত
★ লে – লেবানন
-
ভারতের ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 (“লাল’ নীল’ পাঁচ’ কুড়ি”)
★ লা — লালমনিরহাট (৫৯টি)
★ নী — নীলফামারী (৪টি)
★ প —পঞ্চগড় (৩৬টি)
★ কু—কুড়িগ্রাম (১২টি)
-
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি দেশে
টেকনিকঃ- 4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
-
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ- 5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা
-
GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6[“ওমা সৌদি বেয়াইন
আমারে কাতুকুতু”দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7 [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
-
OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে,
কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
-
CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]
★ N-Nepal,
★ I-Iran,
★ P-Pakistan,
★ A-Afganistan,
★ I-India.
★ M-Malaysia,
★ T-Thailand,
★ V-Vietnam,
★ F-Filipine,
★ I-Indonesia,
★ L-Laos,
★ M-Mayanmar,
★ B-Bangladesh,
★ S-Srilanka,
-
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,
ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব
এশিয়ার দেশগুলোঃ
টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11 [তাজাকোচিফিম]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
-
SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [ সিতাদহ ]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের রাজধানী)
-
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
-
বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
-
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 [ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী)
বিভিন্ন (Golden Cresent)
-
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19 [″আপাই’’]
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
-
(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত
৩টি দেশ।“
★টেকনিক:-20 [“নেভাবা”]
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
-
(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক: 21 [″মাথাল”]
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden Village”””
বাংলাদেশের কুষ্টিয়া জেলার
২৬টি গাজা উৎপাদনকারী অঞ্চল..
-
বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA) (স্পা পানির নাম
মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আল
েকজান্ডার)
-
মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-
জ্বর-সারিল ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল= হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সারিল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
-
যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস”-
টেকনিকঃ-24 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
-
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ
টেকনিক-25 জাপানি শব্দঃ
“[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে
খেলে হারিকেনসহ রিক্সায় করে
হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায়
যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে
হারিকিরি করে “]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান,
হারিকিরি )
-
টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[ গুজরাটিরা হরতাল এর দিন কোন
জয়ন্তী হলে খদ্দর পরে ]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর
পরে।)
-
টেকনিক-27
[ এক তুর্কি উজবুক দারোগা তোপের
বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল
যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ
কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক
কোর্মা রেধে খাওয়াবে ]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ,
কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু,
কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
-
টেকনিক-28
[ ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও
কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ
নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে
প্রবেশ করে না ]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)
-
টেকনিক- 29
[ ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও
টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে ]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও
টেক্কা,তাস, তুরুপ।
-
মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল

13/12/2018

ভুমিকম্প কেন হয়?
আবু হুরাইরা (রা.) কতৃক বর্ণিত, আল্লাহর নবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্ত) হবে, জাতির সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রুপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে), শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংস স্তুপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)। [তিরমিযি কতৃক বর্ণিত, হাদিস নং – ১৪৪৭] এই হাদিসের মাঝে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আল্লাহ মহানের পক্ষ থেকে জমিনে কখন ভুমিকম্পের আজাব প্রদান করা হয় এবং কেন প্রদান করা হয়।
আল্লামা ইবনুল কাইয়ুম (রহ.) বলেন, মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে উঠার অনুমতি দেন, যার ফলে তখন বড় ধরণের ভূমিকম্প অনুষ্ঠিত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে। তারা মহান আল্লাহর নিকট তাওবা করে, পাপ কর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মুনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হত, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলত, ‘মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন।’
বিজ্ঞান কী বলে?
ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে ভূপৃষ্ঠের নীচে একটি নির্দিষ্ট গভীরতায় রয়েছে কঠিন ভূত্বক। ভূত্বকের নীচে প্রায় ১০০ কি.মি. পূরু একটি শীতল কঠিন পদার্থের স্তর রয়েছে। একে লিথোস্ফেয়ার (Lithosphere) বা কঠিন শিলাত্বক নামে অভিহিত করা হয়। আমাদের পৃথিবী নামের এই গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে যে, কঠিন শিলাত্বক (লিথোস্ফেয়ার)সহ এর ভূপৃষ্ঠ বেশ কিছু সংখ্যক শক্ত শিলাত্বকের প্লেট (Plate) এর মধ্যে খন্ড খন্ড অবস্থায় অবস্থান করছে। ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে এই প্লেটের চ্যুতি বা নড়া-চড়ার দরুণ ভূমিকম্পের সৃষ্টি হয়।
ভুমিকম্প বিষয়ক কোরানতত্ত্ব
ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরানে সূরায়ে ‘যিলযাল’ নামে একটি সূরাই নাযিল করা হয়েছে। মানুষ শুধু কোন ঘটনা ঘটার কার্যকারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ববিজ্ঞানও এই কার্যকারণ সম্পর্কেই আলোচনা করে থাকে। কিন্তু কুরআনুল কারীম একই সাথে কোন ঘটনা ঘটার কার্যকারণ বর্ণনার পাশাপাশি উক্ত ঘটনা থেকে শিক্ষনীয় বিষয় কি এবং এই ঘটনা থেকে অন্য আরো বড় কোন ঘটনা ঘটার সংশয়হীনতার প্রতি ইংগিত করে। ভূমিকম্প বিষয়ে কুরআনুল কারীমে দু’টি শব্দ ব্যবহৃত হয়েছে। একটি হল ‘যিলযাল’, যার অর্থ হল একটি বস্তুর নড়াচড়ায় অন্য আরেকটি বস্তু নড়ে ওঠা। দ্বিতীয় শব্দটি হল ‘দাক্কা’, এর অর্থ হল প্রচন্ড কোন শব্দ বা আওয়াজের কারণে কোন কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া। পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে, তা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাত্বকে চ্যুতি বা স্থানান্তরের কারণে। কিয়ামতের দিন আরেকটি ভূমিকম্পে পৃথিবী টুকরো টুকরো হয়ে ধুলিকনায় পরিণত হবে এবং তা হবে ফেরেশেতা হযরত ইসরাফিলের ( আ.) সিঙ্গায় ফুৎকারের কারণে, যাকে বলা হয় ‘দাক্কা’। যা হবে এক প্রচন্ড আওয়াজ।
পৃথিবীতে মাঝে মাঝে কঠিন শিলাত্বকের স্থানান্তরের কারণে ঘটে যাওয়া ভূমিকম্প আমাদেরকে এ কথার প্রতি ইংগিত করে যে, একদিন ওই ‘দাক্কা’ সংঘটিত হবে, যার নাম কেয়ামত। তখন এই চাকচিক্যময় দুনিয়ার সবকিছুই ধ্বংসস্তুপে পরিণত হবে। মানুষ যেন কিয়ামতকে ভুলে না যায়, দুনিয়াকেই তার আসল ঠিকানা মনে না করে, তাই মাঝে মাঝে মহান আল্লাহ ভূমিকম্পসহ আরো অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন।
ভুমিকম্প একটি আজাব
আল্লাহ মহান পবিত্র কোরানে ইরশাদ করেছেন, বল, আল্লাহ তাআলা তোমাদের উপর, তোমাদের উপর থেকে (আসমান থেকে) অথবা তোমাদের পায়ের নীচ থেকে আজাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল-উপদলে বিভক্ত করে একদলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম।” (সূরা আল আনআম : ৬৫)
আল-বুখারি তার সহিহ বর্ণনায় জাবির ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন তোমদের উপর থেকে (আসমান থেকে) নাজিল হলো তখন রাসূল (স) বললেন, আমি তোমার সম্মূখ হতে আশ্রয় প্রার্থনা করছি, অথবা যখন, অথবা তোমাদের পায়ের নীচ থেকে আজাব নাযিল হলো, তখন তিনি (সা.) বললেন, আমি তোমার সম্মূখ হতে আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ বুখারি, ৫/১৯৩)
আবূল-শায়খ আল-ইস্পাহানি এই আয়াতের তাফসিরে বর্ণনা করেন, “বল, আল্লাহ তায়ালা তোমাদের উপর, তোমাদের উপর থেকে (আসমান থেকে)- যার ব্যাখ্যা হলো, তীব্র শব্দ, পাথর অথবা ঝড়ো হাওয়া; আর অথবা তোমাদের পায়ের নীচ থেকে আজাব পাঠাতে সক্ষম- যার ব্যাখ্যা হলো, ভুমিকম্প এবং ভূমি ধ্বসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া।)
বান্দার ওপর আজাব কেন আসে?
হজরত আলী [রা.] হতে বর্ণত রসুল [সা.] ইরশাদ করছেন, যখন আমার উম্মত যখন ১৫ টি কাজে লিপ্ত হতে শুরু করবে তখন তাদের প্রতি বালা মসীবত আপাতিতি হতে আরম্ভ করবে।কাজগুলো হল
১. গণীমতের মাল ব্যাক্তিগত সম্পদে পরিণিত হবে।
২. আমানতের সম্পদ পরিনত হবে গনীমতের মালে।
৩. জাকাত আদায় করাকে মনে করবে জরিমানা আদায়ের ন্যায়।
৪. স্বামী স্ত্রীর বাধ্য হবে।
৫. সন্তান মায়ের অবাধ্য হবে।
৬. বন্ধু-বান্ধবের সাথে স্বদব্যাবহার করা হবে।
৭. পিতার সাথে করা হবে জুলুম।
৮. মসজিদে উচ্চস্বরে হট্টোগোল হবে
৯. অসাম্মানী ব্যাক্তিকে জাতির নেতা মনে করা হবে।
১০. ব্যাক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাচার জন্য।
১১. প্রকাশ্যে মদপান করা হবে।
১২. পুরুষ রেশমী পোষাক পরবে।
১৩. গায়িকা তৈরি করা হবে।
১৪. বাদ্যযন্ত্র তৈরি করা হবে।
১৫.পুর্ববর্তী উম্মতদের (সাহাব, তাবে, তাবেঈন) প্রতি অভিসমাপ্ত করবে পরবর্তীরা।
এই কাজগুলি যখন পৃথিবীতে হতে শুরু হবে তখন অগ্নীবর্ষী প্রবল ঝড়, ভুমিকম্প ও কদাকৃতিতে রূপ নেয়ার অপেক্ষা করবে। এখন একটু চিন্তা করা উচিত যে আমরা এগুলোর মাঝেই লিপ্ত রয়েছি। আর যখন আমাদের উপর মুসীবত আসে তখন প্রকৃতির বা মানুষের বা অন্যান্য জিনিসের দোষ দেই। আল্লাহ তায়ালা প্রদত্ত যে সব প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হই তা আসলে আমাদের গুনাহের কারনেই এত আযাব।
ভুমিকম্প হলে করনীয় কি?
যখন কোথাও ভূমিকম্প সংগঠিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষদের উচিত মহান আল্লাহর নিকট অতি দ্রুত তওবা করা, তাঁর নিকট নিরাপত্তার জন্য দোয়া করা এবং মহান আল্লাহকে অধিকহারে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা যেভাবে রাসূল (সা.) সূর্য গ্রহণ দেখলে বলতেন, যদি তুমি এরকম কিছু দেখে থাক, তখন দ্রুততার সাথে মহান আল্লাহকে স্মরণ কর, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা কর। [বুখারি ২/৩০ এবং মুসলিম ২/৬২৮]
বর্ণিত আছে যে, যখন কোন ভূমিকম্প সংগঠিত হতো, উমর ইবনে আব্দুল আযিয (রহ) তার গভর্ণরদের দান করার কথা লিখে চিঠি লিখতেন।
ভুমিকম্প একটি কেয়ামতের আলামত
আবূল ইয়ামান (রহ.) আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবি [সা.] বলেছেন, কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইল্ম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভুমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। (হারজ অর্থ খুনখারাবী) তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে। [সহিহ বুখারি, অধ্যায় : ১৫/ বৃষ্টির জন্য দুআ, হাদিস নাম্বার : ৯৭৯]
পবিত্র কোরানের একাধিক আয়াতে বলা হয়েছে যে, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয় তা মানুষেরই কৃতকর্মের ফল। আল্লাহপাক মানুষের অবাধ্যতার অনেক কিছুই মাফ করে দেন। তারপরও প্রাকৃতিক দুর্যোগ হয়। কোরান নাজিল হওয়ার পূর্বেকার অবাধ্য জাতি সমূহকে আল্লাহপাক গজব দিয়ে ধ্বংস করেছেন। সে সবের অধিকাংশ গজবই ছিল ভুমিকম্প। ভুমিকম্প এমনই একটা দুর্যোগ যা নিবারন করার মতো কোন প্রযুক্তি মানুষ আবিষ্কার করতে পারে নাই। এর পূর্বাভাষ পাওয়ার মতো কোন প্রযুক্তিও মানুষ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনাই। হাদিস শরীফেও একাধিকবার বলা হয়েছে যে, মানুষের দুষ্কর্মের জন্যই ভুমিকম্পের মতো মহা দুর্যোগ ডেকে আনে। কুরআন এবং হাদিসে আদ, সামুদ, কওমে লুত এবং আইকার অধিবাসীদের ভুমিকম্পের দ্বারা ধ্বংস করার কাহিনী বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করা হয়েছে।
একটু ভাবুন তো...
সামান্য এই ভূমিকম্পেই সম্পদের মায়া ছেড়ে আমরা রাস্তায় নামছি। এটা যখন আরো বাড়বে, তখন সম্পর্কের মায়াও ছেড়ে দেবো আমরা। নিজেকে বাচানোর চেষ্ঠায় ব্রতী হবো সবাই। যখন তা রচাইতেও আরো বাড়বে তখন যেই মা দুধ খাওয়াচ্ছেন তিনিও তার বাচ্চাকে ছুড়ে ফেলে দেবেন, গর্ভের শিশুকেও বের করে দেবেন। ভূমিকম্পের সময় কে কি বস্থায় ছিলাম, কে টের পেয়েছে, কে টের পায়নি, চেয়ার টেবিল নড়ছিলো কিনা, ফ্যান দুলছিলো কিনা- এই সব গবেষণা পরে করলেও হবে। আগে করা দরকার তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবচেয়ে বড় কথা হল, এটি আল্লাহ কর্তৃক একটি নিদর্শন। যাতে করে মানুষ স্বীয় অপরাধ বুঝতে সক্ষম হয়। ফিরে আসে আল্লাহর পথে। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকতার সাথে খাটি তওবা করার তাওফিক দান করুন। আমিন।

11/12/2018

"পবিত্র কোরআনের বিষ্ময়কর কিছু তথ্য"
-পুরুষ শব্দটা এসেছে ২৪ বার
-নারী শব্দটা এসেছে ২৪ বার।
-আদেশ শব্দটা এসেছে ১০০০ বার
-নিষেধ শব্দটা এসেছে ১০০০ বার
-হালাল শব্দটা এসেছে ২৫০ বার
-হারাম শব্দটা এসেছে ২৫০ বার।
-জান্নাত শব্দটা এসেছে ১০০০ বার
-জাহান্নাম শব্দটা এসেছে ১০০০ বার।
-দুনিয়া শব্দটা এসেছে ১১৫ বার
- আখিরাত শব্দটা এসেছে ১১৫ বার ।
-ফেরেশতা শব্দটা এসেছে ৮৮ বার
-শয়তান শব্দটা এসেছে ৮৮ বার।
-জীবন শব্দটা এসেছে ১৪৫ বার
-মৃত্যু শব্দটা এসেছে ১৪৫ বার।
-উপকার শব্দটা এসেছে ৫০ বার
-ক্ষতিকর শব্দটা এসেছে ৫০ বার ।
-মানুষ শব্দটা এসেছে ৩৬৮ বার
-রাসুল শব্দটা এসেছে ৩৬৮ বার।
-জিহ্বা শব্দটা এসেছে ২৫ বার
-উত্তম বাক্য শব্দটা এসেছে ২৫ বার।
-মাস শব্দটা এসেছে ১২ বার আর
-দিন শব্দটা এসেছে ৩৬৫ বার।
সুবহানাল্লাহ!
আল্লাহু আকবার !!
আল্লাহ মহান!!!
“হে আল্লাহ তুমি জিবরাঈল, মিকাঈল ও ইসরাফিলের রব, আসমান ও যমীন সৃষ্টিকারী, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী, তুমিই বান্দাদের বিতর্কিত বিষয়ে ফয়সালা প্রদানকারী। মানুষের বিতর্কিত বিষয়ে তুমি আমাকে সঠিক পথের দিশা দান করো, নিশ্চয় তুমি যাকে ইচ্ছা করো সঠিক পথের দিশা প্রদান করো।"
[ মুসলিম: ৭৭১]
এইটা নির্দ্বিধায় বলা যায় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন মানুষের লেখা নয়,ইহা মানুষের জন্য আল্লাহ তা'আলার বড় নেয়ামত।

30/11/2018

পড়িবারকে নিরাপদ রাখতে বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে যে ১০টি ভুল কখনই করবেন না।
◆●====●◆●=====●◆
১. গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপটি থাকে, সেটিতে ‘আইএসআই’ ছাপ থাকা বাধ্যতামূলক। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখুন, গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয়। সে ক্ষেত্রে পাইপ পরীক্ষার সময়ে অসুবিধা হবে।
২. রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভাল করে কভার করা থাকে, তা লক্ষ্য রাখুন। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনও ভাবে লেগে না থাকে, তা খেয়াল রাখুন।
৩. পাইপটি নিয়মিত ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করুন, কিন্তু ভুলেও সাবান জল ব্যবহার করবেন না। ২ বছর অন্তর অবশ্যই পাইপটি বদলে ফেলুন।
৪. পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনও রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না। সে ক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না।
৫. গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনও ইলেক্ট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না। ওভেন, রেগুলেটর বন্ধ করে জানলা, দরজা খুলে দিন।
৬. গ্যাস লিক করার পরে যদি কিছু ক্ষণের মধ্যে গন্ধ বন্ধ না হয়, তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন (১৯০৬)। সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন।
৭. খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে কোনও মোমবাতি, প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে, তা খেয়াল রাখুন।
৮. একটি ঘরে দু’টি সিলিন্ডার রাখার জন্য অন্তত ১০ বর্গফুট জায়গা থাকা জরুরি। এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
৯. সিলিন্ডারের উপররে কখনওই কোনও কাপড়, বাসন ইত্যাদি রাখবেন না।
১০. গ্যাসের ওভেনটি সব সময়ে সিলিন্ডারের অন্তত ছয় ইঞ্চি উপরে রাখুন। ওভেনের উপর যাতে সরাসরি হাওয়া না লাগে, সেদিকে লক্ষ্য রাখুন।

09/11/2018

★ বাংলাদেশের আইনসভার নাম→ জাতীয় সংসদ।
★ ইংরেজি নাম→ House of the Nation.
★ জাতীয় সংসদের প্রতীক→ শাপলা।
★ বর্তমান সর্বমোট আসন সংখ্যা→ ৩৫০টি।
★ সংরক্ষিত মহিলা আসন→ ৫০টি।
★ সরাসরি ভোটে নির্বাচিত আসন→ ৩০০টি।
★ জাতীয় সংসদের মেয়াদ→ ৫ বছর।
★ সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে
পারেন→ রাষ্ট্রপতি।
★ জাতীয় সংসদের সভাপতি→ স্পিকার।
★ প্রথম স্পিকার ছিলেন→ মোহাম্মদ উল্ল্যাহ।
★ প্রথম নারী স্পিকার→ ড. শিরীন শারমিন চৌধুরী।
★ মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না→ ৪র্থ
সংসদে।
★ কাস্টিং ভোট→ স্পিকারের ভোট।
★ অধ্যাদেশ→ রাষ্ট্রপতি নিজে যে আইন
জারি করেন।
★ সরকারি বিল→ মন্ত্রীরা যে বিল উত্থাপন
করেন।
★ বেসরকারি বিল→ সংসদ সদস্যরা যে বিল উত্থাপন
করেন।
★ ফ্লোর ক্রসিং→ অন্য দলে যোগদান কিংবা নিজ
দলের বিপক্ষে ভোট দান।
★ বাংলাদেশের সরকার→ সংসদীয় পদ্ধতির।
★ সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান→ রাষ্ট্রপতি
® সমুদ্র বন্দর = ৩ টি ( চট্টগ্রাম, মংলা ও পায়রা)
© স্হলবন্দর = ২৩ টি
® আন্তর্জাতিক বিমানবন্দর = ৩ টি ( ঢাকা, চট্টগ্রাম,
সিলেট)
® সরকারী বিশ্ববিদ্যালয় = ৪৩ টি
© বেসরকারি """ = ৯৫ টি
® সরকারি মেডিকেল কলেজ= ৩৭ টি
® ক্যাডেট কলেজ = ১২ টি ( গার্লস ৩ টি)
® ইন্টারনেট চালু হয় বিশ্বে = ১৯৬৯ (জুন ৪)
© মোবাইল ফোন অপারেটর = ৬ টি
® উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া,
তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।① বাংলাদেশের
জাতীয় খেলা → কাবাডি
② 'পিৎজা' খাবারটির উৎসস্থল → ইটালি
③ প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় → ১৯৩০ সালে
④ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
আরব দেশ → ইরাক
⑤ পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের
নাম → OPEC
⑥ জাতীয় শিশু দিবস → ১৭ই মার্চ
⑦ বর্তমান বিশ্বের দ্রুততম মানবী → এলেইন থম্পসন
⑧ বিশ্বের মোট জনসংখ্যা → ৭৪৩.৩০ কোটি
⑨ আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন →
হাইগেন
⑩ CIA এর পূর্ণরূপ → Central Intelligence Agency
#কোথায়_কি_অবস্থিত
★ আড়িয়াল বিল→ মুন্সিগঞ্জে
★ টাঙ্গুয়ার হাওর→ সুনামগঞ্জে
★ তামাবিল→ সিলেটে
★ ফয়’স লেক→ চট্টগ্রামের পাহাড়তলীতে
★ ইনানি বিচ→ কক্সবাজারে
★ কাপ্তাই হৃদ→ রাঙামাটিতে
★ হালদা ভ্যালি→ খাগরাছড়িতে
★ বলিশিরা ভ্যালি→ মৌলভিবাজারে
★ নাপিত খালি ভ্যালি→ কক্সবাজারে
★ দেশের সবচেয়ে বড় দীঘি রামসাগর→
দিনাজপুরে
★ দূর্গা সাগর→ মাধবপাশা, বরিশাল
★ মূহুরির চর→ পরশুরাম, ফেনী
★ দুবলার চর→ সুন্দরবনের দক্ষিণে
★ পাটনি চর→ সুন্দরবনে
★ চর মানিক ও চর জব্বার→ ভোলা
★ চর কুকরি মুকরি→ ভোলা
★ চর নিউটন→ ভোলা
★ চর আলেকজেন্ডার→ রামগতি, লক্ষীপুর
★ উড়ির চর অবস্থিত→ সন্দ্বীপ, চট্টগ্রাম
★ দক্ষিণ তালপট্টি দ্বীপ→ হাঁড়িয়াভাঙ্গা নদীর
মোহনায়, সাতক্ষীরা
★ চিম্বুক পাহাড়→ বান্দরবানে
★ নিঝুম দ্বীপ→ মেঘনার মোহনায়, নোয়াখালী
★ চন্দ্রনাথ পাহাড়→ সীতাকুন্ডে
★ মনপুরা দ্বীপ→ ভোলা
★ বিল ডাকাতিয়া→ খুলনা জেলার ডুমুরিয়ায়
★ চট্টগ্রাম সমুদ্র বন্দর→ কর্ণফুলী নদীর
তীরে
★ মংলা সমুদ্র বন্দর→ পশুর নদীর তীরে
★ মাধবকুন্ডু জলপ্রপাত→ মৌলভিবাজার জেলার
বড়লেখায়
★ গরম পানির ঝরনা→ সীতাকুন্ড পাহাড়ে
#বাংলার_পুরোনো_নাম
★ ঢাকা → জাহাঙ্গীরনগর
★ চট্টগ্রাম → ইসলামাবাদ
★ খুলনা → জাহানাবাদ
★ সিলেট → জালালাবাদ
★ যশোর → খিলাফাতাবাদ
★ বাগেরহাট → খলিফাবাদ
★ ময়মনসিংহ → নাসিরাবাদ
★ ফরিদপুর → ফাতেহাবাদ
★ বরিশাল → ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
★ কুমিল্লা → ত্রিপুরা
★ কুষ্টিয়া → নদীয়া
★ ফেনী → শমসের নগর
★ জামালপুর → সিংহজানী
★ দিনাজপুর→ গন্ডোয়ানাল্যান্ড
★ ভোলা → শাহবাজপুর
★ মুন্সিগঞ্জ → বিক্রমপুর
★ গাইবান্ধা → ভবানীগঞ্জ
★ রাজবাড়ী → গোয়ালান্দ
★ মহাস্থানগড় → পুন্ড্রবর্ধন
★ ময়নামতি → রোহিতগিরি
★ সোনারগাঁও → সুবর্ণগ্রাম
★ পদ্মা → কীর্তিনাশা
★ যমুনা → জোনাইনদী
★ ব্রহ্মপুত্র → লৌহিত্য
★ বুড়িগঙ্গা → দোলাইনদী/ খাল
★ ময়নামতি → রোহিতগিরি
★ লালবাগ দূর্গ → তেহাবাগ দূর্গ
★ নোয়াখালী → সুধারামপুর
★ সিলেট → শ্রীহট্ট /জালালাবাদ
★ মুজিবনগর → বৈদ্যনাথতলা
★ আসাদ গেট → আইয়ুব গেট
★ সাতক্ষীরা → সাতঘরিয়া
★ শেরে বাংলা নগর → আইয়ুব'নগর
★ রাঙামাটি → হরিকেল
★ সেন্ট মার্টিন →নারিকেলজিঞ্জিরা
★ নিঝুম দ্বীপ → বাউলার চর
★ কক্সবাজার → ফালকিং
#জয়ন্তী_বা_জুবিলী
★ ১২ বছর পূর্তিকে বলা হয়→ যুগ পূর্তি
★ ২৫ বছর পূর্তিকে বলা হয়→ রজত জয়ন্তী বা সিলভার
জুবিলী
★ ৫০ বছর পূর্তিকে বলা হয়→ সুবর্ন জয়ন্তী বা গোল্ডেন
জুবিলী
★ ৬০ বছর পূর্তিকে বলা হয়→ হীরক জয়ন্তী বা ডায়মন্ড
জুবিলী
★ ৭৫ বছর পূর্তিকে বলা হয়→ প্লাটিনাম জয়ন্তী
★ ১০০ বছর পূর্তিকে বলা হয়→ শতবর্ষ পূর্তি
★ ১৫০ বছর পূর্তিকে বলা হয়→ সার্ধশত বর্ষ পূর্তি
★ ২০০ বছর পূর্তিকে বলা হয়→ দ্বিশত বর্ষ পূর্তি
★ ১০০০ বছর পূর্তিকে বলা হয়→ সহশ্রাব্দ বর্ষ পূর্তি
#বাংলাদেশের_বাইরে_যত_বাংলাদেশ
★ রুপসী বাংলা→ আইভরি কোস্ট
★ বাংলাদেশ স্কয়ার→ লাইবেরিয়া
★ লিটল বাংলাদেশ→ লস এন্জেলস্, আমেরিকা
★ বাংলা টাউন→ লন্ডন, ইংল্যান্ড
★ বাংলাদেশ রোড→ আইভরি কোস্ট
★ মিনি বাংলাদেশ→ সিংগাপুর
#সাধারন_জ্ঞানঃ #বাংলাদেশ
★ 'দুবলার চর' অবস্হিত→ সুন্দরবনের দক্ষিন উপকূলে
★ বাঘা মসজিদ অবস্হিত→ রাজশাহী জেলায়
★ ইনানী সমুদ্র সৈকত অবস্হিত→ কক্সবাজার জেলায়
★ ঢাকা গেট নির্মান করেন→ মীর জুমলা
★ ঢাকায় প্রথম রাজধানী স্হাপন করেন→ সুবেদার
ইসলাম খান
★ ফরায়েজী আন্দোলনের মূলকেন্দ্র ছিল→ ফরিদপুর
★ মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল→ ১০ নং সেক্টর
★ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস→ ২৩ আগস্ট
★ জাতীয় কন্যা শিশু দিবস→ ৩০ সেপ্টেম্বর
★ বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার→ এএন
সাহা
★ সংবিধান দিবস→ ৪ নভেম্বর
★ বৈসাবি হল আদিবাসী সম্প্রদায়ের→ একটি উৎসব
★ বাংলাদেশের সংবিধানে অধ্যায় রয়েছে→ ১১ টি
★ বাংলাদেশে মোট উপজেলা রয়েছে→ ৪৯০ টি
★ আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ→ চট্টগ্রাম
★ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন→ ৩৫০ টি
★ বাংলাদেশে যে উপজাতির সংখ্যা বেশি→ চাকমা
★ অভ্র কীবোর্ড তৈরি করেন→ মেহেদি হাসান
★ করতোয়া নদীর উৎপত্তি যে পর্বত থেকে→ সিকিম
★ যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের
অভিষেক হয়→ ৭ম বিশ্বকাপ
★ কেন্দ্রীয় শহীদ মিনারের স্হপতি→ হামিদুর রহমান
#বাংলাদেশের_বিভিন্ন_স্হানের_উপনাম
★ পাহাড়ী কন্যা→ বান্দরবন
★ হিমালয়ের কন্যা→ পঞ্চগড়
★ সাগর কন্যা→ কুয়াকাটা, পটুয়াখালী
★ সূর্যকন্যা→ কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী
★ প্রকৃতি কন্যা→ জাফলং, সিলেট
★ প্রকৃতির রানী→ খাগড়াছড়ি
★ দ্বীপের রানী→ ভোলা
★ বাংলার আমাজান→ রাতারগুল, সিলেট
★ বাংলার ফুসফুস→ সুন্দরবন
★ বাংলার ভেনিস→ বরিশাল
#বাংলাদেশের_কৃষিভিত্তিক_প্রতিষ্ঠান
☞ পাট গবেষণা বোর্ড→ মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র→ ফরিদপুর
☞ রাবার গবেষণা বোর্ড→ কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড→ নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র→ শ্রীমঙ্গল, সিলেট
☞ ইক্ষু গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র→ দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র→ চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র→ বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র→ রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র→ চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র→ খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র→ চাঁদপুর
☞ ধান গবেষণা ইনস্টিটিউট→ জয়দেবপুর, গাজীপুর
☞ তুলা গবেষণা ইনস্টিটিউট→ যশোর
☞ আলু গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
☞ কলা গবেষণা ইনস্টিটিউট→ রামপাল, বাগেরহাট
☞ চামড়া গবেষণা ইনস্টিটিউট→ হাজারীবাগ, ঢাকা
☞ তামাক গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
☞ গরু গবেষণা ইনস্টিটিউট→ সাভার
☞ মহিষ গবেষণা ইনস্টিটিউট→ বাগেরহাট
☞ ছাগল গবেষণা ইনস্টিটিউট→ সিলেট
☞ হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট→ নারায়ণগঞ্জ
☞ হরিণ গবেষণা ইনস্টিটিউট→ শরণখোলা, বাগেরহাট
☞ কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট→ ভালুকা,
ময়মনসিংহ
☞ কুমির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট→
দুলহাজারা, কক্সবাজার
☞ মৎস্য গবেষণা কেন্দ্র→ বাকৃবি, ময়মনসিংহ
☞ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট→ ঢাকা বিশ্ববিদ্যালয়
#শিক্ষা_ও_জনসংখ্যা_বিষয়ক_প্রতিষ্ঠান
☞ NAEM→ ঢাকা
☞ NAPE→ ময়মনসিংহ
☞ NIPORT→ আজিমপুর, ঢাকা
☞ ICDRB→ মহাখালী, ঢাকা
☞ নার্স গবেষণা→ ঢাকা
☞ টিচার্স ট্রেনিং→ ঢাকা
☞ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট→ সেগুনবাগিচা
☞ নগর গবেষণা→ সেগুনবাগিচা
☞ BARD→ কুমিল্লা
☞ PKSF→ ঢাকা
☞ BINA→ ময়মনসিংহ
☞ মিলিটারি একাডেমী→ ভাটিয়ারী, চট্টগ্রাম
☞ নেভাল একাডেমী→ জলদিয়া,চট্টগ্রাম
☞ বিমানবাহিনী ট্রেনিং একাডেমী→ যশোর
☞ পুলিশ ট্রেনিং একাডেমী→ সারদা, রাজশাহী
☞ বিজিবি ট্রেনিং→ বাইতুল ইজ্জত, চট্টগ্রাম
☞ র্যাবের সদর দপ্তর→ কুর্মিটোলা, ঢাকা
☞ আনসার ট্রেনিং একাডেমী→ শফিপুর, গাজীপুর
#বাংলাদেশের_শিক্ষা_বিষয়ক_প্রতিষ্ঠান_সমুহ
★ NAEM= National Academy For Educational Management
★ BANBEIS= Bangladesh Bureau Of Educational Information &
Statistics
★ NCTB= National Curriculum And Textbook Board
★ NAPE= National Academy For Primary Education
★ PTTI= Primary Teacher's Training Institute
#সাধারন_জ্ঞানঃ #বাংলাদেশ
★ 'দুবলার চর' অবস্হিত→ সুন্দরবনের দক্ষিন উপকূলে
★ বাঘা মসজিদ অবস্হিত→ রাজশাহী জেলায়
★ ইনানী সমুদ্র সৈকত অবস্হিত→ কক্সবাজার জেলায়
★ ঢাকা গেট নির্মান করেন→ মীর জুমলা
★ ঢাকায় প্রথম রাজধানী স্হাপন করেন→ সুবেদার
ইসলাম খান
★ ফরায়েজী আন্দোলনের মূলকেন্দ্র ছিল→ ফরিদপুর
★ মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল→ ১০ নং সেক্টর
★ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস→ ২৩ আগস্ট
★ জাতীয় কন্যা শিশু দিবস→ ৩০ সেপ্টেম্বর
★ বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার→ এএন
সাহা
★ সংবিধান দিবস→ ৪ নভেম্বর
★ বৈসাবি হল আদিবাসী সম্প্রদায়ের→ একটি উৎসব
★ বাংলাদেশের সংবিধানে অধ্যায় রয়েছে→ ১১ টি
★ বাংলাদেশে মোট উপজেলা রয়েছে→ ৪৯০ টি
★ আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ→ চট্টগ্রাম
★ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন→ ৩৫০ টি
★ বাংলাদেশে যে উপজাতির সংখ্যা বেশি→ চাকমা
★ অভ্র কীবোর্ড তৈরি করেন→ মেহেদি হাসান
★ করতোয়া নদীর উৎপত্তি যে পর্বত থেকে→ সিকিম
★ যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের
অভিষেক হয়→ ৭ম বিশ্বকাপ
★ কেন্দ্রীয় শহীদ মিনারের স্হপতি→ হামিদুর রহমান

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Envato Help Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share