Be Developer

Be Developer Wanna Grow your Business Online? Here we come to help you. We will build a successful online business for you.

সন্তানকে শাসন করার ৬ টি ক্রিয়েটিভ ও শিক্ষণীয় টিপস:“সন্তানকে শাসন না করলে সন্তান নষ্ট হয়ে যায়” এটা সব বাবা-মায়েরই ভাবনা। ...
18/10/2022

সন্তানকে শাসন করার ৬ টি ক্রিয়েটিভ ও শিক্ষণীয় টিপস:

“সন্তানকে শাসন না করলে সন্তান নষ্ট হয়ে যায়” এটা সব বাবা-মায়েরই ভাবনা। সন্তান কোন ভুল করলে অনেকেই সন্তানকে শাসন করেন, যা সন্তানের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু কেমন হয় যদি সন্তানকে শাসন করার মাধ্যমে নতুন কিছু শিক্ষা দেয়া যায়? চলুন জেনে নিই এমন কিছু সৃজনশীল ও শিক্ষণীয় টিপস যার মাধ্যমে সন্তানকে শাসন করাও হবে, সন্তান সেখান থেকে কিছু শিখতেও পারবে।

#পানিশমেন্ট_বক্স
পানিশমেন্ট বক্সের জন্য লাগবে কিছু কাগজ ও একটা বক্স। কাগজগুলোতে বিভিন্ন ধরণের শাস্তির কথা লিখে রাখুন, যেমন-টিভি দেখার সময় কম, ভিডিও গেম খেলা একদিনের জন্য বন্ধ, আধাঘন্টা বেশি পড়তে হবে। লিখে কাগজগুলো ভাঁজ করে বক্সের মধ্যে রেখে দিন। সন্তান কোন ধরণের অন্যায় করলে বা ভুল করলে যদি সন্তানকে শাসন করতে হয় তাহলে তাকে বলুন বক্স থেকে একটা কাগজ তুলতে। কাগজে যেটা লেখা থাকবে সেটাই তার শাস্তি হিসেবে ধরা হবে।

#বেশি_করে_অনুশীলন_করতে_দিন
এই সৃজনশীল পদ্ধতিটা স্কুলে পড়া বাচ্চাদের ক্ষেত্রে করতে পারেন। সন্তান যদি ঠিকভাবে হোমওয়ার্ক করতে না পারে কিংবা স্কুলে তার পারফর্ম ভালো না হয় সেক্ষেত্রে তাকে বকাঝকা না করে কিংবা না মেরে কিছুটা সৃজনশীল পথে হাঁটুন। তাকে না পারা পড়াটা বেশি করে করতে দিন। যেমন- যে পড়াটা সে পারবে না সে পড়াটা তাকে দশবার করতে দিন। প্রয়োজনে সময়ও বাড়িয়ে দিন। কোন শব্দের অর্থ না পারলে ১০ বার সে শব্দের অর্থ লিখতে বলুন।

#শাস্তি_হিসেবে_ব্যায়াম_করতে_বলুন
এটা অনেক মজার ও সৃজনশীল একটা পানিশমেন্ট। সন্তান কোন অন্যায় করেছে? সন্তানকে শাসন করা দরকার? তাকে পার্কে একটা নির্দিষ্ট জায়গা দু-বার চক্কর দিতে বলুন। কিংবা বাসায় উঠার ক্ষেত্রে একদিন লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে বলুন। স্কুলে কোন অন্যায় করলে শাস্তিস্বরূপ ওই দিন স্কুলে থেকে হেঁটে বাসায় আসার শাস্তি দিন। এতে শিশুর শারীরিক ব্যায়ামও হবে সাথে শাসনও।

#পানিশমেন্ট_পয়েন্ট
এটার জন্য প্রথমে বাড়ির ছোট খাটো কাজগুলোর জন্য কিছু পয়েন্ট ঠিক করুন। যেমন-বারান্দায় গাছে পানি দেয়ার জন্য ৫০ পয়েন্ট, আলমারির আয়না মোছার জন্য ৫০ পয়েন্ট, নিজের রুম পরিছন্ন করার জন্য জন্য ১০০ পয়েন্ট। এবার সন্তান কোন অন্যায় করলে সে অন্যায় থেকে মাফ পাওয়ার জন্য তাকে এই কাজগুলো করে নির্দিষ্ট পয়েন্ট জোগাড় করতে বলুন। যেমন- খেলতে গিয়ে বন্ধুদের সাথে মারামারি করলে শাস্তিস্বরূপ কাজগুলো করে ২০০ পয়েন্ট সংগ্রহ করতে বলুন। শর্ত দিয়ে দিন, ২০০ পয়েন্ট সংগ্রহ করলেই কেবল সে আবার বন্ধুদের সাথে খেলতে যেতে পারবে।

#টাইমার_সেট
সন্তান খেতে অনেক সময় নেয়? কিংবা ঠিক মতো খেতে চায় না? কিংবা নিজের রুম গোছানোতে অনীহা? তাহলে সন্তান ওই কাজটা কত সময়ে করতে পারবে এমন একটা টাইম সেট করে দিন। এই টাইমে কাজটা শেষ করতে পারলে পুরষ্কার স্বরূপ আধাঘন্টা বেশি তার প্রিয় কার্টুন দেখতে পারার কথা বলুন কিংবা তার পছন্দের কোন বস্তু পুরষ্কার দেয়ার কথা বলুন। দেখবেন শিশুর গতি রকেটের মতো বেড়ে গেছে।

#সৃজনশীল_শাসন
সৃজনশীল কাজ (যেমন-ছবি আঁকা, কবিতা আবৃতি করা, বিজ্ঞানবাক্স থেকে চটপট দুটো এক্সপেরিমেন্ট করা) শিশুদের অনেক বেশি বুদ্ধিমান ও পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলে। তো সন্তান যদি কোন অন্যায় করে তাহলে সন্তানকে শাসন করার জন্য তাকে এমন কিছু সৃজনশীল কাজ করতে দিন। এতে মানসিক বিকাশের অনেক উন্নতি হবে।

ঢাকা ও আশেপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। ইতিমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যু...
09/10/2022

ঢাকা ও আশেপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর হচ্ছে।
ইতিমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

ঢাকায় লোড বেশি হবার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।

পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন, গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকলো শহর অঞ্চলের সবার প্রতি।

07/10/2022

দয়া করে অন্যের কথা শুনে নিজের আইডিয়াটাকে নষ্ট করবেন না! অন্যের কথা শুনে নিজের প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে খারাপ বলে উড়িয়ে দেবেন না!

প্লিজ, শুরু করুন! যেটা আপনি সেটাই করুন। চেষ্টা করুন ।

03/10/2022

বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক।এছাড়া সারা পৃথিবী থেকে, ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৩২ হাজার ৫৮টি। ব্যবহারকারীর বয়স ১৩ বছর বয়সের নিচে সন্দেহ হওয়ায় অ্যাকাউন্ট সরানো হয়েছে ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৫৬টি।

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস। ইন্টার্নীতে থাকা...
03/10/2022

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।

ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।...
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ....
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থা #*ড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।...
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।...
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।.
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়। ..
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলব??..
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই। ..
আমি এই হিসেব বুঝি না।
লেখাঃ ডা: আব্দুর রব

02/10/2022

যাই-ই করুন, যেভাবেই করুন —

দিনশেষে মাথায় যেন ঘুরতে থাকে —

Stay Positive Stay Strong 🔥

23/09/2022

যার যোগ্যতা যত কম,তার হিংসা তত বেশি

প্রথমে দশটি কিতাব পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-...
21/09/2022

প্রথমে দশটি কিতাব পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমালোচনা করতে পারবে ৷ রুটিনমতো জীবনযাপনে আগ্রহী হবে ৷ চা-কফির দোকান বা কোন হোটেলে গেলে, একাকী নির্জন কোন টেবিলে একটু ভাব ধরে বসতে চাইবে ৷

পঞ্চাশটি কিতাব পড়ার পর কলম হাতে নিবে ৷ টুকটাক কিছু লেখালেখি করতে শুরু করবে ৷

দুইশত কিতাব পড়ার পর ভাল ও খারাপ বইগুলোর মাঝে প্রার্থক্য করতে পারবে ৷

আড়াইশ কিতাব পড়ার পর মানুষ থেকে আরো দূরে সরে পড়বে ৷ বাহিরের হাঙ্গামা, গান-বাজনা, নানাবিদ অনুষ্টান কোন কিছুই তোমার ভাল লাগবে না ৷ তুমি সদা তোমার আপন ভুবনে ডুবে থাকবে ৷ নিজের মত এমন শান্ত, পাগল একজন বন্ধু খুঁজবে ৷

সাড়ে তিনশ কিতাব পাঠের পর তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত মন্থর ৷ এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে ৷

পাঁচশ কিতাব পাঠের পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে ৷ তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হবে ৷ এরপর লিখতে শুরু করবে ৷ আর ঐটা অপর এক জগত ৷ জীবনের অপর এক যাত্রা ৷

20/09/2022

Mistake are prove that you are trying

অস্ত্রের চেয়ে শিক্ষার শক্তি বেশি।মার্ক করা ব্যক্তি হলেন জর্জ ম্যাকলরিন যিনি ১৯৪৮ সালে ওকলাহোমা ইউনিভার্সিটিতে ভর্তি হওয...
17/09/2022

অস্ত্রের চেয়ে শিক্ষার শক্তি বেশি।
মার্ক করা ব্যক্তি হলেন জর্জ ম্যাকলরিন যিনি ১৯৪৮ সালে ওকলাহোমা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া প্রথম ব্ল্যাক পুরুষ, তাকে তার সহপাঠীদের থেকে দূরে এক কোণে বসতে বাধ্য করা হয়েছিল।

কিন্তু কলেজের সেরা তিন শিক্ষার্থীর একজন হিসেবে সম্মানের তালিকায় তার নাম রয়ে গেছে।

এই তার কথা:

''কিছু সহপাঠী আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি একটা পশু, কেউ আমার সাথে কথা বলে না, শিক্ষকদের জন্য আমার অস্তিত্বও ছিল না, তারা খুব কমই আমার প্রশ্নের উত্তর দেয়। আমি নিজেকে এতটাই উৎসর্গ করেছি যে আমার সতীর্থরা আমাকে খুঁজতে শুরু করার পরে এবং শিক্ষকরা আমাকে বিবেচনা করা শুরু করে। আমি তাদের কাছে অদৃশ্য হওয়া বন্ধ করে দিয়েছি।"

Education has more power than weapons!
No matter what situation you find yourself in, always BELIEVE IN YOURSELF, and others will come to trust in you!

Shahinur Alam Johnny

16/09/2022

সারাদেশে ভিন্ন জেলায় "চোখ ওঠা" কিংবা
"ভাইরাল কনজাংটিভাইটিস" ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

যেভাবে সর্তক থাকবেন এবং পরিচিত বন্ধু বান্ধবী পরিবার এর সবাইকে এই বিষয়ে সচেতন করবেন।

দ্রুত বিষয়টি সবাইকে জানাতে শেয়ার এবং মেনশন করে সর্তক করুন।

চোখ ওঠা একটি স্পর্শকাতর রোগ।

চোখ ওঠাকে কনজাংটিভাইটিস বা রেড/পিংক আই বলে। অর্থাৎ কনজাংটিভা নামক চোখের পর্দায় প্রদাহ হলে তাকে চোখ ওঠা রোগ বলা হয়। চোখ ওঠার মূল কারণ ভাইরাসজনিত এবং এটি অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠায় আক্রান্ত কারও চোখের দিকে তাকালে কারোর চোখ ওঠে না। ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা।

কারও চোখ ওঠা হয়তো তিন দিনে ভালো হয়ে যায়, কারোর আবার ৩ সপ্তাহ লাগতে পারে। সেটা নির্ভর করে কার কী ধরনের ভাইরাস আক্রান্ত করেছে এবং সেই রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতা কেমন তার ওপর।

""" যেভাবে ছড়াচ্ছে এই বিষয় গুলো মাথায় রেখে সবাই সচেতন হলে এটি থেকে রক্ষ্যা পাওয়া সম্ভব। """

চোখে ভাইরাস দিয়ে প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। যখন এই অশ্রু মুছতে যাই, তখনই এটি আমাদের হাতে এসে যায়।

এরপর থেকেই সেই হাত দিয়েই আমরা যা কিছুই ছুঁই না কেন, সেখানে ভাইরাস চলে আসে। যেমন কারোর সঙ্গে করমর্দন, টিভি, এয়ারকন্ডিশনার রিমোট, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, এমনকি মুঠোফোন ইত্যাদিতে চলে আসতে পারে।

এ জন্যই আক্রান্ত ব্যক্তিকে এই সময়ে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও কিছুটা আলাদা রাখা ভালো।

এটি হলে ভয় পাওয়ার একদমই কোন কারণ নেই তবে সচেতন থাকতে হবে যাতে কারো মাধ্যমে এটি না ছড়ায়।

16/09/2022

ভয় সাময়িক,আক্ষেপ চিরকাল।সুতরাং আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করছেন কি?

অলস ব্যক্তিদের দুইটি পন্থা-এটি পারবোনা এবং ওটা দরকার নেই।

Address

হোটেল নাইস ইন্টারন্যাশনাল এর পাশের গলিতে, হাউজ নং-১২২ ৪র্থ তলার দক্ষিণে, সাহেব বাজার রাজশাহী।
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Be Developer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Be Developer:

Share