Digital Surgeons

Digital Surgeons Digitalsurgeons.info

-বিজ্ঞানের দৃষ্টিতে মৃ-তদেহকে ক-বর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃ-তদেহের পায়...
12/09/2021

-বিজ্ঞানের দৃষ্টিতে মৃ-তদেহকে ক-বর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃ-তদেহের পায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নেমতন্ন দেয়।

দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃ-তদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।

ক-বরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।

ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।

নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।

মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়,

17 দিন পরে পেট ফে-টে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।

60 দিন পরে মৃ-তদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।

90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।

এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।

আর যে মানুষের মৃ-তদেহ ক-বরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।

অতএব আমার ভাই ও বোনেরা বলুন -

মানুষের এতো অ-হংকার, এতো আত্মগরিমা, এতো হিং-সা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?

সবকিছুই মাটিতে মিশে যায়।

মানুষের অস্তিত্ব বা কি আছে?

মাটি থেকে সৃষ্ট, মাটিতেই ক-বরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।

5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।

এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন ক-বরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।

অতএব মানুষের আসল জীবন, আমৃ-ত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।

প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত।

ইন্টারনেট মার্কেটিং কি ? কেন এটা নিয়ে সবাই বলাবলি করছে আর ইন্টারনেটের ভাষাই বা কি ?এটা কি মার্কেটিং বা বাজারজাতকরণ ?আমি...
08/09/2021

ইন্টারনেট মার্কেটিং কি ? কেন এটা নিয়ে সবাই বলাবলি করছে আর ইন্টারনেটের ভাষাই বা কি ?

এটা কি মার্কেটিং বা বাজারজাতকরণ ?

আমি আপনাদের সহজভাষায় ইন্টারনেট মার্কেটিং বুঝতে সাহায্য করতে চাই। আমার বিশ্বাস আপনি এই লেখাটি পড়ে ইন্টারনেট মার্কেটিং কি এবং এটা কিভাবে টাকা উপার্জনে কাজে লাগাবেন সেটা বুঝে যাবেন।

বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এবং ইন্টারনেট মার্কেটিং শেখার আগে আমাদের জানতে হবে

মার্কেটিং কি?

মার্কেটিং/বাজারজাতকরণ হচ্ছে পণ্য-সেবা গ্রাহক পর্যন্ত পৌছানোর জন্য যেসব কার্যাবলী সম্পাদন করা দরকার সেগুলো করা। এর চেয়ে সহজ আর কোন সংজ্ঞা নেই।

যেসব কার্যাবলী করা দরকার সেগুলো নিম্নরুপ –

তাহলে এক কথায় বলা যায় একজন মার্কেটারকে পণ্য বিক্রি করতে যা যাকরতে হয় তাই মার্কেটিং

এখন আমি আপনাকে ইন্টারনেট মার্কেটিং-এর উপর ছোটখাটো একটা ধারণা দিব। ইন্টারনেট মার্কেটিং-এর কাজ ঠিক একই কাজ যেগুলো মার্কেটিং এ করা হয়। কিন্তু এটা করা হয় ইন্টারনেট-এ, ইন্টারনেটের জন্যে এবং ইন্টারনেট থেকে। ইন্টারনেট একটা মাধ্যম ছাড়া আর কিছুই না ঠিক যেমন- খবরের কাগজ, রেডিও ও টেলিভিশন। কিন্তু ইন্টারনেটের এতটা শক্তিসম্পন্ন ও বহুমূখী হয়ে উঠার পিছনে কারণ হচ্ছে যে এর আওতা বিশ্বব্যাপী।

ইন্টারনেটের মাধ্যমে একজন নাইজেরিয়ার নাগরিক নাইজেরিয়াতে বসে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবে।

ইন্টারনেটে একটা ওয়েবসাইট সেটআপ করলে সেটা অনলাইন এ সারা বিশ্ব থেকে অর্ডার নিতে পারবে আর এটা চালু থাকবে দিনে ২৪ ঘন্টা/সপ্তাহে ৭ দিন/বছরের ৩৬৫ দিন

এক ভারতীয় মহিলা একটা অজগর সাপ পুষতেন। সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো। অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান ছিল...
06/09/2021

এক ভারতীয় মহিলা একটা অজগর সাপ পুষতেন। সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো। অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান ছিল। হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিলো।
এভাবে কয়েক সপ্তাহ চলে গেল, সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন। উপায়-বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন।
ডাক্তার মনযোগ দিয়ে সব শুনে জিজ্ঞেস করলেন, ‘সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়?’
মহিলা উত্তর দিলেন, হ্যাঁ।
ডাক্তার, ‘ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে?’
‘হ্যাঁ’–মহিলার উত্তর।
ডাক্তার, ‘তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে পেঁচিয়ে ধরে?’
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন।
তখন চিকিৎসক বললেন, ‘ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে। কারণ এটা আপনার মাপ নিচ্ছে। নিজেকে প্রস্তুত করছে, আপনাকে আক্রমণ করার জন্য। আর হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। 😐

এই গল্পের একটা মোরাল আছে–আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছেন, যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসেন। কিন্তু আপনি জানেন না, আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য। 💔

~সংগৃহীত 🌸

👉কতো চমৎকার একটি কাহিনী--একটি ঘটনাঃ- এক দিন মা ফাতেমা (র্ঃ)হযরতআলী (র:) কে বলল, স্বামী ঘরে কিছুসুতাকেটেছি, বাজারে বিক্রি...
31/08/2021

👉কতো চমৎকার একটি কাহিনী--
একটি ঘটনাঃ- এক দিন মা ফাতেমা (র্ঃ)
হযরত
আলী (র:) কে বলল, স্বামী ঘরে কিছু
সুতা
কেটেছি, বাজারে বিক্রি করে
ক্ষুধার্ত দু'সন্তান
হাসান ও হোসেনের জন্য কিছু আটা
নিয়ে এসো,
হযরত আলী (র:) সুতা গুলো নিয়ে
বাজারে ৬
দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক
অসহায়
ছাহাবা হযরত আলী (র:) কে বলল আলী,
কিছু
দিরহাম কর্য হবে! আমার ঘরে বাচ্চারা
না
খেয়ে আছে। একথা শুনে হযরত আলী (র:)
নিজের
ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা

দিরহাম ঐ অসহায় ছাহাবাকে দিয়ে
দিলেন।
কিছুক্ষন পর দেখল বাজারে এক ব্যক্তি
একটি
উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল,
আলী
উট নিবে! হযরত আলী (রঃ) বলল নিব, কিন্তুু
দিরহাম (টাকা) নাই।লোকটি বলল নাও,
টাকা পরে দিলে চলবে। এ বলে
লোকটি চলে গেল,
কিছক্ষন পর আর একটি লোক এসে হযরত
আলীকে
বলল, আলী তোমার উটটি বিক্রি করবে,
নগদ ৩০০
দিরহাম দিব। হযরত আলী (র:) বললেন
নাও,
নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী (র:) ৩০০
দিরহাম দিয়ে উটটি বিক্রি করে
উটের আসল
মালিককে খুজতে লাগল। কিন্তুু পুরু
বাজারে
উটের আসল মালিককে খুজে না পেয়ে
ঘরে চলে
আসল। ঘরে এসে দেখল, নবীজি (স:) মা
ফাতেমার সাথে বসে আছেন। নবীজি
(স:) মুচকি
হাসি দিয়ে বললেন, আলী! উটের ঘটনা
আমি
বলব, নাকি তুমি বলবে! হযরত আলী (র:)
হয়রান
হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ (স:) আপনি
বলুন।
নবীজি (স:) বললেন, আলী প্রথমে যে
তোমাকে
উট বাকীতে দিয়ে ছিল, সে হচ্ছে হযরত
জিব্রাঈল (আ:) আর পরে ৩০০ দিরহাম
দিয়ে যে
উটটি কিনে ছিল, সে হযরত ইস্রাফিল
(আ:)। উট
ছিল জান্নাতের মা ফাতেমার, যা
দিয়ে
জান্নাতে মা ফাতেমা (র:) সওয়ার
হবেন।
তুমি যে অসহায় ছাহাবাকে সুতা
বেচা ৬
দিরহাম কর্য দিয়েছিলে, তাহা
আল্লাহর নিকট
খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা
আল্লাহ
দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে
দিয়েছেন। #আমিন

ভয়ংকর নাসিহাহ....একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতে...
30/08/2021

ভয়ংকর নাসিহাহ....
একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু তোতা পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর তোতা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে সঠিক দ্বীন শিখে, কুরআন ও সহীহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন।

আমাদেরকে এই জীবনে টিকে থাকতে হলে এই গাধাটির মত বুদ্ধি খাটাতে হবে। এক কৃষকের একটা গাধা ছিল।গাধাটা একদিন অগভীর কুয়ায় পড়লো।...
29/08/2021

আমাদেরকে এই জীবনে টিকে থাকতে হলে এই গাধাটির মত বুদ্ধি খাটাতে হবে।

এক কৃষকের একটা গাধা ছিল।

গাধাটা একদিন অগভীর কুয়ায় পড়লো। কিন্তু কুয়াটার গভীরতা গাধার উচ্চতা থেকে বেশি হওয়াতে অবলা প্রাণীটি উঠে আসতে পারছিল না। গাধার ত্রাহি চিৎকারে কৃষক এবং আশপাশের মানুষ ছুটে আসল।

কিন্তু ওরাও বুঝে উঠতে পারল না কী করবে! ঘণ্টাখানেক নানাভাবে চেষ্টা করার পরও যখন গাধাকে উপরে তুলে আনা গেল না, কৃষক তখন চিন্তা করল, কুয়াটা আগে থেকেই বিপজ্জনক। বেশ কয়েকটি বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে।

কুয়াটা এমনিতেই ভরাট করতে হবে, তার উপর গাধাটা অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে। তাই কৃষক সিদ্ধান্ত নিল গাধাসহ কুয়াটি ভরাট করে ফেলবে।কৃষক সবাইকে ডাক দিয়ে হেল্প করতে বলল। সবাই হাতে বেলচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগল। কিছু মাটির দলা গিয়ে গাধাটির উপরেও পড়ল। ওদের মাটি ফেলা দেখে গাধাটি বুঝতে পারল কি ঘটতে চলেছে, প্রাণীটি ভয়ে-দুঃখে নিরবে কাঁদতে লাগল।

কিছুক্ষণ মাটি ফেলার পরে সবাই হঠাৎ চমকে গেল, কারণ গাধাটি অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে। সবাই যখন গাধার উপরে মাটি ফেলছে, গাধাটি তখন গা-ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং এক-পা, এক- পা করে ভরাট হওয়া জায়গাতে অবস্থান নিচ্ছে। সবাই এবার দ্রুত গাধার উপরে মাটি ফেলতে শুরু করল, গাধাটিও তত দ্রুত মাটি গায়ের ওপর থেকে ঝেড়েফেলে ভরাট হওয়া জায়গাতে এসে দাঁড়ায়।

এভাবে কিছুক্ষণ মাটি ফেলার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করল কুয়াটি প্রায় ভর্তি হয়ে গেছে, অবশেষে গাধা কুয়া থেকে বেরিয়ে আসলো।…

জীবনে চলার পথে এমন অসংখ্য কুয়াতে আপনি পড়বেন, যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না। আশপাশের মানুষগুলো আপনাকে টেনে তোলার পরিবর্তে আপনাকে আরো ডুবিয়ে দিতে চাইবে।কিন্তু এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আপনাকে ওই গাধা টির মতই গা-থেকে আবর্জনাগুলো একটু একটুকরে ঝাড়া দিয়ে ফেলতে হবে যতক্ষণনা ওই আবর্জনাতে কুয়াটা পূর্ণ হয়ে যায়। যখনই সমস্যা এসে আপনার শরীর এবং মনের উপরে চেপে বসবে, প্রতিবার একটু একটু করে ঝাড়া দিয়ে সরিয়ে দিবেন। তারপর মাথা উঁচু করে একটু আগে ঝেড়ে ফেলে দেওয়া সমস্যার উপরে গিয়ে দাঁড়াবেন। প্রতিটি সমস্যা-ই আবর্জনার মতো।

সোসাল মিডিয়া মার্কেটিং কি? what is social media marketing সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বর্তমানে যে সোশ্যাল মিডিয়া (So...
28/08/2021

সোসাল মিডিয়া মার্কেটিং কি? what is social media marketing

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বর্তমানে যে সোশ্যাল মিডিয়া (Social Media Marketing) রয়েছে সেখানে আপনার সার্ভিস বা পণ্য টা কে বিজ্ঞাপন বা শেয়ারিং এর মাধ্যমে প্রচার করা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing) বলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে কোন পণ্য বা সার্ভিস খুব সহজেই কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি। এর জন্য আমাদের গাড়ি ভাড়া দিয়ে বা পায়ে হেঁটে কোথাও যেতে হয় না শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল ডিভাইস এ ধরনের ডিভাইস দিয়ে কয়েকটি ক্লিকের মাধ্যমেই সফলভাবে করা সম্ভব।

সোজা ভাবে বললে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা Social Media Platform যেমন, Facebook, YouTube, Instagram, LinkedIn এবং আরো অন্যান্য প্লাটফর্ম গুলিতে সক্রিয় থাকা লোকেদের লক্ষ্য (target) করে, পণ্যের গুণমান সচেতনতা (product brand awareness) ছড়ানো হয় বা বিভিন্ন product, service এবং business এর প্রচার (marketing) করা হয়।

প্রশিক্ষণ নেওয়া কেন প্রয়োজন? প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে একদল মানুষকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ...
26/08/2021

প্রশিক্ষণ নেওয়া কেন প্রয়োজন?

প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে একদল মানুষকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির কাজের উপর জ্ঞান ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে একটি নির্দিষ্ট কাজের উপর যোগ্যতা অর্জন ও দক্ষ হওয়া যায়।

মূলত যে বিষয়ে যে ব্যক্তি অভিজ্ঞ তিনিই সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীর আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়। কর্মী কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কর্মীর থেকে সাবলীলভাবে কাজ আদায় করে নিতে প্রশিক্ষন অত্যন্ত জরুরি একটি বিষয়। সেই জন্যই কোনো প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের পর সেই কর্মীকে বেশ কিছুদিন প্রশিক্ষণের আওতায় রাখা হয়। যাতে ওই ব্যক্তি তার কাজের বিষয়ে সঠিক ও সম্পুর্ন ধারণা পায় এবং কাজ করার সময় কোন সমস্যার মুখোমুখি না হয়। নির্ভুলভাবে কোনো ক্ষতি ছাড়াই কর্মীর কাছ থেকে কাজ আদায় করে নিতেই এরুপ সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠানের উচ্চশ্রেণির কর্মকর্তারা।

সমাজে প্রতিটি বিষয়ের জন্যই প্রশিক্ষণ গ্রহণ খুব গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক। প্রশিক্ষণের সময় আমরা বিষয়গুলোর সাথে সরাসরি পরিচিত হই যার ফলে ওই বিষয় সম্পর্কিত সকল ভুলগুলো থেকে তৎক্ষনাৎ শিক্ষা গ্রহণ করতে পারি। এমনকি প্রশিক্ষণ গ্রহনের সময় প্রশিক্ষক তার অভিজ্ঞতা ব্যাখা করার পাশাপাশি যাবতীয় অনেক কৌশল বলে দেন, যা কাজ করার সময় আপনার অনেক সময় বাচিঁয়ে দেয়। কম্পিউটার, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইনসহ প্রতিটি কাজে দক্ষ হওয়ার জন্যই প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ

25/08/2021

আজকের আয়োজন

বন্ধুদের সহযোগিতা পাবেন।

মিথুন : মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নিজেকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখুন। শরীর ভালো থাকবে।মেষ : আত্মীয়দের সঙ্গে আনন্দে সময় কাটতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। দূরের যাত্রা শুভ। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। বৃষ : পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। চক্ষুরোগ অথবা মাথাব্যাথায় ভুগতে পারেন। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। পাওনা টাকা আদায় হতে পারে। কাউকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। কর্কট : গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয়াধিক্য দেখা দেবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সিংহ : কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। বিনোদন শুভ। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কন্যা : কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজ-কর্মে সম্পৃক্ত হতে পারেন। তুলা : কাজ-কর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। দূরের যাত্রা শুভ। জীবন ও জগৎ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।বৃশ্চিক : অনৈতিক বিষয়াদি সম্পর্কে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। ধনু : পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। বন্ধুদের সহযোগিতা পাবেন। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে।মীন : আধ্যাত্মিক কাজ-কর্মে অগ্রগতি আশা করা যায়। হৃদয়ের প্রশস্ততা অন্যকে আকৃষ্ট করতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। অকারণ ভুল বোঝাবুঝি।

আজকের ৫নং ক্লাসটা অনেক ভালো ছিল।এবং অনেক কিছু বুঝতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ জানাই Freelancer Rubayet sir কে উনি অনেক ভালো ...
24/08/2021

আজকের ৫নং ক্লাসটা অনেক ভালো ছিল।এবং অনেক কিছু বুঝতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ জানাই Freelancer Rubayet sir কে উনি অনেক ভালো করে বুঝানোর জন্য🖤

একজন শিক্ষকের আত্মসমালোচনা একটি সাম্প্রতিক ঘটনা:  “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তথাকথিত সাদা বর্ণের শিক্ষকদের হত্যার হু...
23/08/2021

একজন শিক্ষকের আত্মসমালোচনা

একটি সাম্প্রতিক ঘটনা: “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তথাকথিত সাদা বর্ণের শিক্ষকদের হত্যার হুমকি দিয়েছে! দুদিন পরে সাংবাদিকেরা ছুটলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বনামধন্য বুদ্ধিজীবীদের দরজায়, মিডিয়াকর্মীরা গেলেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ভিসি, তার কাছেও। মিডিয়ায় প্রতিবাদ না করলে দেখতে খারাপ লাগে, ঠিক চৌকস হওয়া যায় না। তাই প্রত্যেকেই তাদের দায়িত্ব সারলেন নিন্দা জানিয়ে ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং বর্তমান শিক্ষক, এই অবস্থান থেকে, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষককে দেখার এবং জানার সৌভাগ্য হয়েছে আমার । তবে পেশাগত অথবা ছাত্র জীবনে কাউকেই নীল কিংবা সাদা চোখে দেখার সময় হয় নি, পরেনি প্রয়োজন । এই নীল/সাদা বর্ণবাদ বহুকাল ধরেই আছে সেখানে, দলাদলি, চেচামেচি, চামচামি অনেক কিছুই চলে । তবে সাম্প্রতিক এই বর্ণবাদ (বর্ণবাদ বলাই শ্রেয়, রং যখন এদের আদর্শগত পার্থক্যকে প্রতিফলিত করে তোলে) এর তীব্রতায় এবং শিক্ষককে হত্যার হুমকি, নাটোরের মিজানুরের মৃত্যু ইত্যাদির কারণ খুঁজতে গিয়ে একটি উপলব্ধিতে পৌছালাম, সময় হয়েছে আত্মসমালোচনার! দলীয়করণ, ইভ টিজিং ইত্যাদি নামে এই ঘটনাগুলোকে যতই সরলীকরণ করার চেষ্টাই করা হোক না কেন, পচন বোধ হয় ধরেই গেছে জাতির বিবেকে। নইলে, একটি ছাত্র, রাজনৈতিক মতভিন্নতার জন্য তার শিক্ষককে হত্যার হুমকি দেবে কেন? তার চেয়েও ভয়াবহ বিষয়, আমাদের, শিক্ষকদের, এই অসভ্য, অমানবিক আচরণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে

অনেক সুন্দর ছিল ৪নং ক্লাসটা।এবং অসংখ্য ধন্যবাদ জানাই freelancer Freelancer Rubayet sir কে অনেক দক্ষতা দিয়ে বোঝানোর জন্য🖤
22/08/2021

অনেক সুন্দর ছিল ৪নং ক্লাসটা।এবং অসংখ্য ধন্যবাদ জানাই freelancer Freelancer Rubayet sir কে অনেক দক্ষতা দিয়ে বোঝানোর জন্য🖤

Address

Chittagong
Rajshahi

Telephone

+8801701055867

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Surgeons posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share