Hilly Desk

Hilly Desk Computer, Online, Design & Printing solutions under one desk. Helping people and brands get noticed—online, on paper, and beyond.

Smart design, reliable support & job-winning documents.

বৈশাখী পূর্ণিমা মানবতার আলোকদিবস।এই দিনেই মহাকারুণিক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল।বুদ্ধ...
01/05/2026

বৈশাখী পূর্ণিমা মানবতার আলোকদিবস।
এই দিনেই মহাকারুণিক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল।

বুদ্ধের জীবন আমাদের মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় বিজয় অন্যের উপর নয়, নিজের লোভ, ক্রোধ ও মোহের উপর।
যে হৃদয়ে মৈত্রী জাগে, সেখানে যুদ্ধ থামে;
যে চিত্তে প্রজ্ঞা জ্বলে, সেখানে অন্ধকার স্থায়ী হতে পারে না।

সকলকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

𑄜𑄪𑄣𑄴 𑄝𑄨𑄏𑄪𑄢𑄴 𑄞𑄣𑄬𑄘𑄨 𑄎𑄚𑄋𑄧𑄢𑄴 𑄝𑄬𑄇𑄴𑄨𑄚𑄧𑄢𑄬
12/04/2026

𑄜𑄪𑄣𑄴 𑄝𑄨𑄏𑄪𑄢𑄴 𑄞𑄣𑄬𑄘𑄨 𑄎𑄚𑄋𑄧𑄢𑄴 𑄝𑄬𑄇𑄴𑄨𑄚𑄧𑄢𑄬

বিঝু ও বাংলা নববর্ষের জন্য ব্যানার, পোস্টার ডিজাইন করলাম। পরিচিতদের মধ্যে প্রায় সবাই বলে থাকে যে লোকাল কাস্টমারদের জন্য ...
10/04/2026

বিঝু ও বাংলা নববর্ষের জন্য ব্যানার, পোস্টার ডিজাইন করলাম। পরিচিতদের মধ্যে প্রায় সবাই বলে থাকে যে লোকাল কাস্টমারদের জন্য ডিজাইনে এত বেশি সময় দিয়ে লাভ নেই। কোনোমতে হাবিজাবি একটা বানিয়ে দিলে হয়ে যায়! প্রিন্টিং প্রেসে কাজ করে এই কথাটার সত্যটা আমি নিজেও জেনেছি। অগণিত কাস্টমারের জন্য ডিজাইন করেছি। কিন্তু যে কাজে আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না সে কাজ অন্যের জন্য করে কেন যেন তৃপ্তি পাই না। একারণে একটা ডিজাইনে প্রাসঙ্গিকতা, সামঞ্জস্যতা নিয়ে আসার জন্য তার পেছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য। আমার কাছে অসংখ্য কাস্টমার থেকে টাকা কামানোর চেয়ে অল্প সংখ্যক সন্তুষ্ট কাস্টমারই তৃপ্তিদায়ক।

পারফেক্ট স্কিন টোন থেকে কালার ম্যাচিং: শিখে নিন ফটোশপের অ্যাডভান্সড কালার কারেকশন! ১. নন-ডেস্ট্রাকটিভ এডিটিং (Non-destru...
03/04/2026

পারফেক্ট স্কিন টোন থেকে কালার ম্যাচিং: শিখে নিন ফটোশপের অ্যাডভান্সড কালার কারেকশন!

১. নন-ডেস্ট্রাকটিভ এডিটিং (Non-destructive Editing):
সরাসরি মূল ছবিতে কালার কারেকশন করার বদলে সবসময় Adjustment Layers (যেমন- Curves, Levels, Color Balance, Hue/Saturation) অথবা Adobe Camera Raw ব্যবহার করা উচিত। এর ফলে মূল ছবির কোনো ক্ষতি বা ডেটা লস হয় না এবং পরবর্তীতে যেকোনো সময় এডিটে পরিবর্তন আনা যায়।

২. ফটোশপ ২০২৬-এর নতুন 'Color and Vibrance' লেয়ার:
ফটোশপের ২০২৬ সংস্করণে কালার কারেকশনের জন্য "Color and Vibrance" নামে একটি ডেডিকেটেড অ্যাডজাস্টমেন্ট লেয়ার যুক্ত হয়েছে। এর সাহায্যে Camera Raw-তে না গিয়েই খুব সহজে ছবির Temperature এবং Tint স্লাইডার ব্যবহার করে কালার কাস্ট (যেমন- অতিরিক্ত কমলা বা হলুদ ভাব) দূর করা যায়। এখানে Saturation-এর বদলে Vibrance ব্যবহার করা হয়, ফলে স্কিন টোন নষ্ট না করেই ছবির কালার সুন্দরভাবে পপ (pop) করানো যায়।

৩. কার্ভস (Curves) ও হিস্টোগ্রাম (Histogram) এর সঠিক ব্যবহার:
কালার ব্যালেন্সের চেয়ে Curves অনেক বেশি নিয়ন্ত্রণ দেয়। কার্ভস প্যানেলে হিস্টোগ্রামের দিকে তাকালে যদি দেখা যায় কোনো 'ডেড এরিয়া' (যেখানে কোনো পিক্সেল নেই বা লাইন সোজা হয়ে আছে) রয়েছে, তবে রেড, গ্রিন ও ব্লু (RGB) চ্যানেলের স্লাইডারগুলো টেনে ওই খালি জায়গাগুলো বাদ দিয়ে দিলে কালার এবং কনট্রাস্ট দারুণভাবে উন্নত হয়।

৪. সহজ ৩-পয়েন্ট ও ৪-পয়েন্ট টেকনিক (4-Point Technique):
৩-পয়েন্ট: এই টেকনিকে ছবির সবচেয়ে উজ্জ্বল (White point), সবচেয়ে অন্ধকার (Black point) এবং ধূসর (Gray point) অংশগুলো খুঁজে বের করতে হয়। এরপর Curves-এর তিনটি আইড্রপার (Eyedropper) টুলের সাহায্যে ওই বিন্দুগুলোতে ক্লিক করে কালার ও আলো ঠিক করা হয়।
৪র্থ পয়েন্ট (আপনার লজিক): কম্পিউটার নিজে থেকে সব বুঝতে পারে না। যেমন, রাস্তার রং সাধারণত ধূসর হয়, সবুজ নয়। এই লজিকটি কাজে লাগিয়ে ম্যানুয়ালি নির্দিষ্ট অংশের কালার ঠিক করে নেওয়াই হলো ৪র্থ পয়েন্ট।

৫. নিখুঁত স্কিন টোন (Skin Tone) তৈরি করার চিট কোড:
যেকোনো ত্বকের পারফেক্ট কালার পেতে প্রথমে স্কিনের একটি অংশের সিলেকশন নিয়ে Filter > Blur > Average প্রয়োগ করে ওই অংশের গড় রং (average color) বের করতে হয়। এরপর একটি স্ট্যান্ডার্ড রেফারেন্স স্কিন টোনের সাথে মিলিয়ে Curves ব্যবহার করে Red, Green এবং Blue (RGB) এর নির্দিষ্ট ভ্যালুগুলো ইনপুট দিলেই যেকোনো ছবিতে পারফেক্ট স্কিন টোন পাওয়া যায়।

৬. নিউট্রাল গ্রে (Neutral Gray) খুঁজে বের করা:
ছবিতে কালার কাস্ট দূর করতে সঠিক গ্রে পয়েন্টটি খুঁজে পাওয়া খুব জরুরি। এর জন্য একটি নতুন লেয়ারে 50% Gray ফিল করে সেটির ব্লেন্ড মোড 'Difference' করতে হয়। এরপর একটি Threshold অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে স্লাইডার নাড়ালে ছবির একেবারে কালো যে অংশটি বেরিয়ে আসে, সেটিই হলো অরিজিনাল গ্রে পয়েন্ট। এরপর Levels বা Curves-এর Gray Eyedropper দিয়ে সেখানে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে কালার কাস্ট রিমুভ হয়ে যায়।

৭. দুটি ছবির মধ্যে কালার ম্যাচ করা (Color Matching):
অন্য একটি রেফারেন্স ছবির কালার টোন নিজের ছবিতে আনতে প্রথমে দুটি ছবিকেই একটি Black & White অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে সাদাকালো করে নিতে হয়। এতে শুধুমাত্র আলো ও অন্ধকারের মাত্রা (Highlights and Shadows) ভালোভাবে বোঝা যায়। এরপর Levels অ্যাডজাস্টমেন্ট লেয়ারের Input এবং Output স্লাইডার ব্যবহার করে রেফারেন্স ছবির আলোর সাথে নিজের ছবির আলো মেলাতে হয়। সবশেষে, সাদাকালো লেয়ারটি বন্ধ করে Levels-এর রেড, গ্রিন এবং ব্লু চ্যানেলে আলাদা আলাদা ভাবে কাজ করে রেফারেন্স ছবির মতো হুবহু কালার টোন তৈরি করা সম্ভব।

ফটোশপের তিনটি প্রধান বার (যাকে সংক্ষেপে OSM বলা হয়) হলো অপশনস বার, স্ট্যাটাস বার এবং মেন্যু বার। নিচে এদের অবস্থান এবং ...
03/04/2026

ফটোশপের তিনটি প্রধান বার (যাকে সংক্ষেপে OSM বলা হয়) হলো অপশনস বার, স্ট্যাটাস বার এবং মেন্যু বার। নিচে এদের অবস্থান এবং কাজ দেওয়া হলো:

১. অপশনস বার (Options Bar):
এটি স্ক্রিনের উপরের দিকে থাকে।
কাজ: আপনি বর্তমানে যে টুলটি ব্যবহার করছেন, তার বিভিন্ন অপশন এখানে প্রদর্শিত হয়। যেমন, ব্রাশ টুল নির্বাচন করলে ব্রাশের সাইজ বা অপাসিটি দেখা যায়; আবার টেক্সট টুল নির্বাচন করলে ফন্ট, সাইজ এবং রঙের অপশনগুলো এখানে চলে আসে।

২. স্ট্যাটাস বার (Status Bar):
এটি ওয়ার্কস্পেসের একেবারে নিচে থাকে।
কাজ: এটি বর্তমান ডকুমেন্টের সার্বিক অবস্থা বা স্ট্যাটাস প্রদর্শন করে**। স্ট্যাটাস বারের অ্যারোতে (arrow) ক্লিক করে আপনি ডকুমেন্টের ডাইমেনশন (width × height পিক্সেল হিসেবে), লেয়ারের সংখ্যা, ডকুমেন্ট প্রোফাইল এবং বর্তমানে কোন টুলটি সিলেক্ট করা আছে তা দেখতে পারবেন।

৩. মেন্যু বার (Menu Bar):
এটি ফটোশপ অ্যাপ্লিকেশনের একদম শীর্ষে থাকে।
কাজ: এটি মূলত একটি রেস্তোরাঁর মেন্যুর মতো কাজ করে, যেখান থেকে ফটোশপকে বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া যায়।
উদাহরণস্বরূপ, ফাইল খুলতে চাইলে File → Open, কিংবা কোনো কিছু ব্লার করতে চাইলে Filter → Blur → Gaussian Blur ইত্যাদি কমান্ড এই বার থেকেই দিতে হয়।

এই স্টাইলে নিজের একটা ছবি বানাতে চান?তারপর gemini.google.com/app এ গিয়ে আপনার ছবি আপলোড করে প্রম্পট পেস্ট করে দিন। প্রম্...
27/03/2026

এই স্টাইলে নিজের একটা ছবি বানাতে চান?
তারপর gemini.google.com/app এ গিয়ে আপনার ছবি আপলোড করে প্রম্পট পেস্ট করে দিন। প্রম্পটটি পেতে ”Prompt” লিখে কমেন্ট করুন:

২৬শে মার্চ!স্বাধীনতার সূর্যোদয়ের দিন। বীর শহীদদের ত্যাগে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের পরিচয়। মহান স্বাধীনতা দ...
26/03/2026

২৬শে মার্চ!
স্বাধীনতার সূর্যোদয়ের দিন। বীর শহীদদের ত্যাগে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের পরিচয়। মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠানের জন্য ব্যানার ডিজাইন!Hilly Desk, Gausia Market,Whats...
25/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠানের জন্য ব্যানার ডিজাইন!

Hilly Desk, Gausia Market,
WhatsApp: 01610-926131

𑄃𑄬 𑄝𑄨𑄏𑄪𑄝𑄮𑄖𑄴 𑄛𑄧𑄢𑄧 𑄎𑄘𑄧𑄢𑄴 𑄃 𑄃𑄧𑄞𑄣𑄬𑄘𑄴𑄖𑄬 𑄢𑄨𑄘𑄨𑄥𑄪𑄘𑄮𑄟𑄴 𑄚𑄧 𑄛𑄣𑄬𑄝𑄧𑄋𑄴E bizubot poro jador aah ovaledte ridi sudom nw palebong
23/03/2026

𑄃𑄬 𑄝𑄨𑄏𑄪𑄝𑄮𑄖𑄴 𑄛𑄧𑄢𑄧 𑄎𑄘𑄧𑄢𑄴 𑄃 𑄃𑄧𑄞𑄣𑄬𑄘𑄴𑄖𑄬 𑄢𑄨𑄘𑄨𑄥𑄪𑄘𑄮𑄟𑄴 𑄚𑄧 𑄛𑄣𑄬𑄝𑄧𑄋𑄴
E bizubot poro jador aah ovaledte ridi sudom nw palebong

ঈদ মোবারক 🌙এই আনন্দের দিনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য থাকুক ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার বার্তা। ঈদ শুধু একটি উ...
21/03/2026

ঈদ মোবারক 🌙

এই আনন্দের দিনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য থাকুক ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার বার্তা। ঈদ শুধু একটি উৎসব নয়, বরং সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং সম্পর্কগুলোকে আরও গভীর করার এক সুন্দর উপলক্ষ।

আসুন, আমরা ঘৃণা নয়; সম্প্রীতি বেছে নিই; বিভাজন নয়; ঐক্য গড়ি। সবার জীবন হোক শান্তি, সুখ ও আশায় ভরা।

সবার জন্য আন্তরিক ঈদের শুভেচ্ছা।

Hilly Desk

একটি মহৎ উদ্যোগের জন্য  ব্যানার তৈরি করে দিলাম!ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যানার লাগলে যোগাযোগ করুন।অথবা সরসরি গাউসিয়া মার্...
12/03/2026

একটি মহৎ উদ্যোগের জন্য ব্যানার তৈরি করে দিলাম!

ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যানার লাগলে যোগাযোগ করুন।
অথবা সরসরি গাউসিয়া মার্কেটে এসে অর্ডার দিয়ে যান।

WhatsApp: 01610-926131






12/03/2026

✔ আধুনিক ও ইউনিক ডিজাইন
✔ সোশ্যাল মিডিয়া / দোকান / ইভেন্ট ব্যানার
✔ আপনার ব্র্যান্ড অনুযায়ী কাস্টম ডিজাইন

📩 ব্যানার ডিজাইন করতে চাইলে ইনবক্স করুন।






Address

Hilly Desk, Gausia Market, New Court Building
Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hilly Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share