AJAM - আজম

AJAM - আজম Math • Travel • Vlogs • Life 🎥 🎓 Educator & Researcher | 🎬 Content Creator

Bridging the gap between analytical thinking and creative storytelling.
(7)

By day, I dive deep into mathematics and technical research; in my spare time, I build digital spaces, share engaging content, and focus on authentic, organic community growth. Welcome to my corner of the internet—let's connect and learn something new together!

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অন্য এক যুবতীকে সঙ্গে নিয়ে প্রথম ধাপ স্ত/ন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক...
07/09/2026

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অন্য এক যুবতীকে সঙ্গে নিয়ে প্রথম ধাপ স্ত/ন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘণ্টা পরে তার মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়।

মৃত লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের (রব রাজ) মেয়ে।

ঢাকার পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে গত ৫ সেপ্টেম্বর বিকেলে অপারেশনের পর রোববার ভোর সাড়ে চারটার দিকে লিজার মৃত্যু হয়েছে। ওইদিন বিকেলে পরিবারের সদস্যরা লাশ নিয়ে আসলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। পরবর্তীতে তড়িঘড়ি করে সন্ধ্যার মধ্যেই লিজাকে দাফন করা হয়েছে।

জানা গেছে, রোজি আক্তার লিজা মেয়ে হলেও ছেলেদের মতো আচরণ করতো। ছেলেদের মতো চুল কাটাতো। তার (লিজা) বাড়িতে ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে জেনিফা আক্তার নামের এক যুবতীর আনাগোনা ছিলো।

প্রায় তিনবছর পূর্বে একই সম্পর্কে লিজা তার আপন ভাইয়ের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলো। পরবর্তীতে তারা পুনরায় বাড়িতে ফিরে আসে। এরপর জেনিফার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজার পরিচয় হয়। এরপর থেকে জেনিফা প্রায়ই লিজাদের বাড়িতে এসে মাসের পর মাস একসঙ্গে বসবাস করতো। বিষয়টি লিজার বাবা ও মা জানলেও জেনিফা কৌশলে তাদের আপন করে নেয়ায় তারা মুখ বুঝে সব সহ্য করে গেছেন।

জেমিনি ওরফে জেনিফা আক্তার জানিয়েছেন, তারা একে অন্যের বাসায় বেড়াতো। একসঙ্গে থাকতো। লিজা ঢাকায় হরমোনের চিকিৎসা করাতো। লিজার মা, বাবা ও বোন স্ত/ন অপারেশনের জন্য দেড় লাখ টাকা দিয়েছেন। ওই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর ঢাকার পান্থপথের ইউনিহেলথ স্পেশাইলজড হাসপাতালে সরফরাজ নাম দিয়ে লিজাকে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের পূর্বে সম্মতিপত্রে লিজার স্ত্রী হিসেবে তিনি (জেনিফা) স্বাক্ষর করেছেন।

মৃত রোজীর বাবা আব্দুর রব হাওলাদার বলেন, ‘সে (জেনিফা) যে স্বাক্ষর করবে, তার স্বাক্ষরে যে অপারেশন হবে সে বিষয়ে আমি কিছুই জানিনা। এমনকি লিজার নাম যে সরফরাজ রাখা হয়েছে তা আজই কেবল জেনেছি।’

তিনি আরও বলেন, ‘লিজা অপারেশন করে পুরুষ হয়ে জেনিফাকে বিয়ে করবে এমনটা ওর (লিজা) মায়ের কাছে শুনেছি।’

মৃত লিজার মা ফজিলা বেগম বলেন, ‘আমার মেয়ে লিজা ছোট বেলা থেকেই কোন ছেলেকে পছন্দ করতোনা। তাকে জোরকরে দুইবার বিয়ে দেয়া হয়েছিলো। কোনখানেই সে (লিজা) সংসার করেনি। ছেলেদের সঙ্গে সঙ্গ দেয়া কিংবা ঘর সংসার করার কোন মনমানসিকতাই তার ছিলোনা।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন থেকে জেনিফা আমাদের বাড়িতে এসে লিজার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে বেড়াতো। যেকারণে লিজার অপারেশনের দায়িত্ব আমরা জেনিফার ওপর ছেড়ে দিয়েছিলাম।’

অন্যদিকে ইউনিহেলথ স্পেশাইলজড হাসপাতাল থেকে দেয়া মৃত্যু সনদে দেখা গেছে, গত ৩ সেপ্টেম্বর তাকে (লিজা) হাসপাতালে ভর্তি করা হয়। সনদপত্রে লিজার নাম সরফরাজ এবং পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে মৃত্যু সনদপত্রে দেয়া হাসপাতালের নাম্বারে যোগাযোগ করা হলে লিমন নামের এক ব্যক্তি নিজেকে এডমিন পরিচয় দেন। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জিএম-এর সঙ্গে কথা বলতে বলেন।

পরবর্তীতে ইউনিহেলথ স্পেশাইলজড হাসপাতালের জিএম বিশ্বজিত বৈদ্যের কাছে সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি কৌশলে দায় এড়িয়ে যে ডাক্তারের অধীনে রোগী ভর্তি হয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের কাছে সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে পরে ফোন করবেন বলে সংযোগের বিচ্ছিন্ন করে দিয়েছেন। এরপর তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এত ভালো ভালো পোস্ট...বাস্তবেও যদি সবাই এত এত ভালো হয়ে যাই, কতই না ভালো হয়...
27/08/2026

এত ভালো ভালো পোস্ট...বাস্তবেও যদি সবাই এত এত ভালো হয়ে যাই, কতই না ভালো হয়...

আপনি কত ঘণ্টা ঘুমাচ্ছেন❓ আমার ব্যাপারে জানতে চাইলে কমেন্ট এ চোখ রাখুন...
25/08/2026

আপনি কত ঘণ্টা ঘুমাচ্ছেন❓ আমার ব্যাপারে জানতে চাইলে কমেন্ট এ চোখ রাখুন...

চ্যাটজিপিটি আমার সম্পর্কে যা ভাবে...
17/08/2026

চ্যাটজিপিটি আমার সম্পর্কে যা ভাবে...

🥺
12/08/2026

🥺

ছোট বয়সের প্রতিটি জিনিস এর প্রতি মায়া জন্মালেও সেটা আস্তে আস্তে বড় হয়ে গেলে মায়া মহব্বত কমে যায়...এই যেমন ধরুন একটা ছোট্...
21/07/2026

ছোট বয়সের প্রতিটি জিনিস এর প্রতি মায়া জন্মালেও সেটা আস্তে আস্তে বড় হয়ে গেলে মায়া মহব্বত কমে যায়...এই যেমন ধরুন একটা ছোট্ট বিড়ালছানা 🐈 কিংবা কুকুরছানাকে 🐕 যে পরিমাণ কিউট লাগে, ওই ছানাটাই যখন বড় হয়ে যায় তার প্রতি মায়াম মহব্বতও কমে যায়।

অথচ এই জিনিসটার কথা যদি বলি, ওকে বেশ ছোটবেলায় নিয়ে এসেছি PlantSpace BD থেকে। তখন থেকেই মহব্বত শুরু। আর খেয়াল করে দেখলাম, চোখের সামনেই দিন যাচ্ছে, আর ও বড় হচ্ছে একটু একটু করে। আর কি আশ্চর্য, ওর প্রতি মায়া মহব্বত কমছে না। মনে হয় যেন আগের চাইতে মহব্বত আরো বাড়ছে। নিরবে প্রতি দিন আমাদের বাতাস দেওয়া, বাতাস পরিষ্কার করা, অক্সিজেন দেওয়া ইত্যাদিসহ কত্ত উপকার করছে। ভালো লাগে ওকে খুব। 🪴

ক্যামেরার সামনে বসছিলাম, এজন্য একটু ভাব ধরছি 🤗
18/07/2026

ক্যামেরার সামনে বসছিলাম, এজন্য একটু ভাব ধরছি 🤗

17/07/2026

ভিডিওতে সিরিয়াস কথা বলতে গেলে যেমন করি আমি 🙄

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when AJAM - আজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share