01/04/2024
চলেন, আপনাদেরকে আজকে একটা সুন্দর গল্প বলি।
একটা অজোপাড়া গাঁয়ে একটা মেয়ে থাকতো। তার অনেক ইচ্ছে ছিল, অনলাইনে কিছু একটা করবে এবং নিজেকে সাবলম্বী করে তুলবে। তাই সে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু করার চেষ্টা করতে থাকে। একটা সময় সে দেখে অনেকেই অনলাইনে নানা রকম পণ্য বিক্রি করছে। এইটা দেখে সে সিদ্ধান্ত নিলো,সেও অনলাইনে পণ্য বিক্রি করবে। যদিও এইটা তার জন্য অনেক বেশি কঠিন ছিল। কিন্ত সে হাল না ছেড়ে দিয়ে, চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে শিখতে থাকে অনলাইনে পণ্য বিক্রি করার নানা রকম প্রযুক্তি গত জ্ঞান, কৌশন সম্পর্কে। একটা সময় পর গিয়ে সে একজন সফল উদ্যোক্তা।
আপনিও চাইলে তার মতো একজন সফল উদ্যোক্তা হতে পারেন। সেজন্য আপনাকেও জানতে হবে অনলাইন ব্যবসা টা মূলত কী?
অনলাইন ব্যবসা বলতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোসাল প্লার্টফর্ম সহ এর সাথে সম্পর্কিত যে কোন মাধ্যম ব্যবহার করে যেকোনো ধরনের ব্যবসায়িক কার্যকলাপকে বোঝায়।
এটি এমন একটি বিস্তৃত মাধ্যম, যেখানে আপনি অনেক ধরণের পণ্য ও সেবা বিক্রি করতে পারবেন। যেমনঃ আপনি চাইলে আপনার যেকোন পণ্য বিক্রি করতে পারবেন। অথবা আপনি আপনার যেকোন স্কিলড বিক্রি করতে পারবেন। আপনি চাইলে যে কাউকে সেবা প্রদান করতে পারবেন।
এখানে অনেক কিছু করার পর্যাপ্ত সুযোগ রয়েছে। সারাবিশ্বের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে এই ব্যবসা অনেক টা জনপ্রিয় হয়ে উঠেছে।
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে খুব সহজেই বিভিন্ন মার্কেটপ্লেস ব্যবহার করে অল্প সময়ের ব্যবধানে অনেক কাস্টমারের কাছে পণ্য,সেবা,দক্ষতা সহ নানাবিধ বিষয় সম্পর্কে পৌছানো যাচ্ছে। যা অনলাইন ব্যবসার সবথেকে বড় সুবিধা।
অনলাইন ব্যবসার ধরণ?
বিভিন্ন ধরণের অনলাইন ব্যবসা রয়েছে। এই গুলো বিভিন্ন সিস্টেমের উপর নির্ভর করেই আলাদা আলাদা ভাবে পরিচালিত হচ্ছে। যেমনঃ
*ব্যবসায়িক মডেল অনুসারেঃ ই-কমার্স, এফিলিয়েট, ড্রপশিপিং,ডিজিটাল সার্ভিস ইত্যাদি।
*ইন্ডাস্ট্রি অনুসারেঃ শিক্ষা,স্বাস্থ্য,অর্থ,সেবা,ভ্রমন ইত্যাদি
*ক্রেতা অনুসারেঃ বি টু বি, বি টু সি, সি টু সি
* ভৌগোলিক অবস্থান অনুসারেঃ নিজ এলাকা, নিজ দেশ,বর্হিবিশ্ব ইত্যাদি
*প্রযুক্তি অনুসারেঃ ওয়েবসাইট, মোবাইল এপস,সোসাল মিডিয়া ইত্যাদি
এভাবে আরো অনেক ভাবে অনলাইন ব্যবসাকে বিভিন সেগমেন্টে ভাগ করা যেতে পারে।
বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে এফ-কমার্স ও ই-কমার্স।
অনেক ক্ষুদ্র উদ্যোক্তা তাদের পণ্য গুলো খুব সহজেই এই ২ টি মাধ্যমে তাদের ক্রেতাদের কাছে বিক্রি করে সাবলম্বী হচ্ছে।
আপনার জন্য এই সময় টি হতে পারে উপযুক্ত একটি সময়। আপনি চাইলে খুব সহজেই এবং স্বল্প খরচে একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন।
একটি অনলাইন ব্যবসা শুরুর জন্য যে বিষয় গুলো প্রয়োজন সে সম্পর্কে আগামী পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ।