Rupali Akter

Rupali Akter Hi here we are the Digital Marketing service provider at a reasonable price.

27/09/2024

আমাদের নবী এমন নেতা যার ইন্তেকালের ১৪০০+ বছর পরেও তার বিরুদ্ধে কিছু বললে গোটা বিশ্ব কেঁপে উঠে।আর আমরা সেই নবীর উম্মত আহা শুনতেই কেমন খুশি লাগে!❤️

_ আলহামদুলিল্লাহ

Happy Retirement Angel. What a way end the journey❤️.
15/07/2024

Happy Retirement Angel. What a way end the journey❤️.

24/06/2024

সামর্থ্য থাকলে কখনোই স্থায়ীভাবে গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,আপনি বোরকা পড়েন না কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা)
©ইন্টারনেট থেকে সংগৃহীত।
________
♦️♦️ব্যক্তিগতভাবে এই কথাগুলোকে আমি আংশিক সত্য মনে করি কারণ গ্রাম বাদ দিলে শহরের ৯৮% মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।কাদামাটির সাথে সম্পর্ক নষ্ট হবে দেহ ও আত্মার এবং তা হয়ে যাবে প্রাণহীন।

তাই একেবারেই গ্রাম বাদ দিয়ে কখনোই নিজেদেরকে প্রকৃত মানুষ মনে করার সুযোগ নেই।কারণ গ্রামেই মানুষ তৈরী হয়;বড় মাপের মানুষ।
______

13/06/2024

💫আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি,❤️
আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!

অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!
আলহামদুলিল্লাহ🌸

আহারে!
12/06/2024

আহারে!

05/06/2024

স্বার্থের এই পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে সব নারী চায় তাকে কেউ একটু নিজের করে আগলে রাখুক,একটু যত্ন করে ভালোবাসুক!শাসন করুক।
আসলে ভালোবাসার মতোই নারীর ঘৃণাও ভীষণ ভয়ংকর,কারণ তারা কাউকে চাওয়ার পরেও না পাওয়ার আক্ষেপ থেকে সহজে ছেড়ে দিলে, একবার মুখ ফিরিয়ে নিলে,সেখানে থেকে নারীকে ফেরানো যায় না।প্রায় দেখা মিলে শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েরা মুখ বুঝে অনেক অবহেলা,অনেক অন্যায়,কথার আঘাত সহ্য করে থাকেন!আসলে একটা নারীর ভালোবাসার,আগলে রাখার যতটা ক্ষমতা,তেমন করে ছেড়ে আসার ক্ষমতাও অনেক বেশি,কারণ সে যেখান থেকে অসম্মান,মানসিক আঘাত পাবে সেখান থেকে মুখ ফিরিয়ে নিবে কষ্ট হলেও,মানিয়ে নিতে চাইবে।বাস্তবে নারীরা সহজে প্রিয়জনের থেকে মুখ ফিরিয়ে নেয় না,প্রিয়জনের করা আচরণ সহ্য করতে করতে ক্লান্ত হয়ে উঠলেই সবটা ছেড়ে দিয়ে ফিরে আসে।বিশ্বাস করেন একজন নারী চাইলে একজন পুরুষকে ভালোবাসা দিয়ে তার জীবন সুন্দর করে দিতে পারে,কিন্তু আপনি যদি সেখানে তাকে অবহেলা ইগনোর,অসম্মান করেন,তাহলে তার ভালোবাসা আপনি বেশি দিন পাবেন না।নারী মায়ের জাত তারা যেখানে ভালোবাসা,তাদের যত্ন অথবা সম্মান মিলে দেখে সেখানে ধরা দেয়।আপনার জীবনে একজন সত্যিকারের নারীর ভালোবাসা থাকা মানে আপনি ভাগ্যবান একজন,এমন সত্যিকারের কাউকে পেলে তাকে আগলে রাখুন,ভালোবাসাতে শিখুন।কারণ নারীরা যতটুকু ভালোবাসতে পারে তার চেয়ে বেশি ঘৃণাও করতে পারে।কারণ নারীরা যেমন সহজ সরল,তেমনি কোনো কারণে যদি সে মানসিক সাপোর্ট পেয়ে শক্ত হয়ে উঠে তাহলে সেখানে তাকে আর আপনি আটকে রাখতে পারবেন না।আজকাল যারা একজন নারীর বেশি ভালোবাসা পেয়ে মূল্য দিচ্ছেন না,সে যদি কাল আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়,ভীষণ ভাবে ঘৃণার সৃষ্টি হয় তাহলে শেকল দিয়েও বেঁধে রাখতে পারবেন না তাকে।নারীকে অসম্মান করে মহাপুরুষ ভাবা বন্ধ করুন,নারীরা মুখ বুঝে সব সহ্য করে নেয় বলে তাদের মূল্যহীন ভেবে ফেলে দিবেন না,আগলে রাখুন।

04/06/2024

" অন্যের জন্য নিজের মস্তিষ্কের ক্ষতি করা "
বন্ধ করে দিন,,ব্যস্ত হয়ে যান নিজেকে
নিয়ে, নিজেকে সময় দিন....!!😶‍🌫️🤗
যেখানে কষ্ট পাবেন, সেখানে ২য় বার
আর যাবেন না....!! 🙂

19/05/2024

একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া দুনিয়ায় আর কেউ জানেনা।কেউ ই না!not even তার বাবা মা!

আর একজন মহিলার আসল রূপ বের হয়ে আসে শুধুমাত্র তার ছেলের বউ এর সামনে। আর সবার সামনে অভিনয় সম্ভব হলেও ছেলের বউ ই বলতে পারবে তিনি মহিলা হিসেবে আসলে কেমন....

কেউ মানুক আর নাই মানুক এটাই সত্য! 🤍

19/05/2024

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না ।🍁

17/05/2024

খুব নিষ্ঠুরভাবে মানুষকে ঠকানো যায় কিন্তু ভাল থাকা যায়না। ঠকে যাওয়া মানুষটা কোন অভিযোগ না করে চুপ হয়ে গেলেও আপনাকে মনে করে তাঁর ফেলা প্রতিটি দীর্ঘশ্বাস আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে পারে।
মানুষকে ঠকানোর পর দু'চার বছর ভাল আছেন মানে এই না যে সবকিছুই মিটে গেছে। প্রকৃতি আপনাকে ঠিক সেভাবেই ভাঙবেন যেভাবে আপনি তাকে বাঁচার স্বপ্ন দেখিয়ে চুপিসারে মেরে ফেলেছেন।
নিশ্চয় আল্লাহ্ সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার করেন আর কারও উপর তিল পরিমাণও জুলুম করেন না।

পৃথিবী এক মহাজাগতিক ঘটনার মধ্যে দিয়ে চলেছে। ২০ বছরে এমনটা হয়। অরোরা বোরিয়েলিস এবং অরোরা অস্ট্রালিস দুটোই দেখা যাচ্ছে।...
15/05/2024

পৃথিবী এক মহাজাগতিক ঘটনার মধ্যে দিয়ে চলেছে। ২০ বছরে এমনটা হয়। অরোরা বোরিয়েলিস এবং অরোরা অস্ট্রালিস দুটোই দেখা যাচ্ছে। প্রায় গোটা ইউরোপ, ইউএস, কানাডা, ওদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এমনকি আমাদের লাদাখেও দেখা গেছে। শক্তিশালী এক সৌরঝড়ের প্রভাবে এমনটা ঘটছে। সাধারণত অরোরায় ব্লু-গ্রিন লাইটটাই দেখা যায়। কিন্তু, এবারে নানা রঙের ছটা— যা অতি বিরল। মাথার ওপরে আকাশ জুড়ে এমন রঙিন আলোর নাচ, কল্পনা করে শিউরে উঠতে হয়। ছবি দেখে এই সৌন্দর্য অনুভব করা সম্ভব নয়। তবুও, বলব ইউটিউবে সার্চ করে এই আলোর ঘূর্ণি দেখুন, আনন্দে উদ্ভাসিত হন। দুদিন ধরে এই আলোয় আমি ভাসছি। প্রবাসীরা ছবি পাঠাচ্ছেন, তাদের আনন্দ অনুভব করে পুলকিত হচ্ছি। মনে হচ্ছে যেন এবার সবকিছু ভালো হবে, সবাই ভালো থাকবে।

পোষ্ট কার্টসী Simita Mukherjee
pic collected from google

13/05/2024

চুপ থাকার প্রতিদান আল্লাহ নিশ্চয় দেন।
অভিশাপ দেওয়ার দরকার হয় না,
মজলুমের একটা নিশ্বাসই ধ্বংসের জন্য যথেষ্ট 🤍🤍

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupali Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupali Akter:

Share