21/03/2025
মৃত্যুর দেশে বিদ্রোহ জাগে
আমাকে বলো না চুপ থাকতে,
আমার চোখে আগুন জ্বলে,
আমার বুকে ঝড় ওঠে—
যখন দেখি শিশুর লাশ,
মায়ের মুখে রক্তের হাসি,
বাবার চোখে পোড়া স্বপ্ন!
ওই যে দানব! তুই শুন—
তোর বুলেট শেষ হয়ে যাবে,
তোর ট্যাংক পুড়ে ছাই হবে,
কিন্তু এই জমিন, এই ইমান
তোর বিষ দাঁত ভেঙে দেবে!
ফিলিস্তিনের প্রতিটি মাটি
শহীদের রক্তে শপথ নেয়,
জেরুজালেমের বাতাস গেয়ে ওঠে—
বিদ্রোহ! প্রতিরোধ! স্বাধীনতা!
ওরে নিপীড়কের দল,
তোর দেয়াল ভাঙবে আজ নয় তো কাল,
আমরা রক্তে লেখা গল্প হবো,