Freelancer Sobuj

Freelancer Sobuj একমাত্র ফ্রিলাঞ্চার পারে বেকারত্ব বাংলাদেশ গড়তে।

ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করার উপযোগী ৩টি মার্কেটপ্লেস:১। ফাইভার - Fiverr:ফাইভার বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় ফ্রিল্যান...
22/08/2019

ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করার উপযোগী ৩টি মার্কেটপ্লেস:

১। ফাইভার - Fiverr:

ফাইভার বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আপনি যদি কোনো একটি নির্দ্দিষ্ট কাজে দক্ষ হয়ে থাকেন তাহলেই ফাইভার এ আপনি আপনার সেবা প্রদান করতে পারবেন।

ওয়েবসাইট : https://www.fiverr.com

কিভাবে:
ফাইভার এ মোট ৯ টি ক্যাটেগরি রয়েছে এবং প্রতিটি ক্যাটেগরির মধ্যে আবার অনেকগুলি সাব-ক্যাটেগরি রয়েছে।

​ফাইভার এর প্রধান আটটি ক্যাটেগরি হচ্ছে-

১. গ্রাফিক্স এবং ডিজাইন
২. ডিজিটলি মার্কেটিং
৩. রাইটিং এবং ট্রান্সলেশন
৪. ভিডিও এবং এ্যানিমেশন
৫. মিউজিক এবং অডিও
৬. প্রোগ্রামিং এবং টেক
৭. বিজনেস
৮. ফান এবং লাইপ স্টাইল
৯. গেমিং

প্রতিটি ক্যাটেগরির মধ্যে থাকা সাব-ক্যাটেগরিও অনেক। এর মধ্যে থেকে আপনার ক্যাটেগরি নির্ধারন করে আপনাকে কাজ শুরু করতে হবে।

ফাইভার এর সুবিধা:
এখানে এ্যাকাউন্ট তৈরি করা অনেক সহজ, যেকোন নতুন কেউ খুব সহজেই এখানে এ্যাকাউন্ট করতে পারবে।
ফাইভার আপনার একটি স্টল বা দোকানের মত, যেখানে আপনি আপনার নির্ধারিত কিছু পণ্য বা সেবা সাজিয়ে রাখবেন, যেগুলিকে গিগ (Gig) বলা হয়।

একটি গিগ মানে, একটি কাজ যেমন: কি-ওয়ার্ড রিসার্চ।

মনে করুন আপনি কি-ওয়ার্ড রিসার্চ করতে পারেন। তাহলে আপনি এখানে আপনার এই সেবাটি বিক্রয় করতে পারেন, যার মূল্য হতে পারে (সর্বনিম্ন ৫ ডলার - সর্বোচ্চ ৯৯৫ ডলার)

এই একটি সার্ভিসকেই আপনি আবার তিনটি প্যাকেজ (বেসিক , স্ট্যার্ন্ডাড ও প্রিমিয়াম) করে সেল করতে পারবেন।
এখানে আপনি বায়ার বা ক্লায়েন্ট রিকোয়েস্টের মাধ্যমেও কাজ করতে পারবেন।

আপনি পেপাল বা পেওনিয়ার কার্ডের মাধ্যমে বা ব্যাংক ট্র্যান্সফার অপশনের খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।

আপনি যদি একটু সময় দিয়ে ফাইভারে কাজ করতে পারেন তাহলে এটিই হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর প্রথম ধাপ।

২। পিপল পার আওয়ার - People Per Hour:

এই মার্কেটপ্লেসটিও অনেক জনপ্রিয় নতুনদের কাছে এবং এখানে আপনি আপনার কাজের যথাযোগ্য পারিশ্রমিক লাভ করতে পারেন।

ওয়েবসাইট : https://www.peopleperhour.com

ফাইভার এর মত এখানেও কিছু ক্যাটেগরি রয়েছে, যেখান থেকে আপনি আপনার পচ্ছন্দেরটি বেছে নিতে পারেন।

​পিপল পার আওয়ার এর প্রধান আটটি ক্যাটেগরি হচ্ছে-

১. ডিজাইন
২. রাইটিং এবং ট্রান্সলেশন
৩. ভিডিও, ফটো এবং অডিও
৪. বিজনেস সাপোর্ট
৫. সোশ্যাল মিডিয়া
৬. সেলস এবং মার্কেটিং
৭. সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মোবাইল
৮. ওয়েব ডেভেলপমেন্ট

এখানেও আপনি আপনার কাজের দক্ষতা অনুযায়ী সার্ভিস তৈরি করে রাখতে পারবেন, যাকে আওয়ারলি (Hourlie) বলে।

আপনি যতটা আকর্ষনীয় ভাবে এই সার্ভিস বা আওয়ারলি তৈরি করবেন ততটাই আপনার সেল বাড়বে।

এছাড়াও, এখানে আপনি বায়ারদের রিকোয়েস্টে কাজে বিড করতে পারবেন।

একটি ভালো আওয়ারলি (Hourlie) এর বৈশিষ্ট্য
আপনার আওয়ারলি এর জন্য খুব গুরুত্বপূর্ন হচ্ছে টাইটেল। আপনার টাইটেল স্পষ্ট, সহজে বোধগম্য এবং সুন্দর হতে হবে।
আপনার আওয়ারলি (Hourlie) এর বর্ননা অংশে আপনি বায়ারকে বিস্তারিত জানান যে, কেন তার এই সাভিসটি প্রয়োজন এবং এই সার্ভিস দ্বারা তিনি কিভাবে উপকৃত হবেন।

আপনি যতটা বিস্তারিত ভাবে আপনরি সার্ভিস জানাতে পারবেন, এটি তত বেশী সেল হবে।
আপনি আপনার লেখারে মাঝে বুলেট পয়েন্ট , টেক্স মডিফায়ারস যেমন: বোল্ড ব্যবহার করতে পারেন। এতে আপনার সার্ভিসটি আরো সুন্দর দেখায়।
আপনার আওয়ারলি (Hourlie) এর জন্য সুন্দর এবং ইউনিক ছবি ব্যবহার করুন। কেননা, একটি সুন্দর ছবি আপনার সার্ভিসটিকে আরো প্রানবন্ত করে তোলে ক্লায়েন্টের কাছে।
আপনি আওয়ারলি (Hourlie) তে এক্সট্রা এ্যাড-অনস ব্যবহার করে, আপনার সেল বাড়াতে পারেন।
আপনাকে নতুন হিসেবে ১৫টি প্রোপোজাল ক্রেডিট দেয়া হবে।

৩। আপওয়ার্ক -Upwork:

অনেক বেশী জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস কিন্তু বর্তমানে বাংলাদেশীদের জন্য এখানে কাজ করাটা কিছুটা কঠিন হয়ে গেছে।

ওয়েবসাইট : https://www.upwork.com

বাংলাদেশ থেকে বর্তমানে খুব কম সংখ্যক এ্যাকাউন্টকে কাজ করতে স্বীকৃতি দিচ্ছে আপ​ওয়ার্ক (Upwork)।

তবে আমার মতে যারা কিছুদিন কাজের অভিজ্ঞতা নিয়ে ফেলেছেন তাদের ​আপ​ওয়ার্ক (Upwork) এ চেষ্টা করা উচিত।

আপ​ওয়ার্ক (Upwork) এ আপনি মোট ১২টি ক্যাটেগরিতে কাজ করতে পারবেন, এগুলি হচ্ছে-

১. ওয়েব, মোবাইল এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট
২. ডিজাইন ও ক্রিয়েটিভ
৩. অ্যাডমিন সাপোর্ট
৪. আইটি ও নেটওয়ার্কিং
৫. রাইটিং
৬. কাষ্টমার সার্ভিস
৭. ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্স
৮. সেলস এবং মার্কেটিং
৯. ট্রান্সলেশন
১০. ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার
১১. অ্যাকাউন্টিং ও কনসাল্টিং
১২. লিগাল

আপ​ওয়ার্ক (Upwork) এ কাজ করার কিছু নিয়মাবলী:
এখানে কাজ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন ১০০% অনুমোদিত একটি প্রোফাইল। যেখানে সুন্দর করে আপনার নাম, আপনার দক্ষতা, বর্ননা, কাজের রেট এবং আপনার একটি ছবি দেয়া থাকবে।
আপওয়ার্কে আপনাকে এই প্রোফাইল নিয়ে বিভিন্ন কাজে বিড করতে হবে।
এখঅনে দুই ধরনের কাজ আপনি পাবেন, ১. আওয়ারলি এবং ২. ফিক্সড প্রাইজ।
আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে ৬০টি কানেক্টস (Connects) পাবেন, যা দিয়ে আপনি কাজে বিড করবেন। একটি কাজের জন্য সর্বনিম্ন ১টি - সর্বোচ্চ ৫টি কানেক্টস খরচ হবে।
আপওয়ার্ক থেকে টাকা উত্তোলনের জন্য আপনাকে বাংলাদেশের যেকোনো ব্যাংকে এ্যাকাউন্ট থাকলেই হবে। সরাসরি আপনি ঐ এ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

এই ৩ টি মার্কেটপ্লেসের মধ্যে আমার প্রিয় মার্কেটপ্লেসটি হচ্ছে ফাইভার। পরবর্তীতে কিভাবে ফাইভারে কাজ করে ইনকাম করা যায় এই বিষয়ের উপর পোস্ট করবো। শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

যেসব কারণে Fiverr একাউন্ট নষ্ট হয়ে থাকে । ১/ fiverr একাধিক একাউন্ট থাকলে একই IP adress এ২/ Buyer এর সাথে Rating এর জন্য ...
15/07/2019

যেসব কারণে Fiverr একাউন্ট নষ্ট হয়ে থাকে ।

১/ fiverr একাধিক একাউন্ট থাকলে একই IP adress এ
২/ Buyer এর সাথে Rating এর জন্য কথা বললে।
৩/ বার বার Buyer কে massage করলে। কারন Buyer বিরক্তি বোধ করে থাকেন।
৪/ অন্যের Discription Copy করে ব্যবহার করে থাকলে। যদি, যার করা Copy হবে সে বুঝতে পারলে সে Report করে থাকলে।
৫/ Buyer হুমকি অর্থাৎ কাজটা করে দাও না হলে আমি আপনাকে ভালো Rating দিব না । এর ফলে report না দিয়ে কাজটি করে দিয়ে থাকলে। (** করনীয় Screenshot করে Reportকরতে হবে ** কোন প্রকার কথার উত্তর দেয়া যাবে না। )
৬/ কাজের ভালো অভিজ্ঞতা না থাকলে ।
৭/ F**k user বা Promoter মূলক কাজ করে থাকলে ।এই কাজটি করে দিব , এই রকম F**k কাজ।
৮/ paynoneer account একাধিক Funding Cource এড করা থাকলে। (** পূর্বের Funding Cource Remove করতে হবে**) ।
কোন প্রকার প্রশ্ন থাকলে নিচের Comment Box এ Comment করুন ।

Address

Rangpur, Dhaka
Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sobuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

FreelancerSobuj

Online earning মুক্ত পেশার অধিকারী। চাকরির জন্য অনেক অর্থ ব্যায় করে থাকি, সেই অর্থ যদি আমরা নিজের জ্ঞান অর্জনের পিছনে ব্যায় করি তাহলে দেখব চাকরি আমাদের খুজতে হবে না। প্রত্যেকটা কম্পানি জ্ঞান পূর্ন মানুষ খুজবে। একটু খেয়াল করলে দেখবেন, পৃথিবী প্রযুক্তির উপর দাড়িয়ে। আমাদের এই সপ্নের বাংলাদেশ প্রযুক্তি দিক থেকে সর্ব উপরে অবস্থান করবে। এমন কি এই জ্ঞান আমাদের দেশকে বেকারত্ব দূর করবে। কারন, একমাত্র ফ্রিলাঞ্চার পারে বেকারত্ব বাংলাদেশ গড়তে। @freelancersobuj