11/09/2025
আপনার বিজনেস আসলেই কতটা স্ট্রং?
"ব্যবসা করছেন? কিন্তু কখনও কি ভেবে দেখেছেন—আপনার ব্র্যান্ডটা কাস্টমারের মনে actually কোন জায়গায় আছে?
এটাই হলো Market Positioning। আর এটাকে বোঝার সেরা টুল হলো SWOT Analysis।"
Market Positioning আসলে কী?
Market Positioning মানে হলো আপনার ব্র্যান্ডকে মানুষের মনে একটা আলাদা ইমেজ হিসাবে identify করা ।
যেমন ধরেন—
-- Fair & Lovely শুনলেই মাথায় আসে fairness cream
-- Lux মানেই luxury beauty soap
-- iPhone মানেই premium lifestyle
-- Samsung মানেই trust + innovation
দেখলেন? এরা কিন্তু শুধু প্রোডাক্ট Sale করেনি, মানুষের মনে একটা পজিশন Create করেছে।
তাহলে SWOT কিভাবে কাজ করে?
Strengths:
যে জিনিসগুলো আপনাকে আলাদা করে তোলে।
যেমন: আপনার প্রোডাক্ট ইউনিক, ডেলিভারি সিস্টেম ভালো, বা কাস্টমার সার্ভিস অসাধারণ।
Weaknesses:
যেখানে আপনি পিছিয়ে আছেন।
যেমন: মার্কেট শেয়ার কম, অনলাইনে উপস্থিতি weak , বা ব্র্যান্ডিং ক্লিয়ার না।
Opportunities:
যেখানে আপনি গ্রো করতে পারেন।
যেমন: নতুন মার্কেটে ঢোকা, নতুন প্রোডাক্ট আনা, বা অন্য ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ।
Threats:
যেগুলো আপনার ব্যবসাকে Risk এ ফেলতে পারে।
যেমন: নতুন প্রতিযোগী, দামের যুদ্ধ, টেকনোলজির পরিবর্তন।
কেন এটা দরকার?
কারণ যদি আপনি নিজের SWOT না জানেন, তাহলে আসলে জানবেন না আপনার ব্র্যান্ড কোথায় দাঁড়িয়ে আছে।
যখন আপনি জানবেন—
✅ কোন Strength কাজে লাগাতে হবে
✅ কোন Weaknesses কাটাতে হবে
✅ কোন Opportunities নিতে হবে
✅ কোন Threats মোকাবিলা করতে হবে
তখনই আপনি একটা স্পষ্ট Market Positioning বানাতে পারবেন।
Branding & Business Impact:
1. Branding হবে strong → মানুষ আপনাকে মনে রাখবে
2. Sales বাড়বে → কাস্টমার trust করবে
3. Awareness তৈরি হবে → অডিয়েন্স দেখবে আপনি অন্যদের আলাদা
4. Easy Future Growth → আপনি জানবেন Business Growth কোন দিকে যাবে
Vision আর Mission এর সাথে Connection:
SWOT Analysis শুধু Market Positioning বুঝতে হেল্প করে না, বরং আপনার Vision & Mission ক্লিয়ার করতেও সাহায্য করে।
1. Strengths জানলে বুঝবেন Vision এ কোন দিকটা highlight করতে হবে।
2. Weaknesses জানলে Mission এ কোন সমস্যাগুলো solve করার কথা লিখবেন।
3. Opportunities দেখলে Mission এ ভবিষ্যৎ expansion plan যোগ করতে পারবেন।
4. Threats জানলে Vision এ ভবিষ্যৎ নিরাপত্তা ও টিকে থাকার roadmap দিতে পারবেন।
মানে, আপনার Vision হবে লং-টার্ম Destination, আর Mission হবে সেখানে পৌঁছানোর Road। আর SWOT হলো সেই Map, যা Vision আর Mission কে realistic করে তোলে।
চলেন একটা Example দিয়ে বিষয়টি understand করার try করি:
ধরেন, আপনি একটা ছোট skincare ব্র্যান্ড চালাচ্ছেন-
1. আপনার Strength হলো—আপনার প্রোডাক্ট chemical-free।
2. Weakness হলো—বড় ব্র্যান্ডের মতো বাজেট নেই।
3. Opportunity হলো—বাংলাদেশে organic প্রোডাক্টের market বাড়ছে।
4. Threat হলো—নতুন নতুন local brand উঠে আসছে।
এখন যদি আপনি বললেন—"আমার ব্র্যান্ড chemical-free organic skincare"
এটা আপনার Market Positioning।
মানুষ তখন আপনাকে আলাদা করে মনে রাখবে।
এখানে Vision হতে পারে → “বাংলাদেশে সবার জন্য chemical-free skincare solution আনা।”
Mission হতে পারে → “সাশ্রয়ী দামে, pure organic প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া।”
দেখলেন? SWOT থেকে পাওয়া ইনসাইটই Vision আর Mission কে strongly সেট করতে হেল্প করলো।
একটা বিষয় মনে রাখবেন:
Market Positioning হলো একটা Phycological Game ।
যদি মানুষ আপনাকে মনে রাখতে পারে, তবে তারা কিনবে, recommend করবে, আবার ফিরে আসবে।
তাহলে বলুন তো—আপনার ব্যবসার সবচেয়ে বড় Strength কী?
কমেন্টে লিখুন।