19/10/2021
ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে ক্যাশ সার্ভার প্রান্তিক পর্যায় থেকে তুলে ফেলার সিদ্ধান্ত চুরান্ত হইয়ে গেছে।
ক্যাশ নিয়ে গেলে ইউজার এর খরচ বারবে।
আগের মত আলাদা স্পীড টা আর থাকবে না। এখন আপনি ৫এম্বির কানেকশনে ই ৪কে ইউটিউব ২/৩ টা ডিভাইসে একসাথে বাফারলেস দেখতে পাচ্ছেন। ফেইসবুকের ভিডিও ও hd কোয়ালিটিতে সম্পুর্ণ বাফারলেস ভাবে ইউজ করতে পারছেন।
কিন্তু ক্যাশ সার্ভার তুলে দিলে এই সুবিধা পাবেন নাহ। বা পেলেও আগের মত স্মোথ হবে না। বাফার করবে, পিং বাড়বে, ল্যাটেন্সি বাড়বে। আপনার মুল ব্যান্ডওয়াইথে এটার প্রভাব পড়বে। যার ফলে আপনার ইন্টারনেট স্পীডের বাজে অভিজ্ঞতা হবে।
আর যদি কোন সেবাদাতা প্রতিষ্ঠান এইগুলা আগের মত দিতে চায়, তাহলে এই ক্যাশ ব্যান্ডওয়াইথ গুলা আলাদা করে কিনতে হবে তার, তাও অনেক উচ্চমুল্যে। যার ফলে সেবা দাতা প্রতিষ্ঠানের ব্যয় বাড়বে। আর স্বাভাবিক ভাবে ই এই বাড়তি ব্যয় টা তার ইউজার এর বিলের উপরও প্রভাব ফেলবে। দেখা যাবে যে আগে যদি ১০এম্বি ৭০০ টাকাতে ইউজ করতেন ওই ১০এম্বি ই ৯০০-১০০০ টাকা হইয়ে যাবে।
কিন্তু একদেশ একরেট ম্যান্টেইন করতে গেলে ৮০০ টাকা হিসাবে বিল নিলে ক্যাশ কমে পাবে, এমনটাও হতে পারে। উদাহরন স্বরুপ আগে ১০এম্বি ইন্টারনেটের সাথে যদি ১০০এম্বি ইউটিউব,(কোন কোন আইএসপি ওপেন স্পীডও অফার করে) ১০০এম্বি ফেইসবুক এক্সট্রা পেতেন ৭০০ টাকা দিয়ে, তখন সেটা পাবেন না। হয় ৮০০ টাকা দিয়ে ১০mb নিবেন নাম মাত্র ক্যাশ স্পীড দিয়ে অথবা isp এর কাস্টমাইজড ১০এম্বি নিতে হবে ৯০০-১০০০ টাকাতে।
আর ক্যাশ সার্ভার তুলে নেওয়ার জন্য ন্যাশনওয়াইড গুলা ইচ্ছা করে এমন করছে । এই সবের পিছনে একটা সনামধন্য ন্যাশওয়াইড আইএস্পির সিইও এর হাত রয়েছে। । BTRC রে ভুল বুঝাইয়া এই সব সিস্টেম এপ্রোভ করাইছে । মুলত উনি ইন্তারনেট এর কিছুই বুঝেনা ।
সুতরাং গ্রাহক সেবার কথা বিবেচনা করে btrc এই সিদ্ধান্ত থেকে সরে আসলে উত্তম হবে।