25/07/2026
সোমবার থেকে আসছে Facebook-এর ফ্রি ভেরিফিকেশন ব্যাজ! ✅
Facebook ব্যবহারকারীদের জন্য নতুন একটি বিনামূল্যের ভেরিফিকেশন ব্যবস্থা চালু করছে Meta। নতুন এই ফিচারটির নাম Facebook Verified |
এই ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি দিতে হবে। Facebook সেটি প্রোফাইলে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখবে। যাচাই সফল হলে অ্যাকাউন্টে একটি সাধারণ চেকমার্ক দেখা যাবে, যা বোঝাবে—অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন এবং তিনি সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করেছেন।
প্রথম পর্যায়ে ব্যাজটি দেখা যাবে—
* Facebook Profile
* Marketplace
* Facebook Dating
* Facebook Groups
পরবর্তী সময়ে Facebook Feed-এর পোস্টেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। এই ভেরিফিকেশনের জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
তবে এই ব্যাজের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি বা তার সব কার্যক্রম শতভাগ বিশ্বাসযোগ্য। এটি মূলত প্রমাণ করবে যে একজন বাস্তব ব্যক্তি সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করেছেন।
ফিচারটি ২৭ জুলাই, সোমবার থেকে চালু হবে ।