সৈয়দপুর দর্পণ

Call Directions Website Contact the business

সৈয়দপুর দর্পণ SAIDPUR/24 HOURS
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন
কৃতজ্ঞতা🤍🇧🇩

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের কড়া পদক্ষেপ, গাজা সেবন করায় যুবকের ১ মাসের জেল।নীলফামারীর সৈয়দপুরে গাজা সেবনের দায়ে মো....
21/09/2026

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের কড়া পদক্ষেপ, গাজা সেবন করায় যুবকের ১ মাসের জেল।

নীলফামারীর সৈয়দপুরে গাজা সেবনের দায়ে মো. জুবায়ের আলী (২৫) নামের এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত জুবায়ের আলী সৈয়দপুর পৌরসভার মিস্ত্রিপাড়া আশরাফিয়া খানকা গেট এলাকার ইদ্রিস আলী ও মৃত শাহানাজ পারভীন দম্পতির ছেলে।

প্রশাসন সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সৈয়দপুর থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় গাজা সেবন করার সত্যতা পাওয়ায় অভিযুক্ত জুবায়ের আলীকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#সৈয়দপুর #নিউজ #পুলিশ #প্রশাসন #গাজা #মাদক

SWOS মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬
21/09/2026

SWOS মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬

কোনো টেনশন ছাড়াই নিশ্চিন্তমনে  ঘুম দিচ্ছে কেউ ডিস্টার্ব দিবেন না! #সৈয়দপুর
21/09/2026

কোনো টেনশন ছাড়াই নিশ্চিন্তমনে ঘুম দিচ্ছে কেউ ডিস্টার্ব দিবেন না!
#সৈয়দপুর

20/09/2026

রাজশাহী রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর মারধরে রাবি শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি, স্টেশন ঘেরাও করে শিক্ষার্থীদের বি/ক্ষো/ভ মি/ছি/ল।
#রাজশাহী #বিশ্ববিদ্যালয় #নিউজ #রেল #স্টেশন #শিক্ষার্থী #আহত

20/09/2026

তেলের দাম বাড়লো ২০ টাকা রাত ১২ টার আগেই তেল দেওয়া বন্ধ করেছে সৈয়দপুরের কয়েকটি পাম্প
জনগণের ভোগান্তির শিকার
#সৈয়দপুর #তেল #পাম্প

20/09/2026

ব্রেকিং:
ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়লো মাত্র ২০ টাকা

20/09/2026

সরাসরি🟥মাদক নির্মূল কমিটি সৈয়দপুরের কমিটির আত্ন প্রকাশ ও কর্মসূচী ঘোষণা।

সরকারি বৈদ্যুতিক তার চুরিতে জড়িত ২ আসামী গ্রেপ্তার। #সৈয়দপুর  #নীলফামারী
20/09/2026

সরকারি বৈদ্যুতিক তার চুরিতে জড়িত ২ আসামী গ্রেপ্তার।
#সৈয়দপুর #নীলফামারী

20/09/2026

পার্বতীপুরে ট্রেনে যাত্রীর পকেট থেকে ১ লক্ষ টাকা চুরি, মূল হোতাসহ ৫ জন গ্রেফ/তার।

রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠা-নামার সময় কৃত্রিম ভিড় সৃষ্টি করে যাত্রীর পকেট থেকে টাকা চুরির ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, গত ০৬/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১নং প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় ভিকটিম মোঃ মিলন (৩২), সাং- চিরিরবন্দর, দিনাজপুর এর প্যান্টের বাম পকেট থেকে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চুরি হয়। এ সময় আসামিরা পরিকল্পিতভাবে ভিড় তৈরি করে এই চুরির ঘটনা ঘটায়।

ভিকটিম বিষয়টি জানালে স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২০/০৯/২০২৬ তারিখ রাত ০০:০৫ ঘটিকায় পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-
১। মোঃ সাইফুল ইসলাম (৫৯), থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
২। মোঃ সুরুজ মিয়া (৪৮), থানা ও জেলা- গাইবান্ধা।
৩। লিটন রানা (৩০), থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম।
৪। মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম।
৫। মোঃ রুহুল আমিন (৫৯), থানা ও জেলা- নড়াইল।

এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১৯,৩৮০/- টাকা এবং ০৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা নং-০২, তারিখ-২০/০৯/২০২৬, ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্যতম সদস্য মোঃ মামুন, সাং- জয়পুরহাট পলাতক রয়েছে, তাকে গ্রে/ফতারের চেষ্টা চলছে।
সৈয়দপুর দর্পণ #সৈয়দপুর

20/09/2026

মশা নিধন

Address

Shahid Drive Zikrul Haque Road
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুর দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৈয়দপুর দর্পণ:

Shortcuts

Share