S.B.Alok Vlog

S.B.Alok Vlog Welcome to my new Page S.B.Alok Vlog

16/06/2026

গরম আর বিদ্যুৎ সংকটে সাতক্ষীরায় অচলাবস্থার শঙ্কা
চাহিদা ১৫০ মেগাওয়াট, সরবরাহ ৯৫ মেগাওয়াট; গ্রাহক ৭ লাখের বেশি।

অলোক মন্ডল প্রতিনিধিঃ- প্রচণ্ড তাপদাহের মধ্যে বিদ্যুতের তীব্র ঘাটতি ও ঘনঘন লোডশেডিংয়ে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার শহর ও গ্রামাঞ্চলে দিন-রাত বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সাতক্ষীরা জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৫০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ মেগাওয়াট। ফলে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। চাহিদার প্রায় ৩৭ শতাংশ ঘাটতির কারণে জেলার বিভিন্ন এলাকায় একাধিকবার লোডশেডিং করতে হচ্ছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বর্তমানে ৬ লাখ ৪৭ হাজার ২৪ জন গ্রাহক রয়েছেন।

অন্যদিকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)-এর আওতায় সাতক্ষীরা শহরাঞ্চলে গ্রাহক সংখ্যা ৫৮ হাজার ৫৯৮ জন। দুই প্রতিষ্ঠান মিলিয়ে জেলায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৭ লাখ ৬ হাজার। অথচ ক্রমবর্ধমান চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি না পাওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

জানা যায়, ২০২২ সালে জাতীয় জ্বালানি সংকটের সময় সাতক্ষীরাসহ সারা দেশে ব্যাপক লোডশেডিং শুরু হয়। ২০২৪ সালে জেলায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১১০ মেগাওয়াট, সরবরাহ পাওয়া যেত ৬৮ মেগাওয়াট। তখনও প্রায় ৪২ মেগাওয়াট ঘাটতি ছিল। বর্তমানে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় সংকটও তীব্র আকার ধারণ করেছে।

সচেতন মহলের মতে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুতের অপচয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

জেলার সাধারণ মানুষের দাবি, তাপদাহের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে।

19/05/2026

সাতক্ষীরায় বরাদ্দ আসলো ৮২ কোটি ৪ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা ৬৬ পয়সা।

11/04/2026

আশাশুনির বড়দল ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের ফকরাবাদ নির্বাসী জনপ্রিয় ওঝা বাবু মঙ্গল মন্ডল দূর্ঘ দিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মৃত্যুবরণ করেছেন।

স্বর্গীয় বাবু মঙ্গল মন্ডলের পরিবার জানিয়েছেন, তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের সেবা করেছেন রাঁত দিন ২৪ ঘন্টা যখনই কাউকে সাপে কামড়িয়েছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যেতেন সেই রোগীর শরীর থেকে বিষ নামানোর জন্য তার বিভিন্ন রকম ঔষধ নিয়ে, এছাড়া সব সময় মঙ্গল মন্ডল এর সাথে থাকতেন তাঁর সহধর্মিণী।

এই মৃত্যুর খবর শুনে বড়দল ইউনিয়ন এবং তাঁর এলাকা ফকরাবাদ, বুড়িয়া ও গোয়ালডাঙ্গা গ্রামের সকল বাসিন্দারা গভীর শোকাহত হয়েছেন। এই সময় বাবু মঙ্গল মন্ডল এর মৃত্যুর খবর শুনে ৫নং বড়দল ইউনিয়ন বিএনপি এর আহ্বায়ক মোঃ আজারুল ইসলাম মন্টু মোল্যা নিজে সশরীরে উপস্থিত হয় শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ান। এছাড়াও এই উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি এর সাধারণ সম্পাদক বাবু প্রবীর মন্ডল, এছাড়া উপস্থিত ছিলেন মৃত মঙ্গল মন্ডলের ছোট ভাই পাইকগাছা সরকারি কলেজের প্রফেসর বাবু তরুণ কান্তি মন্ডল, গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট বাবু পরিতোষ মন্ডল । এবং উপস্থিত ছিলেন তাঁর আত্নীয় স্বজন ও গ্রাম প্রতিবেশী।

09/04/2026

রাজধানী ঢাকার অ'প'রা'ধ জগতে নতুন আতঙ্ক "পেন গা'ন" বা কলম পি"স্তল। দেখতে অবিকল একটি স্টিলের কলম সাধারণত মানুষের বোঝার কোন উপায় নেই । ওপরে একটি পুশ-বাটন এবং সামনে সু'চালো নিব। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গু'লি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রা'ণঘা'তী .২২ ক্যালিবারের বু'লেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অ'প'রাধীদের হাতে এটি এখন ভয়ংকর এক ম'রণা'স্ত্র।

08/04/2026

সাতক্ষীরা জেলা সহ সারা বাংলাদেশের জ্বালানি তেল মুজুতকারী অসাধু ও নীরিহ মানুষদের উপর জুলুমকারী ব্যাবসায়ীদের এখন কি হবে অবশেষে তো যুদ্ধ বিরতি নিল আমেরিকা - ইজরায়েল - ইরান। ইতিমধ্যে ডলারের রেট ও কমে গেছে।

05/04/2026

Address

Assasuni
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when S.B.Alok Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.B.Alok Vlog:

Shortcuts

Share