24/09/2026
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ ও ১৪ বছর উদযাপন’।
১৪ আগস্ট শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটি গ্রুপের পরিচালক, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক সহযোগী ও আমন্ত্রিত অতিথিসহ পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল।
ইউনিটি গ্রুপের ১৪ বছরের সফল যাত্রা উদযাপনের পাশাপাশি অনুষ্ঠানে গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা ও Vision 2030 বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন।
অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল। এসময় তিনি বলেন, পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইউনিটি গ্রুপকে আরও শক্তিশালী, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের লক্ষ্য।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে গাড়ি, মোটরসাইকেল, এসি, ফ্রিজসহ শতাধিক পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
Rajaul Karim Jewel