26/02/2026
ব্যাবসা করতে নামবেন ভালো কথা।👍
কিন্তু কি নিয়ে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কাকে সাথে নিয়ে করবেন, নাকি নিজে একাই করবেন?
সিদ্ধান্ত নিতে হবে আগে!
ভাই, যাই করেন না কেনো সেটা আপনি কতটুকু জানেন তাও গুরুত্বপূর্ণ। অন্তত ব্যাবসা কি, কিভাবে করে, শুরু কোথায়, শেষ কোথায়, পার্টনার নিলে তারা কেমন হবে, আপনার কাজ কি হবে, ব্যাবসার কিছু নীতি আছে সেগুলো কেমন হবে, কার জন্য ব্যাবসা করবেন, কার উপকার হবে, এসব বিষয় ধারনা থাকাটা জরুরি।
এখন অনেকে বলে ভাই সাহস করে নামেন,
আস্তে আস্তে হয়ে যাবে!
কি হয়ে যাবে জানেনা!
ঠেকে শিখবে!
ভাই, সব ঠেকে শেখা ঠিক না।
বেসিক কিছু আছে যা অভিজ্ঞ মানুষের সাথে থেকে শিখে নিতে হয়।
সেটা ই আপনার বেসিক বিনিয়োগ হবে।
টাকা পয়সা আসবে যাবে, লাভ হবে লস হবে,
ঠেকবেন শিখবেন, কোন সমস্যা নেই।
সমস্যা কোথায়! আপনার বেসিকে।
যেটা জানেন না, সেটা নিয়ে শুরু করলেন।
কোথায় শুরু করবেন না বুঝে শুরু করলেন।
যাদের কে আবেগে পার্টনার বানাইলেন তারা ব্যাবসা বুঝেনা, তাদের ও বেসিক নাই, অথবা আপনি বুক ভরা আশা নিয়া তাদের সাথে যুক্ত হইলেন। ব্যাবসা করতে পারবেন না!
ব্যাবসা মানে, মানি মেকিং সিস্টেম!
কেউ সিস্টেম বানাইতে রাজি না, কিন্তু ব্যাবসা করতে চায়। ক্যালকুলেটর টিপে খরচ আর বেচা হিসেব করে লাভ বাইর করার পাবলিক অভাব নাই ভাই!
সব নিজে করতে চায়!
তাদের সাথে পার্টনারশিপ করছেন তো, শেষ!👎
আপনি সিস্টেম বানাইয়া তার বাইরে থাকেন।
দেখেন, প্রয়োজনে সিস্টেম বদলান, কিন্তু সিস্টেমে পইরেন না। আপনি ছাড়া বাকি সব সিস্টেমের ভিতরে থাকবে। আপনার পকেটের টাকা সহ!
যা আপনার কাছে জবাবদিহি করবে।
এখন আপনি যদি সিস্টেমের ভিতর পড়ে যান জবাবদিহি নিবে কে??
আপনার প্ল্যান, ভিশন, মিশন, এডমিনিস্ট্রেশন, ইনভেন্টরি, একাউন্টস, বিনিয়োগ, লাভ, লস, কমিউনিকেশন, মার্কেটিং, সব কিছু থাকবে সিস্টেমের ভিতর।
আপনার পার্টনার সহ আপনি যে ব্যাবসা করবেন তা রিলেটেড জ্ঞান থাকাটা জরুরী এবং সবাই কোন না কোন ডিপার্টমেন্টে এক্সপার্ট হবে। কিন্তু সিস্টেমের বাইরে থাকবে। নীতি নির্ধারণ করবে। যার মাধ্যমে আপনার বিনিয়োগ থেকে শুরু করে লাভ লস পর্যন্ত পুরো কর্মযজ্ঞ চলবে।
যদি সিস্টেমের ভিতর থেকে কোন পার্টনার কাজ করে তবে জবাবদিহি করবেন এমন কাউকে আাপনার উপর নিয়ে আসেন।
অর্থাৎ আপনি বা আপনার কোন পার্টনার সিস্টেমের ভিতরে থেকে কাজ করতে গেলে সে হয়ে যাবে করাপ্টেড। সিস্টেম যে বানায় সেই যখন তা অনুসরণ করে তখন সিস্টেম আর ঠিক থাকেনা।
রক্ষক তখন ভক্ষক হয়।
তাই আপনার জবাবদিহিতার জন্য একজন দরকার। এটা আপনার ব্যাবসার স্বার্থে।
আর নয়তো আপনি জবাবদিহি নেওয়ার জায়গায় থাকেন, সিস্টেমের ভিতর ঢুইকেন না।
আপনার পার্টনার যদি এই বেসিকগুলো না বুঝে তবে তাকে বাদ দিন অথবা নিজে কেটে পড়ুন।
🔺২০১০ সালের একটি ছোট্ট লার্নিং🔺
*শুভ কামনা*