Abdul Karim

Abdul Karim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul Karim, 23/B, 3rd Floor, BTI Premier Plaza , North Badda, Gulshan, Shahzadpur.

প্রবাসে কি সারাজীবন থাকবেন !! ৫ বছর… ১০ বছর…জীবনের কতগুলো ঈদ, কত আনন্দময় সময় মিস করলেন।মায়ের অসুস্থতায় পাশে থাকতে পারেনন...
26/02/2026

প্রবাসে কি সারাজীবন থাকবেন !!

৫ বছর… ১০ বছর…
জীবনের কতগুলো ঈদ, কত আনন্দময় সময় মিস করলেন।

মায়ের অসুস্থতায় পাশে থাকতে পারেননি-
বাবার চোখের পানি ফোনের স্ক্রিনে দেখেছেন।

কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করেছেন —
কত টাকা সেভিং করেছেন?

৮০% প্রবাসীর উত্তর হবে — ০০
অনেকে তো উল্টো ঋণ করে বেঁচে আছেন।

আমরা প্রবাসীরা খুব আবেগী…
বেতন পেলেই সব টাকা বাড়িতে।
বেতন বাড়লে — সব বাড়িতে।
ওভারটাইম — বাড়িতে।
এক্সট্রা ইনকাম — বাড়িতে।

অমুক বিপদে পড়েছে — দিতে হবে।
তমুকের দরকার — দিতে হবে।
মান- সম্মান রাখতে হবে।

দিতে দিতে একদিন দেখেন —নিজেই শূন্য।

ছুটিতে দেশে গেলে
এমন একটা ভাব নিতে হয় যেন লাট সাহেব ফিরছেন!
৫০ কেজি তেল-সাবান, স্নো-পাউডার-দামী ফোন, গিফট…
না নিলে যেন ভালোবাসা কমে যাবে!

কিন্তু কেউ কি জিজ্ঞেস করে —
এই টাকাগুলো কামাতে আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন?
কত অপমান সহ্য করেছেন?
কত কষ্ট চেপে হাসি দিয়েছেন?

এইভাবে চলতে থাকলে মৃত্যু পর্যন্ত প্রবাসই করবেন…
টাকাও হবে না - দেশেও ফেরা হবে না।

একটা সময় বয়স হয়ে যাবে,
শরীর ভেঙে যাবে - চাকুরি চলে যাবে
কিন্তু আপনার জন্য কেউ সেভিং করে রাখবে না।

আজ আপনি বিপদে পড়লে
দেখবেন — অনেকেই চুপচাপ পাশ কাটিয়ে চলে যাবে

তাই বলছি ভাই, একটু থামুন- নিজেকে বদলান

পরিবারকে বুঝান —
আপনি টাকা গাছ থেকে তুলেন না,
রক্ত পানি করে ইনকাম করেন।

দরকারের বেশি নয় টাকা খরচ করবেন না
- আগে নিজের সেভিং করুন
তারপর সবার চাহিদা মেটাতে পারবেন

কিছু টাকা সেভিং করতে পারলে
ব্যবসা করার চিন্তা করুন -
আরেকটা ইনকামের রাস্তা তৈরি করুন।
নিজের ভবিষ্যৎ বানান।

মনে রাখবেন —
নিজেকে শূন্য করে কাউকে পূর্ণ করা যায় না।

আগে নিজের ভিত্তি মজবুত করুন,
তারপর দুনিয়াকে দিন।

Harun Rashid

সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।❤️
21/02/2026

সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।❤️

সিয়াম সাধনার অর্থ – সুবহে সাদিক থেকে সূর্যাস্তের পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও ...
20/02/2026

সিয়াম সাধনার অর্থ – সুবহে সাদিক থেকে সূর্যাস্তের পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমত ইবাদাত বন্দেগি করার জন্য উৎসাহিত করে। কারন রোজা সম্পর্কে আল্লাহর স্বয়ং এরশাদ করেছেন: “রোজা আমার জন্যে এবং আমিই তার পুরস্কার দান করবো। ” (সুবহানাল্লাহ!)

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাস আজ শুরু হলো। ১৯৫২ সালের এ...
01/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাস আজ শুরু হলো। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে গুলি চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। শহীদ হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক। তাদের রক্তের বিনিময়ে জাতি পায় মাতৃভাষার মর্যাদা; পায় রাজনৈতিক আন্দোলনের প্রেরণা।

ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। পৃথিবীর একমাত্র জাতি , যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি-ফাগুনের আগুনে ভাষা আন্দোলনের দাবি আর উত্তাল গণমানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন। ভাষার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করে। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালির শেকল ভাঙার লড়াই। ’৫২ সালে যে আগুন জ্বলেছিল রাজধানী ঢাকা শহরে সে আগুন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশের আনাচে-কানাচে। এর পথ ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা।

Elon Musk এর মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছিল একটি চরম অপমান এবং প্রত্যাখ্যানের মধ্য দিয়ে।২০০১ সালের কথা। পেপ্যাল বিক্রি ক...
31/01/2026

Elon Musk এর মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছিল একটি চরম অপমান এবং প্রত্যাখ্যানের মধ্য দিয়ে।

২০০১ সালের কথা। পেপ্যাল বিক্রি করে তিনি তখন সিলিকন ভ্যালির একজন সফল মাল্টি মিলিয়নেয়ার।

কিন্তু তার আসল স্বপ্ন ছিল অনেক বড়। তিনি চেয়েছিলেন মঙ্গল গ্রহে একটি ছোট গ্রিনহাউস পাঠিয়ে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা জাগিয়ে তুলতে।

এই Mars Oasis মিশনের জন্য তার প্রয়োজন ছিল একটি সস্তা রকেট।

তিনি খোঁজ নিয়ে জানলেন যে রাশিয়ার কাছে পুরনো সোভিয়েত আমলের কিছু ব্যালেস্টিক মিসাইল বা ICBM আছে যা এই কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

তিনি তার টিম নিয়ে মস্কোতে গেলেন সেই রকেটগুলো কেনার জন্য।

কিন্তু রাশিয়ান স্পেস অফিসিয়ালরা তাকে মোটেও গুরুত্ব দিলেন না। তারা ভাবলেন এই আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের সাথে মজা করতে এসেছে।

মিটিংগুলোতে তারা এলন মাস্ককে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখত এবং তাকে "Novice" বা আনাড়ি বলে উপহাস করত।

শেষ পর্যন্ত তারা একটি রকেটের দাম চাইল $8 Million Dollar। এলন মাস্ক বুঝতে পারলেন তারা ইচ্ছা করে অসম্ভব দাম চাইছে যাতে তিনি ফিরে যান।

খালি হাতে এবং অপমানিত হয়ে তাকে মস্কো থেকে ফিরতি ফ্লাইট ধরতে হলো। সবাই ভেবেছিল তার মহাকাশ জয়ের শখ চিরতরে মিটে গেছে।

কিন্তু সেই ফ্লাইটে বসেই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটল।

তিনি হতাশ না হয়ে তার ল্যাপটপ খুললেন এবং First Principles এর ভিত্তিতে রকেট তৈরির আসল খরচ হিসাব করতে শুরু করলেন।

তিনি দেখলেন যে একটি রকেট বানাতে যেসব কাঁচামাল লাগে যেমন অ্যালুমিনিয়াম কপার এবং কার্বন ফাইবার তার বাজারমূল্য একটি তৈরি রকেটের দামের মাত্র ২% থেকে ৩%।

বাকি ৯৭% খরচ হচ্ছে অদক্ষতা পুরনো প্রযুক্তি এবং মাঝখানের মানুষের লাভের কারণে।

তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কারো থেকে রকেট কিনবেন না বরং নিজেই রকেট বানাবেন এবং তার দাম হবে অনেক কম।

কিন্তু তার তো রকেট সায়েন্স বা Aerospace Engineering এর কোনো ডিগ্রি ছিল না।

তিনি রকেট প্রোপালশন এবং অ্যাস্ট্রোডায়নামিক্সের ওপর লেখা কঠিন সব টেক্সটবুক জোগাড় করলেন এবং গোগ্রাসে পড়তে শুরু করলেন।

তিনি তার নিজের পকেটের $100 Million Dollar দিয়ে SpaceX প্রতিষ্ঠা করলেন এবং নিজেই হলেন কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার।

প্রথম তিনটি রকেট লঞ্চ ব্যর্থ হলো এবং কোম্পানিটি পুরোপুরি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে এল।

কিন্তু চতুর্থবারের চেষ্টায় Falcon 1 সফল হলো এবং NASA তাদের বিশ্বাস করে $1.6 Billion Dollar এর কন্ট্রাক্ট দিল।

যেই লোকটিকে রাশিয়ানরা রকেট বেচতে চায়নি আজ তার কোম্পানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং Reusable রকেট বানাচ্ছে।

বর্তমানে SpaceX এর ভ্যালুয়েশন প্রায় $800 Billion Dollar এর ওপরে এবং তারা মহাকাশ শিল্পের অবিসংবাদিত রাজা।

Elon Musk প্রমাণ করেছেন যে আপনার যদি শেখার অদম্য ইচ্ছা থাকে এবং আপনি যদি সমস্যার মূলে গিয়ে চিন্তা করতে পারেন তবে রকেট সায়েন্সও আপনার কাছে কঠিন মনে হবে না।

আপনার কি মনে হয় কোনো বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া শুধু বই পড়ে কি সেই বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব? কমেন্টে জানান। 👇

15/05/2025

জীবনের এই কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ!

হ্যাঁ, ঠিকই শুনছো– তুমি তৈরি হচ্ছো সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার জন্য। পাহাড় গড়তে গেলে যেমন আগে ভূমিকম্প লাগে, তেমনি বড় কিছু গড়তে গেলেও আগে ক*ষ্ট পোহাতে হয়।

যারা সবকিছু নিয়ে জন্মায়, তারা শুধু বেঁচে থাকে। আর যারা শূন্য থেকে শুরু করে– তারাই ইতিহাস লেখে!

আজ হয়তো তুমি একা, হাত খালি কিন্তু মনে রেখো, যিনি একদিন ভা'ঙা ঘর থেকে শুরু করেছিলেন, ভবিষ্যতে তার নামেই বিল্ডিং হবে!

আজ তোমার ক*ষ্ট কেউ দেখছে না। কিন্তু একদিন সবাই তোমার গল্প শুনবে। তোমার এই ল'ড়াই হাজারো মানুষকে অনুপ্রেরণা দেবে।

শুধু এখন হাল ছেড়ো না, মনে রেখো, তুমি আলাদা!
তুমিই সেই ঝড়ের নাবিক!

বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্ম...
12/04/2025

বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আজ
১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ।
যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
যেমন : বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারী, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলী সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিগণ।
মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা।
পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।

30/03/2025

ঈদ মোবারক!
আপনার ও আপনার পরিবারের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সুখ।

জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার...
28/03/2025

জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।

আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।

আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই।

জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়।(ফাইসু)

কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে।

কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর।

তাহলে উপায় কী?

উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন।

কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া।
©️

নোমোফোবিয়া কী? এ থেকে উত্তরণের কোন পথ আছে কী?নোমোফোবিয়া শব্দটি এসেছে No Mobile Phobia থেকে। অর্থাৎ, মোবাইল ফোনের অনুপস্থ...
05/11/2024

নোমোফোবিয়া কী? এ থেকে উত্তরণের কোন পথ আছে কী?
নোমোফোবিয়া শব্দটি এসেছে No Mobile Phobia থেকে। অর্থাৎ, মোবাইল ফোনের অনুপস্থিতিতে মানুষ যে ভীতি অনুভব করে তাকে নোমোফোবিয়া বলে।
মোবাইল ফোন সব সময় ঠিক জায়গায় আছে কিনা তা নিয়ে মন সব সময় সতর্ক থাকে। মোবাইল হারানো ভয় থেকে মনের মধ্যে জন্ম নেয় এক সমস্যা। গবেষকেরা মোবাইল ফোনের সঙ্গে যোগাযোগ হারানোর এই ভয়জনিত সমস্যার নাম দিয়েছেন ‘নোমোফোবিয়া’; যার পুরো নাম ‘নো মোবাইল-ফোন ফোবিয়া’। বর্তমানে যুক্তরাজ্যের ৫৩ শতাংশ এবং ২৯ শতাংশ ভারতীয় তরুণেরা এ রোগের শিকার। ৫ বছর আগেও যে রোগের অস্তিত্ব কল্পিত ছিল না, আধুনিকতার সে রোগ নিয়ে দেশে-বিদেশে চিন্তিত মনোবিজ্ঞানী-মহল।
আসুন নোমোফোবিয়া বা ফোন হাতছাড়া হওয়ার ভীতি এর ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলা করার উপায়গুলো জেনে নিন।
আপনি নোমোফোবিয়ায় আক্রান্ত যদি আপনি:
১. রাতে প্রতি দুই ঘণ্টা পরপর আপনার ফোন চেক করার জন্য জেগে ওঠেন।
২. দুপুরের খাবার বা রাতেও খাবার খাওয়ার সময়ও যদি আপনি ফোন চেক করেন।
৩. ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুনরায় চার্জ না দেওয়া পর্যন্ত শান্ত হতে পারেন না।
৪. ফোনে কোনো সিগনাল না থাকলে আপনার এমন অনুভূতি হয় যে আপনার জীবনটাই বুঝি বৃথা।
৫. আপনি যত ব্যস্তই থাকেন না কেন ফোনে কল আসলে আপনি তা রিসিভ করার জন্য মুখিয়ে থাকেন।
৬. আপনি এমনকি ওয়াশরুমেও ফোন নিয়ে যান।
৭. এই লেখাটি পড়ার সময়ও আপনি অন্তত দুইবার আপনার ফোন চেক করেছেন।
এটি ধ্বংসাত্মক কারণ:
১. এটি উদ্বেগ তৈরি করে। ফোন থেকে দূরে থাকলে এই রোগে আক্রান্তরা উদ্বেগে ভোগেন। যার ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এ ছাড়া এর ফলে মনোযোগও নষ্ট হয়। যার ফলে কর্মস্থলে উৎপাদনশীলতাও কমে আসে।
২. সময়ের অপচয় করে। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে মাল্টিটাস্কিং বা একই সময়ে একাধিক কাজ করা ক্ষতিকর। কারণ এভাবে তথ্য ধারণ ও প্রসেস করা যায় না। অনবরত ফোন চেক করলে সময়ের অপচয় হয় প্রচুর।
৩. ঘুমের ব্যাঘাত ঘটায়। ফোন থেকে যে নীল আলো নিঃসরণ হয় তা মস্তিষ্কে এই সঙ্কেত দেয় যে এখন ঘুম থেকে জেগে ওঠার সময়। যা ঘুমের জন্য সহায়ক মেলাটোনিন হরমোনকে দমণ করে।
৪. নোমোফোবিয়ায় আক্রান্ত লোকেরা ত্বকের সমস্যায়ও আক্রান্ত হন। অনবরত ফোনের সংস্পর্শে থাকার ফলে ব্রণ, অ্যালার্জি এবং ডার্ক স্পট পড়তে পারে।
৫. পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলার সময় ফোন চেক করাটা নিষ্ঠুর আচরণ বলে গণ্য করা হয়। কর্মক্ষেত্রেও এই ধরনের কাজ করলে আপনাকে উদাসীন ভাবা হতে পারে।
এ থেকে মুক্তির উপায় কী:
১. ঘুমানোর আগেড় ফোন বন্ধ করে রাখুন এবং বিরামহীনভাবে ঘুমান।
২. নোটিফিকেশন রিসিভ কমিয়ে রাখুন। নানা অ্যাপ থেকে প্রতিনিয়ত নোটিফিকেশন আসলে তা আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাবে।
৩. অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে রাখুন। কারণ সেগুলোও মনোযোগে ব্যাঘাত ঘটায়।
৪. ফোনে সময় চেক করার বদলে হাতঘড়ি পরুন।
৫. নিজের একটি ফোন ফ্রি জোন তৈরি করুন। এবং কাজের সময় ফোন ব্রেক নিন।
৬. ফোনের চেয়ে বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটান। আর যখন ফোন সঙ্গে থাকবে তার ব্যবহার সীমিত করুন।
বিশেষজ্ঞদের মতে, যারা নোমোফোবিয়ায় আক্রান্ত হন তারা মুখোমুখি কীভাবে একজন মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হয় তা ভুলে যান।
সূত্র : হিন্দুস্তান টাইমস


রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে ...
30/10/2024

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার পালনকর্তা। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছন। আমি আপনার দাস। আমি আমার সাধ্যমত আপনার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন । কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।

29/10/2024

Address

23/B, 3rd Floor, BTI Premier Plaza , North Badda, Gulshan
Shahzadpur
1212

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Karim:

Share