01/03/2024
আমরা মোটামুটি দীর্ঘদিনের পরিকল্পনা মাথায় নিয়ে ঘুরি, দুচার বছর কিংবা অন্তত আগামীকাল! আমরা ভবিষ্যত নিয়ে স্বপ্ন সাজাই যা চোখের সামনে শেষ হয়ে যেতে পারে। আমরা বেঁচে আছি-মরে যাবো বলেই বেঁচে আছি। চলে যাবার জন্যই তো দুনিয়াতে আসা, অথচ প্রস্তুতি নেই। মৃত্যুর কথায় মুখ পানসে হয়ে যায়,বুক শুকিয়ে আসে।
কতগুলো পরিবার শেষ,একেবারে শেষ। কেউ দুদিন হলো চাকরিটা পেলো,কেউ বা বিদেশ পাড়ি জমাতো,কারো কোলে ছিল দুই শিশু,কারো ছিলো রোববার স্কুলে যাবার তাগাদা,মাসের শেষ দিনে কত হিসাব টানা হতো,কত টাকা লাভ হতো,কর্মচারীদের বেতন ভাতা,ঈদের বোনাস সব পুড়ে গেল,মানুষগুলোকে বাঁচানো গেল না। রব তাদের প্রশান্তি দিন! শহীদ হিসেবে কবুল করুন!!
পৃথিবীর কাছে এক আকাশ পরিমান অভিযোগ,এ পৃথিবী কাউকে মনে রাখেনা-ভুলে গিয়েই কাজকর্ম চলতে থাকে। এবারেও চলবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে যারাই গেছে তাদেরকেই মানুষ ভুলে গিয়েছে। তবে কেন এত আয়োজন।