Mijanul Haque Mijan

Mijanul Haque Mijan ASSALAMU ALAIKUM, This is Mijanul HM,
Professional Freelancer. For any enquiries: [email protected]

05/08/2025

আলহামদুলিল্লাহ সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর বাংলাদেশ স্বাধীনতা ২.০ বিজয়ের উপলক্ষে গণমিছিল।




11/07/2025
আগামীর বাংলাদেশ কেমন হবে এই বিষয়ে কোন শীর্ষক সেমিনার করার দরকার নাই।আজকের ঘটনা থেকে বুঝে নেন আগামীর বাংলাদেশ কোন চাদাঁবা...
11/07/2025

আগামীর বাংলাদেশ কেমন হবে এই বিষয়ে কোন শীর্ষক সেমিনার করার দরকার নাই।

আজকের ঘটনা থেকে বুঝে নেন আগামীর বাংলাদেশ কোন চাদাঁবাজি দলের হাতে যাচ্ছে।

তাহলে কি আমরা একথা বলতে পারি জনাব তারেক রহমান তাঁর দলের সংস্কার করতে ব্যর্থ হয়েছেন।

১৬ বছর আপনারা যত জুলুম সহ্য করেছেন, গত এক বছরে আপনারা তাঁর ছেয়েও দিগুন জুলুম করেছেন।

এক সময় মানুষ অপেক্ষা করত বি এন পি কবে ক্ষমতায় গিয়ে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্টা করবে।
আর এখন মানুষ মনে করে কবে তাঁদেরকে হাসিনার মত দেশ ছাড়া করবে।

বি এন পির দায়িত্বশীলরা যদি এই বিষয় গুলোকে এড়িয়ে চলে, দলের সংস্কার বাদ দিয়ে নির্বাচনের জিকির করে, আর তাদের লালিত চোর চাদাঁবাজদের কে আশ্রয় প্রশ্রয় দান করে, এদেশের মানুষ একদিন তাঁদেরকে ভারত নয় জাহান্নামের চৌরাস্তায় নিক্ষেপ করবে ইনশাআল্লাহ।

07/07/2025

⛔⚠️অনলাইলে পরিচয় গোপন রেখে নষ্টামি করেন, অশ্লীল ছবি পাঠান, বাজে গ্ৰুপে এড দেন😡😡 বাজে স্টরি দেন। শুনুন আপনাকে আমি না চিনলেও আপনার পরিচয় আমি না জানলেও। আপনার এসব কাজের জন্য, আপনার প্রতি আমার নেতিবাচক মানসিকতার সৃষ্টি হলো, আমি বিরক্ত হলাম। সাথে এমন বিব্রতকর অবস্থায় পড়ে আমার চোখ অপবিত্র হল ।

🚫আইডিতে যদি নিচু মানসিকতার কেউ থেকে থাকেন , হয় শুধরে যান, না হয় নিজ দায়িত্ব আনফ্রেন্ড হয়ে যান। অকারণের বিরক্ত করে আমলনামা ভারি করবেন না।❌

মহান আল্লাহ তায়ালা সবকিছু দেখছেন এবং শুনছেন।
হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন....!! 🤲

উচ্চারণ সহ ছোট ছোট ইংরেজি বাক্য শিখুন |
03/07/2025

উচ্চারণ সহ ছোট ছোট ইংরেজি বাক্য শিখুন |

03/07/2025

এই বাংলাদেশ এমন থাকবে না। বদল আসবেই।

গত বছর এই জুলাইয়ে একটি পতন দেখেছিলাম, পতন ছিলো দম্ভের, পতন ছিলো এক দুঃশাসনের। ছাত্রসমাজ হঠাৎ হিরো হয়ে উঠেছিলো, তারপর সেই ছাত্রসমাজ আবার নিঃশব্দে জিরো হয়ে গেল। আশা এসেছিলো, হতাশাও ঢুকে পড়েছিলো… কী চলছেই চলছিলো!

কিন্তু আমি আপনাদের আজ একটি আশার বাণী দিতে চাই।

এইভাবে আর চলবে না। আগামী এক যুগ। মাত্র ১০/১২ বছর। বাংলাদেশ বদলে যাবে।

এবার যারা ক্লাস ফোর-ফাইভে পড়ে, বা তারো নীচে, এদের মধ্যেই আছে সেই নীরব বিপ্লবের বীজ। যেমন আমাদের পিতারা মোবাইল বুঝতেন না, আমরা তাদের কন্টাক্ট সেভ করে দিতাম,
ঠিক তেমনি, আমরা যেই অ্যাপ্লিকেশন বুঝি না, সফটওয়্যার মাথায় ঢোকে না, এই ছোট প্রজন্ম সেটাই নিজের হাতে বানিয়ে ফেলবে। কোনো স্পন্সর লাগবে না। হোমওয়ার্কে বানিয়ে ফেলবে।

তাদের ভাষা কি জানেন?
বাংলা? না।
ইংরেজি? না।
আরবি? না।
তাদের মাতৃভাষা এখন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। কেউ কোড লেখে Python-এ, কেউ JavaScript-এ, আর এই কোড দিয়েই তারা বদলে দেবে আমাদের ধুঁকতে থাকা গভর্নেন্স সিস্টেম।

আমি বারবার লিখেছি, এই যুগে মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব এসব পুরনো জিনিস। একটা অ্যাপই যথেষ্ট মন্ত্রণালয় চালাতে।
আর সেই অ্যাপ তৈরি করে দেবে একটি ছোট্ট প্রজন্ম, যাদের বয়স এখন মাত্র ১০–১২!

একদিন হঠাৎ বুঝবেন, আপনার পুরনো ক্ষমতা অদৃশ্য হয়ে গেছে।
কেউ ট্রান্সফার চায় না, কেউ ঘুষ খায় না, কেউ কাগজে সিল মারে না। সব চলছে একটি অ্যাপ দিয়ে।

আপনারা যারা এই দেশের জন্য কষ্ট পান, দিন শেষে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আরেকটু অপেক্ষা করুন।

আশা রাখুন। কারণ প্রযুক্তি, প্রজন্ম, আর ন্যায় মিশেলেই এই দেশ বদলে যাবে। নতুন বাংলাদেশ আসবেই। আর সেটা তৈরি করছে আজকের শিশুরা চুপচাপ, কোড লিখে।

পলিটিশিয়ানরা এউ গেম বুঝতেছে না। বুঝে উঠার আগেই গেম ওভার হয়ে যাবে।

খুব নীরবে বিপ্লব হচ্ছে বাংলাদেশে। টেকনোলজিক্যাল বিপ্লব।

03/07/2025

একটু আগ্রহ নিয়ে পড়লে কাজ হবে।
🔹 ৫০টি গুরুত্বপূর্ণ শর্ট ডায়লগ (বাংলা + ইংরেজি)

1. তোমার পালা – Your turn.

2. আমার ভুল – My fault.

3. ধৈর্য ধরো – Be patient.

4. চিন্তা করো না – Don’t worry.

5. ধন্যবাদ – Thank you.

6. শুভকামনা রইলো – Best of luck.

7. চল বের হই – Let’s go out.

8. তোমাকে মিস করব – I’ll miss you.

9. তুমি ঠিক বলেছো – You’re right.

10. তুমি ভুল করছো – You’re wrong.

11. তোমার কী হয়েছে? – What happened to you?

12. তাড়াতাড়ি করো – Hurry up.

13. আমি ব্যস্ত – I’m busy.

14. আমি রেডি – I’m ready.

15. চেষ্টা চালিয়ে যাও – Keep trying.

16. আসো বসি – Come, let’s sit.

17. আমি খুব খুশি – I’m very happy.

18. এটা মজা ছিল – It was fun.

19. এক মিনিট অপেক্ষা করো – Wait a minute.

20. তুমি অসাধারণ – You are amazing.

21. চল খেলি – Let’s play.

22. আমি ভয় পেয়েছি – I’m scared.

23. এটা দরকার নেই – It’s not necessary.

24. এখনই আসছি – I’ll be right back.

25. তুমি কোথায় ছিলে? – Where were you?

26. তোমার জন্য গর্বিত – Proud of you.

27. বাহ! দারুন – Wow! Great!

28. আর নয় – No more.

29. আরও কিছু? – Anything else?

30. মাফ করো – Forgive me.

31. তোমার সাহায্য চাই – I need your help.

32. সব ঠিক আছে – Everything is fine.

33. আমি বিশ্বাস করি না – I don’t believe it.

34. তুমি কি নিশ্চিত? – Are you sure?

35. চুপ করো – Keep quiet.

36. এইটা নিয়ে যাও – Take this.

37. দয়া করে আসো – Please come.

38. ভয় পেয়ো না – Don’t be afraid.

39. আমি একমত – I agree.

40. আমি একমত নই –I disagree

41. দয়া করে বসো – Please sit down.

42. এইভাবে নয় – Not like this.

43. এটা ঠিক নয় – It’s not right.

44. কিছু বলো না – Say nothing.

45. তোমার কী দরকার? – What do you need?

46. তুমি কি আমার সাথে আসবে? – Will you come with me?

47. তোমাকে দেখে ভালো লাগছে – Nice to see you.

48. আমারও তাই মনে হয় – I think so too.

49. আমাকে বিরক্ত করো না –Don’t bother me.

50. তোমাকে ধন্যবাদ সবকিছুর জন্য – Thanks for everything.

সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়👇সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হতে পা...
03/07/2025

সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়👇
সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, শিশুদের বেড়ে ওঠার পথে মিথ্যা বলা অনেক সময়ই এক ধরনের স্বাভাবিক আচরণ। এটি হতে পারে শাস্তির ভয়, মনোযোগ পাওয়ার চেষ্টা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য। তাই বিষয়টিকে সঠিকভাবে বোঝা এবং সামলানো জরুরি।
চলুন জেনে নেই, কীভাবে আপনি সন্তানের মিথ্যা বলার প্রতিক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন:

১.কেন মিথ্যা বলছে, সেটা আগে বোঝার চেষ্টা করুন
শিশুরা জন্মগতভাবে মিথ্যাবাদী নয়। তাই তারা কেন মিথ্যা বলেছে, সেই কারণ খুঁজে বের করা দরকার। অনেক সময় তারা ভয় বা চাপ থেকে মিথ্যা বলে।

২.খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন
আপনার সন্তান যেন জানে, সে তার কথা ভুল হলেও আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুললে শিশুরা সত্য বলার সাহস পায়।

৩.রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন
সন্তানকে মিথ্যা বলতে ধরলে হঠাৎ রেগে না গিয়ে শান্ত থেকে কথা বলুন। এতে সে ভয় না পেয়ে নিজের ভুল বুঝতে পারবে।

৪.কল্পনা আর মিথ্যার পার্থক্য শেখান
শিশুরা অনেক সময় কল্পনার জগতে ডুবে যায়। গল্প বানানো আর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করুন।

৫.সত্য বলার গুরুত্ব বুঝিয়ে দিন
পরিবারে কিছু সহজ নিয়ম তৈরি করুন। যেমন, “আমরা সবসময় সত্য বলি, কারণ এতে সবার উপর বিশ্বাস থাকে।” নিয়মগুলো স্পষ্ট ও সহজভাবে বলুন।

৬.নিজের আচরণে সততার উদাহরণ দিন
আপনি নিজে যেমন আচরণ করবেন, সন্তান তা-ই শিখবে। তাই নিজের কথাবার্তায় ও কাজের মাধ্যমে সততা দেখান।

৭.সততা উদযাপন করুন
সন্তান যখন সত্য কথা বলবে। এমনকি যদি সেটা কোনো ভুলের কথা হয়,তখন তাকে প্রশংসা করুন। এতে সে বুঝবে, সত্য বলা ভালো কিছু।

৮.প্রতিটি ভুল থেকে শেখানোর সুযোগ নিন
শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন, মিথ্যার কী পরিণাম হতে পারে। এতে শিশুর দায়িত্ববোধ বাড়ে।

শিশুর মিথ্যা বলা মানেই সে খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবার দরকার নেই। ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে তাকে সত্যের পথে নিয়ে আসা সম্ভব। মনে রাখবেন, সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু সুন্দর। যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে।

আপনার ভালোবাসা আর সচেতনতাই তাকে সত্যবাদী মানুষ করে তুলবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন।ধন্যবাদ।

PR পদ্ধতি ভালোভাবে বুঝতে ও এটির কার্যকারিতা ও সুফল জানতে নিচের বইটি পড়তে পারেন।বইটির PDF লিংক কমেন্টে দেওয়া আছে!
03/07/2025

PR পদ্ধতি ভালোভাবে বুঝতে ও এটির কার্যকারিতা ও সুফল জানতে নিচের বইটি পড়তে পারেন।

বইটির PDF লিংক কমেন্টে দেওয়া আছে!

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর ...
03/07/2025

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায়
তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন।
পাশে ক্রন্দনরত হাসনাত,
এর পাশে চিন্তিত নাহিদ আর সার্জিস।

এই ছেলেগুলো কি ভাবতো ঐ সময়
আল্লাহই ভালো জানেন।
কিন্তু এরা সবার হয়ে সামনে বুক পেতে দিয়েছিল।

ওরা সফল হলে সফলতা সবার,
কিন্তু ব্যর্থ হলে ওদের জন্য দড়ি অনিবার্য ছিল।
ওদের অন্তত ফিরে যাওয়ার জায়গা ছিল না।

ওরা মানুষ তাই হয়তো কারো দৃষ্টিতে
কিছুটা বদলে গিয়েছে,
ভবিষ্যতে হয়তো আরো বদলে যাবে,
হয়তো ভুল করছে, ভুল করবে, ভুল বলবে।
তাই বলে তাদের ভুলে গেলে হবেনা।
আপনি তাদের নিয়ে ট্রল করতে পারেন,
কিন্তু,
আপনি নিজের ভেতর থেকে নিশ্চিতভাবেই জানেন
তাদের সাহসিকতার উপরই দাঁড়িয়ে আছে
আজকের বাংলাদেশ।

তাই,
তাদের সেসময়ের অসম্ভব সাহসী মুহূর্তগুলোর জন্য
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে
তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা অবিরাম।

Address

East Syedpur
Sitakund
4310

Alerts

Be the first to know and let us send you an email when Mijanul Haque Mijan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share