Amela Khatun DEMO

Amela Khatun DEMO i am a digital marketer

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় - ১. আমার তো টাকা নেই।২. আমার পরিবার চায়...
25/10/2021

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না।
৩. সামনে পরীক্ষা আছে।
৪. আমি কি পারব?
তো তাদের জন্য বলছি-
১. আমার তো টাকা নেই----
আরে‌ ভাই, যার টাকা আছে তার তো কোনো কাজ করার দরকারই নেই। আপনার আমার টাকা নেই বলেই তো আমাদেরকে কাজ করতে হবে। ভাই টাকা তো আমারও ছিল না কিন্তু আমি তো কষ্ট করে ঠিকই টাকা জোগাড় করেছি। তাই আমি পারলে আপনি কেন পারবেন না? আজেবাজে কাজে করতে গিয়ে অনেক টাকা-ই নষ্ট করতে পারেন, তাহলে নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারেন না?
একটু ভেবে দেখুন।
২. আমার পরিবার চায়না----
ভাই, আপনি যে রিলেশন করেন, সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল নিয়ে আজেবাজে কাজকর্মে লিপ্ত থেকে আপনার মূল্যবান সময় নষ্ট করেন এটা কি আপনার পরিবার চায়? এইসব কাজে আপনি আপনার পরিবারের কাছে কিভাবে সাপোর্ট আশা করেন ভাই?
তাই আপনি যখন ভালো কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে, উৎসাহ দেবে। আর ঐ সাপোর্ট টা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে ভাই।
একটু ভেবে দেখুন।
৩. সামনে পরীক্ষা আছে----
আমরা যারা স্টুডেন্ট আছি, কোনোকিছু করা থেকে নিজেকে দমিয়ে রাখার প্রথম ও প্রধান প্রতিবন্ধকতা হলো, আমার পড়াশোনা আছে-আমার পরীক্ষা আছে। ভাই, এই অজুহাতে কতদিন আর এইভাবে নিজেকে ধোঁকা দিবেন, নিজের সাথে প্রতারণা করবেন?
আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়তে বসেছেন? ঠিকই তো সারাদিন অনলাইনে সময় কাটান। আপনি কখন পড়তে বসেন ভাই? পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দিয়েই যাচ্ছেন।
একটু ভেবে দেখুন।
৪. আমি কি পারবো----
এই কথাটা কখনোই মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না? তার থেকে তো আমার কোনো কিছুতেই কমতি নেই। শুধু এতটুকু ভাববেন যে, এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি। যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না, সফলতা আপনারই কাছে এসে ধরা দেবে।
একটু ভেবে দেখুন।
কিন্তু সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো তার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই। আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনো সময় আছে ভাই ঘুরে দাঁড়ানোর। এখনো সময় আছে কিছু করার।
আরো বিস্তারিত জানতে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে নিজের অজানা সব বিষয় জেনে নিন।


Address

Lombabk, Jamalganj Uttor
Sunamganj
3020

Alerts

Be the first to know and let us send you an email when Amela Khatun DEMO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amela Khatun DEMO:

Share