10/04/2025
আমার এক ফ্রেন্ড। দেখতে ভীষণ রকম সুন্দরী। এতোটাই সুন্দর যে কেউ প্রথম দেখায় বেশ সুন্দরী বলে প্রশংসা করতে বাধ্য। ভাইয়াও তার সৌন্দর্য্য দেখেই প্রেমে পড়েছিলো। ফুল প্রচন্ডরকম ভালবাসতো সে। তাই ভাইয়া তার সুন্দরীর জন্য নিয়ম করে কখনো ফুল আনতে ভুলতো না।
যাইহোক, অনেক ঝামেলার পর তাদের প্রেম বিয়ের পরিনতি পায়। ভাইয়ার আর্থিক অবস্থা ভালো ছিলো না। এতোটাই খারাপ ছিলো যে দুটো ফুল আনতে গেলেও সেটা হিসেবের লিস্টে এড করতে হতো। আমার সেই বান্ধবী আস্তে আস্তে ফুল অপছন্দ করা শুরু করলো। ফুলে নাকি তার এলার্জি, ফুল এখন তার ভালো লাগে না। আসলে এলার্জি ফুলে ছিলো না, কীভাবে দুই টা টাকা সেইভ করা যায় সেটাই ছিলো এলার্জির আসল কারণ।
এখন ভাইয়ার আর্থিক অবস্থা ভালো। ব্যাংকে জব করে। পজিশনও ভালো। কিন্তু এখনো ভাইয়া তার জন্য একটা ফুল আনেন না। এই ধরনের প্রসঙ্গ আসলেই ভাইয়া এক গাল হেসে বলে, ওর এসব লাগে না। শুধু ফুল'ই না, একটা ভালো ড্রেসও কিনে দেয় না। কারণ তার এসব লাগে না।
সবসময় ছাড় দেয়া মানুষটা'র ছাড়ের জায়গা টা মানুষ এক সময় ভুলে গিয়ে তাকে খুব কেয়ারলেস ভাবে ট্রিট করতে থাকে। এভাবেই ছাড় দিতে দিতে এক সময় ভালোলাগার সব কিছু ছেড়ে দে।
তার কাছে ফুল আনার মতো টাকা নাই। তাই সঙ্গী সেখানে ছাড় দেয় যে এখন ফুল আনা লাগবে না।কিন্তু যখন ফুল আনার মতো সামর্থ্য থাকে, তখনও যখন সঙ্গী উপলক্ষেও একটা ফুল সাথে আনেন না , কষ্ট টা সেখানে। অপ্রাপ্তি টা সেখানে।
পছন্দের একটা জামা। দাম খানিকটা বেশী। তার পরেও কিনেন না যেহেতু সঙ্গী এফোর্ড করতে পারবে না। তাই পছন্দের জামাটাও নানান বাহানায় অপছন্দের হিসেবে উপস্থাপন করেন। কিন্তু যখন সঙ্গীর মানি ব্যাগ ভর্তি টাকা অথচ সঙ্গীর জন্য বাজেট নেই ,তখন বিষয় টা সঙ্গীর প্রতি উদাসীনতা এবং কেয়ারলেসের।
ছাড় দেয়া মানুষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এদের কে সারাজীবন ছাড়'ই দিতে হয়। যদি সঙ্গী ভালো হয় সেক্ষেত্রে হয়তো ছাড় দেয়া'টা সঙ্গী কৃতজ্ঞতা ভরে মনে রাখে আর দ্বিগুন কিছু তাকে প্রাপ্য হিসেবে ফিরিয়ে দেয়।
আবার কিছু মানুষ আছে ছাড় দিলেও কখনো সেটা স্বীকার করে না। বরং উল্টো বুঝায়: এ আর এমন কি!
আর আমার সেই চোখ ধাধানো সুন্দরী বান্ধবীর সৌন্দর্য্য আর একটুও অবশিষ্ট নেই। তার চেহারা, ড্রেস আপে অযত্নের ছাপ স্পষ্ট!
যার জন্য ছাড় দিলে সারাজীবনের জন্য ভালো লাগা ছেড়ে দিয়েও অব মুল্যায়িত হতে হবে , ছাড় শব্দটা সেই অকৃতজ্ঞ কারো জন্য নিষিদ্ধ হোক।
আর যার জন্য একটা ফুল ছাড় দিলেও বিনিময়ে ফুলের বাগান তৈরি করে দেয়ার মানসিকতা রাখে , তার জন্য সময়ে অসময়ে ছাড় দিতে সদা প্রস্তুত থাকুক এই হৃদয়
©লিন্ডা