Deluar - The Chaa Vlogger

Deluar - The Chaa Vlogger First Bangladeshi Tea Vlogger | I taste experience.

অনেক উপকার হইলো 😒
18/05/2026

অনেক উপকার হইলো 😒

এই গরুর গোশত কি আপনি খাবেন?
16/05/2026

এই গরুর গোশত কি আপনি খাবেন?

10,000 of you. I'm still processing this.Stay connected, thank you!
14/05/2026

10,000 of you. I'm still processing this.
Stay connected, thank you!

চা খেতে বের হব হব বলে মাগরিবের আগে আর বের হতে পারিনি, অন্য দিকে আমাদের জন্য অপেক্ষা করছে একজন শান্ত হৃদয়ের যুবক, নাহিদ (...
13/05/2026

চা খেতে বের হব হব বলে মাগরিবের আগে আর বের হতে পারিনি, অন্য দিকে আমাদের জন্য অপেক্ষা করছে একজন শান্ত হৃদয়ের যুবক, নাহিদ (ফেইক নেম) ভাই।

রিল দেখার তালে যেভাবে সময় চলে যায়, ধারণার আগেই সেভাবেই কাজের চাপে সময় অতি দ্রুতই ফুরায়।

রাতের খাবার এর মধ্যে সেরে নিয়ে দেখি ঘড়ি ১১টার দিকে হাঁটছে।

নাহিদ ভাই এখনও আমাদের জন্য অপেক্ষামান, লোকটার ধৈর্য আছে, বলতে হবে।

দেশের অন্য প্রান্ত থেকে আশা জামিল (ফেইক নাম) ভাইয়ের সাথে দেখা করবেন সিলেটের চায়ের স্বাদ আস্বাদন করাবেন, এতেই তার মন ভরবে।

নাহিদ ভাই একটা চা পোঁকা টাইপ লোক, বিভিন্ন দোকানের চা খায় আ৷ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়। আগের দিন তিনি রাগিব আলি হসপিটালের পিছনের একটা দোকানে চা টেস্ট করে স্ট্যাটাস দেয় সেটা দেখে আমি বলেছিলাম 'আপনি একা একা কত খাবেন, আমাদেরও নিতে পারেন।'

তাই আজে সে আর ছাড়বে না, তাছাড়া সাথে মেহমান আছে। খাতিরযত্নে নাহিদ ভাই ইরাম বিডির ১:১ নয় বরং অরিজিনাল বাঙালি মুসলিম যুবক।

যাইহোক, আমরা বের হলাম। বাসা থেকে পায়ে হেঁটে ৫-৭ মিনিটের রাস্তা হবে বৈকি। কিন্তু নাহিদ ভাই নিতে গিয়ে বা রাতের সিলেট দেখতে বাইক নিয়ে বের হলাম। হয়তো ছিল বলেই নেওয়া না হয় খালি পায়ে বের হতাম, চায়ের সাথে মাটির গন্ধও নিতাম।

সিলেটের মাটি লালচে, দারুণ সুন্দর। একাধিক লাল পাহাড়ও আছে সিলেটে।

নাহিদ ভাই আমাদের দিকে দৌড়ে আসতেছিলেন, আমরা উনাকেও বাইকে এঁটে নিলাম।

রাত একটু বেশি হওয়াই একটার বেশি চায়ের ধরণ এভেইলএবল পেলাম না। মালাই চা। ওয়ান টাইম প্লাস্টিকের কাপে এর আগে মালাই চা খাইনি। যাইহোক, চায়ের স্বাদ আহামরি ছিল না।

কিন্তু নাহিদ ভাইয়ের দাওয়াতে, আপ্যায়নে ভালোবাসা মিশে ছিল। যেখানে পৃথিবীর সকল স্বাদ পরাজিত।

আরবিতে একটা প্রবাদ আছে: رُبَّ أَخٍ لَمْ تَلِدْهُ أُمُّكَ 'এমন অনেক ভাই আছে যাদের তোমার মা জন্ম দেননি।'

আল্লাহর অশেষ মেহেরবানিতে এমন কিছু ভাই আছে, যাদের সাথে চায়ের স্বাদ অমৃত', সব সময়ই।

আমি, The Chaa Vlogger, চায়ের পেছনে ছুটে চলি শুধু স্বাদ খুঁজতে না, বরং মানুষের গল্প, জায়গার সৌন্দর্য আর ছোট ছোট অনুভূতিগুলো খুঁজে পেতে।

পরবর্তীতে ব্লগ চান না ভ্লগ?

12/05/2026
12/05/2026

No edits, only relaxation.
My 1st vlog, keep sipping.

07/03/2026

Let's restart!

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deluar - The Chaa Vlogger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deluar - The Chaa Vlogger:

Share