Md Rezaul Hossen

Md Rezaul Hossen This is Rezaul.I'm expert on SEO & digital marketing also.If you wanna grow your business earlier don’t forget to contact me.

02/07/2022

ভুল করে কেউ এভারেস্ট জয় করে ফেলে না। আন্দাজে দাগায় কেউ বিসিএস এ টিকে যায় না। হুট্ করে কেউ হায়ার স্টাডি এর স্কলারশিপ পেয়ে যায় না। দুই-তিন সপ্তাহ পড়ে কেউ ক্লাসে ফার্স্ট হয়ে যাবে না। কারণ প্রেস্টিজিয়াস কোন কিছুই সহজ না। সহজ কোন কিছুই প্রেস্টিজিয়াস না।

সেজন্যই লাইফটাকে সিরিয়াসলি চেইঞ্জ করতে চাইলে, লাইফের একটা সময়, প্রেস্টিজিয়াস একটা গোল সেট করে পাগলা কুত্তার মতো খাটতে হবে। সবকিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে বন্ধ ঘরে সাধনা চালাতে হবে। হিট মুভি, হট নিউজ, ফাটাফাটি খেলা, কাটাকাটি ভাইরাল, এগুলা এক একটা ডিস্ট্রাকশন। টার্গেট এচিভ না হওয়া পর্যন্ত এগুলাকে কন্ট্রোল করতে হবে, ইগনোর করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে একরোখা হতে হবে। ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে।
যেদিন ফল খাইতে চাইবে, সেইদিন মাটিতে বীজ লাগালে কাজ হবে না। কারণ একরাতে বীজ থেকে গাছ হয়ে ফল দিবে না। একরাতে কেউ বিগিনার লেভেল থেকে এক্সপার্ট হয়ে যাবে না। আধা বেলা গুঁতা মেরে, একটা জিনিসে ভালো হয়ে যেতে পারবে না। কোন কিছুতে ভালো হতে হলে: লেগে থাকতে হবে। সাধনা করতে হবে। এফোর্ট দিতে হবে। লাইফে গ্যাঞ্জাম, ঝামেলা, সমস্যা আসবেই। হুট করে ইস্যু এসে হিসু করে দিবেই। সেগুলাকে ম্যানেজ করে, পাশ কাটিয়ে, সম্ভব হলে ইগনোর করে নিজের টার্গেটে এফোর্ট দিতে পারলেই-- একটা সময় পর: কম হোক, বেশি হোক: কিছু না কিছু একটা হবে।
এইটা সারা জীবন এর ফর্মুলা না। সারাজীবন, ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়া পসিবল না। তবে, জাস্ট ছয়টা মাস বা একটা বছর এ নিজের ভার্সন আপগ্রেড করার জন্য, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তী মিশন/টার্গেট/ড্রিমটা এচিভ করার জন্য--কিছুদিন ক্রেজি হতেই হবে। কারণ, টপক্লাস এফোর্ট না দিলে, টপক্লাস এচিভমেন্ট আসবে না। সারা জীবন অন্যের গোল দেয়া কিংবা অন্যদের গোল খাওয়া সেলিব্রেট করে নিজের পেট ভরবে না। নিজের এচিভমেন্ট সেলিব্রেট করতে চাইলে: প্রথমে এফোর্ট, তারপর এচিভমেন্ট, এরপর এনজয়।
সেজন্যই লাইফের ছোট একটা সময়- প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তের জন্য খুঁতখুঁতে হতে হবে। সিলেক্টিভ হতে হবে। লাইফে এন্টারটেইনমেন্ট, ফ্রেন্ডশিপ, আড্ডা, সিনেমা, খেলা দেখার দরকার আছে। তবে এগুলা কখনোই তোমার লাইফের ৮০% বা ১০০% হতে পারে না। তাহলে লাইফের ৮০% টার্গেটই এচিভ হবে না। কারণ তুমি তোমার ফিউচারকে যেভাবে ইগনোর করবে, প্রোকাস্টিনেট করবে, পাশ কাটাবে। তোমার ফিউচারও তোমাকে একজাক্টলি সেভাবে ফাঁকি দিয়ে অন্যের ঘাড়ে ঝুলে পড়বে।

If you want to shine like a sun, first burn like a sun.-- A. P. J. Abdul Kalam

Jhankar Mahbub

11/05/2022

Fiverr Biggest Update 2022

গত কিছুদিন ধরে অনেকেই ফাইভার থেকে মেইল এবং নোটিফিকেশন পাচ্ছেন গিগের বেসিক প্রাইজ বাড়ানোর জন্য। অনেকেই এটা নিয়ে গ্রুপে পোষ্ট দিয়েছেন। আমাকে অনেকেই ইনবক্স করেছেন ব্যাপারটা নিয়ে। ব্যাস্ততার কারনে এটা নিয়ে চিন্তা করার সময় পাইনি কিন্তু যখন আমার নিজের গিগেই এই নোটিফিকেশন পেলাম তখন বাধ্য হয়ে নড়েচড়ে বসতে হল। আমার গিগের প্রাইস ইডিট করে এই পোষ্ট লিখছি।

অনেক সেলার আছে খুব কম রেটে সার্ভিস দিয়ে মার্কেটপ্লেসের মান খারাপ করে দিচ্ছে। উদাহরণ হিসাবে বলতে পারি ৫ ডলারে পুরা সাইট করে দেয়া বা ৫ ডলারে ৫ টা লোগো করে দেয়া ইত্যাদি ইত্যাদি। এসবের ফলে ফাইভারের যেমন খুব একটা লাভ হয় না এবং তেমনি ভাবে মার্কেটপ্লেসের বদনাম হয়। তাই তারা আস্তে আস্তে বিভিন্ন ক্যাটাগরির গিগের বেসিক প্রাইজ ঠিক করে দিচ্ছে এবং সেলারদেরকে নোটিফিকেশন দিচ্ছে গিগের প্রাইজিং তাদের সাজেস্ট করে দেয়া প্রাইসের মধ্যে রাখতে বলছে। যেমন ওয়েব ডিজাইন ক্যাটাগরির বেসিক প্রাইজ ৭০ ডলার থেকে শুরু করতে বলছে। অন্যান্য ক্যাটাগরিতেও সেম অবস্থা। আমার ধারনা এভাবে আস্তে আস্তে অন্যান্য ক্যাটাগরিও তারা ধরবে।

এই আপডেটের ফলে যেটা হবে, যারা লো রেটে লো কোয়ালিটির সার্ভিস দিত তারা মার্কেটপ্লেস থেকে ঝরে যাবে। কারণ প্রাইজ ইডিট না করলে সেই গিগ সার্চে ভাল মত আসবে না এবং সেল হারাবে, যার বাস্তব প্রমান আমি আমার উক্ত গিগ পেয়েছি। আর যাদের কাজের মান ভাল না তাদের কাছ থেকে বেশি রেটে বায়ারেরা সার্ভিস স্বাভাবিক ভাবে নিতে চাইবে না। কাজেই সবার এখন থেকেই সাবধান হতে হবে এবং কাজের কোয়ালিটী ভাল করতে হবে যেন বায়ার কাজে সন্তুষ্ট হয় এবং রেট ভাল দেয়।

এখন কথা হচ্ছে যারা এই ধরণের মেসেজ পেয়েছেন তারা কি করবে। উত্তর হচ্ছে আপনার গিগ আগে ভাল করে যাচাই করেন, অন্যান্য কম্পিটীটরদের সাথে তুলনা করেন, এর পরে বুঝে শুনে গিগ ইডিট করেন। মনে রাখবেন বাহিরের বায়ার আমাদের মত তৃতীয়বিশ্বের সেলারদের কাছে আসেই একটু কম রেটে কাজ করিয়ে নেয়ার জন্য। বেশি রেটে কাজ করার জন্য তাদের দেশেই অনেক ভাল ভাল ফ্রিল্যান্সার আছে। তাই আমি বলব আপনার গিগের বসিক প্রাইজ সাজেস্টেড প্রাইসে দিলেও এই প্যাকেজে বাড়তি কিছু দেয়ার চেষ্টা করেন যেন বায়ারের সেটা পুষে যায়। গিগের প্রাইজ ইডীট করার পর আপনার সব রেগুলার এবং পুরাতন বায়ারদের মেসেজ দিয়ে বিষয়টা ক্লিয়ার করেন যেটা আমি করেছি। তাদেকে বলেন আপনি আগে মতই তাদের সার্ভিস দেবেন শুধুমাত্র ফাইভারের পলিসির কারণে গিগের প্রাইজ বেশি দিয়েছেন। তাদের বলবেন না যে আগের মতই কম রেটে কাজ করবেন। বলবেন এখন থেকে আপনি তাদের একটু বেশি কাজ করে দেবেন। এতে যেটা হবে রেগুলার বায়ারদের কাছ থেকে আপনি অর্ডার পেতে থাকবেন এবং বাজেটও বেশি পাবেন।

অনেকের এমন গিগ আছে যে যেটার প্রাইস বাড়ালে আর অর্ডার পাবার সম্ভবনা একেবারেই নেই। সেই ক্ষেত্রে আমি বলব আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেখতে পারেন। কিছু কিছু ক্যাটাগরি আছে যেটা ফাইভার চাইলেও রেট অনেক বাড়াতে পারবে না। যেমন ফটোশপ ইডিটীং, কারণ এখানে কাজের রেট তুলনামূলক কম।

সব শেষে আমি আমার ফাইভারে ৮ বছরের অভিজ্ঞতার আলকে যেটা বুঝেছি সেটা হচ্ছে ফাইভার এখন মার্কেটপ্লেসের পুরা দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছে। তারা যেভাবে বলবে আপনাকে সেভাবেই চলতে হবে। কোন ধরণের চালাকি করতে গেলে তারা আপনাকে জাস্ট ছুড়ে ফেলে দেবে। কাজেই নিজের কাজের মান বাড়ান ভাল মানের প্রফেশনাল সার্ভিস দেন, আপনি এমনিতেই ভাইভারে ভাল করবেন। কারণ যে গরু ভাল দুধ দেয় গৃহস্থ তার যত্ন করে তাকে আদর করে।

সবাই ভাল থাকবেন।

Kamruzzaman

ধন্যবাদ!

😁😁
20/03/2022

😁😁

07/01/2022

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Md Rezaul Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rezaul Hossen:

Share