07/09/2022
শিক্ষণীয় ছোট গল্পঃ
একজন সামুদ্রিক জীববিজ্ঞানী জলে ভর্তি এক বড় ট্যাঙ্কে একটি তিমি মাছকে রাখলেন। কিছুক্ষণ পড়ে সেই ট্যাঙ্কে তিনি কিছু ছোট মাছকে ফেলে দিলেন।
ছোট মাছ গুলিকে দেখা মাত্রই, তিমিটি দ্রুত সেই মাছ গুলিকে খেয়ে ফেলল। এরপর সেই জীববিজ্ঞানী আরও কিছু ছোট মাছকে সেই ট্যাঙ্কে ছেড়ে দিলেন। কিন্তু সেই মাছ গুলিও দ্রুত সেই তিমির শিকার হয়ে গেল।
কিছুদিন এভাবে চলার পর, সেই জীববিজ্ঞানী ট্যাঙ্কের মাঝ বরাবর একটি শক্ত কাঁচ দিয়ে দিলেন। এবার ট্যাঙ্কটি দুটি ভাগে ভাগ হয়ে গেল। এক পাশে তিমিটি ছিল, আর অন্য পাশে বিজ্ঞানী কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। যেহেতু কাঁচটি দিয়ে এপার-ওপার সহজেই দেখা যায়, মাছগুলিকে দেখা মাত্রই তিমিটি সেগুলির দিকে তেড়ে গেল, কিন্তু যেহেতু মাঝ বরাবর কাঁচ রয়েছে সেহেতু সে অপর পাশে গিয়ে মাছগুলিকে খেতে পাড়ল না। সে অনেক চেষ্টা করেও সফল হতে পাড়ল না। এভাবে কয়েকদিন চলল। এবার তিমিটি চেষ্টা করাও ছেড়ে দিল। সে ভাবল এই কাঁচটি তার পক্ষে ভেদ করে যাওয়া সম্ভব নয়। তাই সে তার অংশ টিতেই চুপচাপ বসে থাকে।
কিছুদিন পর, জীববিজ্ঞানী সেই কাঁচ টিকে ট্যাঙ্ক থেকে বাইরে বেড় করে দিলেন। কিন্তু তিমিটি আর সেই মাছগুলিকে খাওয়ার চেষ্টাও করল না। কারণ তার মনে সেই কাঁচটির অবস্থান জুড়ে গেছে। আর সে ভেবে নিয়েছে যে, সে এর ওই পারে গিয়ে, মাছগুলিকে খেতে পারবে না। অথচ সে যদি এখন সেই ছোট মাছগুলিকে খাবার চেষ্টা করে, সে অনায়াসেই মাছ গুলিকে খেতে পারবে।