12/03/2026
এমন একজন মানুষের জন্য অপেক্ষা করো,,!
যে তোমাকে বলবে,
নামাজ না পড়লে তোমার সাথে কথা বলবো না।
এমন একজন মানুষের জন্য অপেক্ষা করো,
যে তোমাকে নিয়ে সিনেমা দেখার জন্য রাত জাগবে না,
বরং তোমাকে নিয়ে তাহাজ্জুদের সালাত পড়বে বলে রাত জাগবে।
এমন একজন মানুষের জন্য অপেক্ষা করো,
যে তোমার সারা জীবনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি
তোমার হাত ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে।
এমন একজন মানুষের জন্য অপেক্ষা করো,
যে কোট-প্যান্ট আর সানগ্লাসে নয়,
বরং যার জীবনে থাকবে নবীর সুন্নাহর ছাপ।
এমন একজন মানুষের জন্য অপেক্ষা করো,
যে তোমাকে পূর্ণ পর্দায় রাখার চেষ্টা করবে।
এমন একজন মানুষকে জীবনসঙ্গী করো,
যে তোমাকে বন্ধুদের সামনে প্রদর্শন করবে না,
বরং জান্নাতেও তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য
আল্লাহর কাছে দোয়া করবে।
এমন একজন জীবনসঙ্গী বেছে নাও,
যে ফজরের সময় তোমাকে ডেকে বলবে.
নামাজ পড়ে নাও, আমি মসজিদে যাচ্ছি।
এমন একজন মানুষ চাই,
যে তোমাকে সবসময় কুরআন ও হাদিস অনুযায়ী চলতে উৎসাহ দেবে।
এমন একজন মানুষের জন্য অপেক্ষা করো,
যে তোমাদের সন্তানকে কুরআনের হাফেজ বানানোর স্বপ্ন দেখবে।
ইয়া আল্লাহ!
আমাদেরকে সহিহ বুঝ দান করুন এবং
কুরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
আমিন 🤲
✍️ মোহাম্মদ নাঈমুল ইসলাম