01/05/2026
জকিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ফার্নিচার শ্রমিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:; মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জকিগঞ্জ ফার্নিচার শ্রমিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৫টায় সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান রাদির সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু বক্কর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক এবং সিলেট জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাহেদ আহমদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম নজু এবং পৌরসভা যুব জামায়াতের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা কে আই বুলবুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, ব্যবসায়ী রেজাউল ইসলাম রাজু, পৌর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান ছাদি, ব্যবসায়ী আব্দুল আজিজ, বাজার কমিটির সদস্য ফয়ছল আহমদ, জকিগঞ্জ ফার্নিচার শ্রমিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিতোষ রায়, সহ-সভাপতি জয়ন্ত রায়, সাধারণ সম্পাদক দেওলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বিজিত রায়, কোষাধ্যক্ষ দেলোয়ার আহমদ, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক সোহেল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আরিফ আহমদ, ক্রীড়া সম্পাদক সাগর আহমদ ও নাজমুল ইসলাম নজুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, উপযুক্ত মজুরি প্রদান এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।