Aminur Rahman Yahya

Aminur Rahman Yahya I am a professional music and social media promoter also Digital Marketing Experts.

Experts in GUEST POSTING, Lead Generation, Virtual Assistant, SMM, SEO, ON / OFF Page SEO, Youtube SEO, Music Promotion, and much more.

❤️❤️  .bd  education
17/07/2023

❤️❤️

.bd
education

SEO  দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ( $5- $1000)১. এসইও (SEO ) কি?সহজ ভাবে বলতে গেলে বলা যায় SEO হলো কোন ওয়েবসাইট কে গুগল...
16/04/2021

SEO দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ( $5- $1000)

১. এসইও (SEO ) কি?
সহজ ভাবে বলতে গেলে বলা যায় SEO হলো কোন ওয়েবসাইট কে গুগলে (google) Rank করা । গুগল ছাড়া আরো কিছু সার্চ ইঞ্জিন(search engine) আছে, যে গুলোতে ওয়েব সাইটের Rank কারার জন্য ক্লাইন্ট(client) আমাদেরকে hire করে।
তাহলে আমরা সহজে ভাবে বলতে পারি SEO হলো কোনো ওয়েবসাইট / কিওয়ার্ড র‍্যাংক করা। সার্চ SEO (Search Engine Optimization) করে করে ওয়েবসাইট Rank করতে হয়।

২. Buyer কেন আমাদেরকে ওয়েবসাইট Rank করতে দিবে?
মনে করেন আপনি গুগলে “T-Shirt” লিখে অনুসন্ধান(search) দিলেন। অনেক গুলো পৃষ্ঠা (page) আসবে গুগলে কিন্তু আপনি সাধারণত প্রথম পৃষ্ঠায় (page) যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো তে ঢুকবেন এবং হয়তো জিনিস কিনবেন অথবা ভিজিট করবেন।
আমরা যখন কোনো কিছুই গুগলে খুঁজি, তখন সার্চ দিয়ে প্রথমে যে ওয়েবসাইট গুলো আশে ওই গুলোতে প্রবেশ করি। লক্ষ লক্ষ ওয়েবসাইট আসে সার্চ দিলে কিন্তু আমরা পরের গুলো আর দেখি না।
তাই যেগুলো ওয়েবসাইট(website) প্রথম পৃষ্ঠায়(page) আসবে তাদের প্রোডাক্ট বা পণ্য বিক্রি(sell) হবার সম্ভাবনা বেশী। এই জন্য যারা অনলাইনে নতুন বিজনেস(business) শুরু করে তারা তাদের ওয়েবসাইট প্রথম পৃষ্ঠায় আনার জন্য SEO সার্ভিস কিনে আমাদের কাছে থেকে।

৩. এখন কথা হচ্ছে আপনি কি ভেবে ওয়েবসাইট র‍্যাংক করবেন?
ওয়েবসাইট Rank করার জন্য আপনাকে SEO জানতে হবে।SEO খুব ভালো ভাবে জানলে আপনার জন্য ওয়েবসাইট র‍্যাংক করা অনেক সহজ হয়ে যাবে।

৪. আসুন এখন আসি SEO কি ভাবে শিখা যায়?
SEO সাধারণত ২ ধরনের হয়ে থাকে।

(১)অফ পেজ (page) SEO এবং
(২)অন পেজ (page) SEO

(১)অফ পেজ (page) SEO :-
কোন একটি ওয়েবসাইটকে Rank করার জন্য আমাদের ওয়েবসাইটটির Off Page SEO নিয়েই কাজ করতে হয় অনেক বেশি।

অফ পেজ (page) SEO এর জন্য আমাদের কি কি জানতে হবে?
Off Page SEO এর কিছু বিভাগসমূহ(categories) তুলে ধরলাম :

★ social media social marketing:-
→ আমারা ইউটিউব(YouTube) থেকে ধারণা নিবো সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে Off-Page SEO তে। কি লিখে search করবেন গুগলে বা ইউটিউবে Social Marketing SEO শেখার জন্য?

গুগলে লিখে search করবেন:
What is social media SEO?
How to learn social media marketing?
Social media can improve my SEO result?
Social media SEO tools
Relationship between SEO and social media

★ Forum posting / Blog commenting:-
Forum posting /Blog commenting Off-Page SEO তে অনেক রিসার্চ recherch করা উচিৎ। কারণ অনেক কাজে দেয় ফোরাম পোস্টিং (Forum posting) / ব্লগ কমেন্টিং (Blog commenting) ওয়েবসাইট Rank এর জন্য। অনেক গুলো ফোরাম ওয়েবসাইট আছে যেখানে join করে ওয়েবসাইট Rank এর জন্য কাজ করা যায়। গুগল এবং ইউটিউব থেকে Search করে শিখতে হবে।

গুগলে লিখে search করবেন:
What does a forum mean?
What is forum posting?
Types of forum posting
How to do forum posting
Forum posting sample

★ আর্টিকেল মার্কেটিং (Article Marketing):-

→ Off-page) SEO তে আর্টিকেল মার্কেটিং (Article Marketing), ব্লগ মার্কেটিং (Blog Marketing) অনেক সহায়তা করে ওয়েবসাইট র‍্যাংক করতে। আর্টিকেল মার্কেটিং এর জন্য একটু বেশী সময় দিবেন। যত বেশি রিসার্চ (recherch) করবেন ততো ভালো ভাবে আর্টিকেল মার্কেটিং করে Rank করতে পারবেন। আর্টিকেল মার্কেটিং এ মোটামুটি ইংলিশ জানলেই হবে।

গুগলে লিখে search করবেন:
Article marketing examples
How to do article marketing?
Article marketing strategy

★ডিরেক্টরি সাবমিশন (Directory Submission) :
→ নতুন ব্যাবসা (new business) বা নতুন ওয়েবসাইট এর জন্য ডিরেক্টরি সাবমিশন (Directory Submission) র‍্যাংক করতে অনেক সহায়তা করে। অনেক ওয়েবসাইট আছে যেখানে বিজনেস ডিটেইলস (buisness details) তালিকা (Listing) করা যায়। ডিরেক্টরি সাবমিশন এর মাধ্যমে এটি করতে হয়। ডিরেক্টরি সাবমিশন নিয়ে মোটামুটি রিসার্চ (research) করলেই হয়।

গুগলে লিখে search করবেন:
what is Directory Submission?
Free directory submission list?
What is blog directory submission?
Types of directory submission
How to do Directory submission?

★ ব্যাকলিংক (Backlink):-
→ অফ পেজ (page) SEO এর সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিংক (Backlink). হাই কোয়ালিটি ব্যাকলিংক অনেক দ্রুত ওয়েবসাইট র‍্যাংক করে। ব্যাকলিংক হাই কোয়ালিটির জন্য অনেক রিসার্চ (research) করতে হবে। অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে ধারনা থাকতে হবে। আপনি ধীরে ধীরে শিখতে থাকবেন।

গুগলে লিখে search করবেন:
How do I get seo backlinks?
Types of backlinks in SEO
how to create backlinks (step by step)

★ বুক মার্কিং (Bookmarking):-
→ বুক মার্কিং (Bookmarking) মটামটি সহজ কাজ এটা ১ সপ্তার মতো research করলেই হবে।

গুগলে লিখে search করবেন:
Social Bookmarking?
Why we do social bookmarking in SEO?
How to do social bookmarking in SEO?

কিছু ওয়েবসাইট বা সরঞ্জাম (Tools) যেগুলো সম্পর্কে জানতে হবে SEO করতে গেলে। নিচে এর নাম বা তালিকা দিলাম।
smallseotools.com
ahrefs.com
semrush.com
moz.com
alexa.com
Yoast SEO
Google Search Console


৫. SEO শিখতে কতদিন সময় লাগতে পারে?
বেসিক ধারণা পেতে ১ মাস লাগতে পারে।মোটামুটি ভালো ভাবে শিখতে ৬ মাস লাগবে। SEO চর্চা যত করবেন এবং অনলাইনে research করবেন তত বেশি জ্ঞান(knowledge) বাড়বে।
SEO এমন একটা জিনিস আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট(client) এর অভাব হবে না। নিজের ক্লায়েন্ট(client) মার্কেট প্লেস ছাড়াও ব্যবস্থা (manage) করতে পারবেন।


৬. SEO এর সার্ভিস গুলো কেমন বাজেটের হয়ে থাকে?
SEO এর পরিষেবা ৫ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার এর ও হয়। সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও SEO সার্ভিস বিক্রয় বা sell করা যায়। সাধারণত ৫০ থেকে ২৫০ ডলার এর প্রজেক্ট বেশী হয়ে থাকে SEO সার্ভিস এর জন্য। মাসিক SEO সার্ভিস এর জন্য ১০০ থেকে ৫০০ ডলার দিয়ে hire করে।

★★★
Off-page SEO নিয়ে অন্য একদিন লিখবো। অফ পেজ (page) SEO এর তুলনায় অন পেজ (page) SEO অনেক ছোট। Off-page SEO শিখার জন্য ভাগ ভাগ করে রিসার্চ (research) করবেন।
কোনো দিন সোস্যাল মার্কেটিং (Social Marketing) কোন দিন ব্লগ পোস্টিং (Blog posting) কোন দিন লিংক বিল্ডিং(Link Building) নিয়ে রিসার্চ (research) করবেন শুরুতে। একদিনে সব সেক্টর নিয়ে research না করাই ভালো।

ধন্যবাদ

Article By Md Ariful Islam

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে কোনো পণ্য বা সেবার মার্কেটিং করা।ডিজিটাল মার্কেটিং...
05/09/2020

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে কোনো পণ্য বা সেবার মার্কেটিং করা।

ডিজিটাল মার্কেটিং কেনো করবেন?

বর্তমানে প্রযুক্তির যুগে ডিজিটাল পদ্ধতি যারা অবলম্বন করবে না তারা একটা না একটা সময় পিছিয়ে যাবে নিজেদের কাজে কিংবা ব্যবসার কাজে। আর প্রযুক্তির যুগে যেখানে সবাই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে আপনি কেনো পিছিয়ে যাবেন? আপনাকে ও এগিয়ে যেতে হবে প্রযুক্তির তালে তালে। সেক্ষেত্রে আমরা যেমন কোনো দোকান / বাজার থেকে কোনো কিছু কিনতাম সেটা আমরা অনলাইনে বাসায় বসেই অর্ডার কিংবা বিক্রি করতে পারবেন। মূলত ছোট্ট করে সহজ ভাষায় বলতে গেলে আপনি এ কারণেই ডিজিটাল মার্কেটিং করবেন এবং করা উচিত।

ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতি :

এখন আপনাদের সামনে তুলে ধরব ডিজিটাল মার্কেটিং এ কাজ করার ১৩টি উপায়-

এক নজরে দেখে নিন

1> সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
2 >সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
3 >কন্টেন্ট সৃষ্টি করা
4> সোশ্যাল মিডিয়া মার্কেটিং
5 >ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন
6 >পুনঃলক্ষ্য স্থির এবং পুনঃমার্কেটিং
7 >মোবাইল মার্কেটিং
8> ইন্টারেক্টিভ মার্কেটিং
9 >ভাইরাল মার্কেটিং
10 >ইমেইল মার্কেটিং
11> অ্যাফিলিয়েট মার্কেটিং
12> ডিজিটাল মিডিয়া পরিকল্পনা ও বায়িং
13 >ওয়েব এনালিটিক্স

নিচে কিছু ডিজিটাল মার্কেটিং এর সেক্টর গুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেই :

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং । ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পণ্য বা সার্ভিসের প্রচারণা চালানোই সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেনো দরকার?

বিশ্বে প্রায় কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছে। সোশ্যাল মিডিয়া প্রায় সব বয়সের মানুষের কাছে ও জনপ্রিয়। এতে অল্প খরচে ও স্বল্প সময়ে বহু সংখ্যক গ্রাহকের কাছে সহজে পণ্য বা সার্ভিসের প্রচারণা চালানো সম্ভব।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

গুগল সহ বিভিন্ন বিভিন্ন সার্চ ইঞ্জিন ওয়েবসাইটকে যে কেউ যেন সহজে খুঁজে পায়, তার জন্য যে বিশেষ কার্যক্রম চালানো হয়, তা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) বা এসইও (SEO) হিসাবে পরিচিত। এসইও এর রেজাল্ট এর জন্য আপনাকে বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবেই।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ?

আপনি কি চান না মানুষ গুগলের পাশাপাশি বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে আপনার সাইট ভিজিট করুক? অবশ্যই আপনি চান মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করুক, তো এজন্য আপনাকে এসইও করতে হবে এবং এটি অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে কোন না কোন বিষয়ের উপর তথ্য খোঁজেন। সে তথ্য যদি আপনার পণ্য বা সার্ভিসের সাথে সম্পর্কিত হয়, তাহলে আপনি নিশ্চয় চান যে ব্যবহারকারী আপনার পণ্য বা সার্ভিসের ব্যাপারে জানুক। কিন্তু আপনার মতো আরো অনেকে হয়তো একই পণ্য বা সার্ভিস দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার লক্ষ্য হবে সার্চ ইঞ্জিনের ফলাফলে সবচেয়ে উপরের দিকে থাকা। এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার হবে আপনার।

সার্চ ইঞ্জিন মার্কেটিং

গুগল, বিং, ইয়াহুসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে কোন পণ্য, সার্ভিস ও ওয়েবসাইটকে যে কেউ যেন সহজে খুঁজে পায়, তার জন্য সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা চালানো হলে তাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing) বা এসইএম (SEM) বলে। প্রয়োজনীয়তা ও বাজেটভেদে এটি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হতে পারে।

সার্চ ইঞ্জিন মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হবার কারণে নির্দিষ্ট পরিকল্পনা ও সতর্কতার সাথে এটি বাস্তবায়ন করতে হয়। কিন্তু আপনার পণ্য বা সার্ভিসের বিক্রি বাড়ানোর জন্য হয়তো ততটা সময় আপনার নাও থাকতে পারে। এক্ষেত্রে টাকা খরচ করে সার্চ ইঞ্জিনগুলোতে বিজ্ঞাপন দিলে তুলনামূলকভাবে কম সময়ে আপনার প্রচারণার ফলাফল পেতে পারেন।

ইমেইল মার্কেটিং

ইমেইলের মাধ্যমে কোন প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা চালানোকে ইমেইল মার্কেটিং বলে। এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। এ ক্ষেত্রে অনলাইনে কোনো একটি মাধ্যমে ক্রেতাদের ইমেইল এড্রেস সংগ্রহ করা হয়ে থাকে।

ইমেইল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?

একজন ক্রেতার ইমেইল এড্রেস সংগ্রহ করতে করতে এভাবে যদি আপনি ১ হাজার মানুষের ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার কোনো প্রোডাক্ট/ সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেই ১ হাজার মানুষকে ইমেইল করে দিলেন একটা।

অ্যাফিলিয়েট মার্কেটিং

কোন পণ্য বা সার্ভিসের সরাসরি বিক্রয়ে সাহায্য করে অর্থ উপার্জনের জন্য যে প্রচারণা চালানো হয়, তাকে অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) বলে। সাধারণত আমাজন বা দারাজের মতো ইকমার্স সাইটগুলোর পণ্য ও সার্ভিসের ক্ষেত্রে এ মার্কেটিংয়ের বহুল ব্যবহার রয়েছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?

কেউ যদি আপনার রিভিউ পড়ার পর যদি অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে ঐ পণ্য বা সার্ভিস কিনে থাকেন, তাহলে লাভের একটা অংশ পাবেন আপনি। কম সময়ে ক্রেতাদের আস্থা অর্জনে তাই অ্যাফিলিয়েট মার্কেটিং ভূমিকা রাখতে পারে। বর্তমানে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশ ভালো উপার্জন ও করছে।

প্রিয় পাঠক আজ এ পর্যন্তই তবে শেষ নয়, আজ জানতে পারলাম ডিজিটাল মার্কেটিং এর ব্যাসিক, কত প্রকার ও কি কি এবং সংক্ষেপে জানলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে।

লিখা খারাপ/ মন্দ কোনো একটা মতামত জানিয়ে দিন আর পার্ট-২ কি পোস্ট করবো?

ডিজিটাল মার্কেটিংয়ের ৩১ টি অনলাইন টুল1. নেম তৈরি করতে সাইট যে দরকার - http://thenameapp.com/2. দরকারি কিছু বিষয়ে - http:...
04/09/2020

ডিজিটাল মার্কেটিংয়ের ৩১ টি অনলাইন টুল
1. নেম তৈরি করতে সাইট যে দরকার - http://thenameapp.com/
2. দরকারি কিছু বিষয়ে - http://startupstash.com/
3. স্লাইড শেয়ার - http://www.slideshare.net
4. ছবি কম্প্রেস করার - https://tinypng.com/
5. ছবি কম্প্রেস করার - http://www.jpegmini.com/
6. ইমেজ কনভার্টার - http://www.xnview.com/en/xnconvert/
7. ছবি কম্প্রেস করার –https://compressor.io/compress
8. ছবি কম্প্রেস করার –https://kraken.io/web-interface
9. ছবি কম্প্রেস করার - http://optimizilla.com/
10. ভিডিও তৈরির জন্যে - https://showbox.com/
11. ভিডিও তৈরির জন্যে -http://www.videoscribe.co/buy
12. ভিডিও তৈরি জন্যে -https://www.magisto.com/
13. ভিডিও তৈরি জন্যে -https://studio.stupeflix.com/en/
14. WHITE BLACBOARD ANIMATION -https://www.rawshorts.com/wizard
15. ডিজাইন করার জন্যে - https://www.canva.com/
16. ডিজাইন করার জন্য - https://gospaces.com/tools/logo-maker
17. সার্ভে - https://www.surveymonkey.com/mp/take-a-tour/?ut_source=header
18. মেইল সেন্ড - http://mailchimp.com
19. মেইল সেন্ড - http://www.aweber.com/
20. মেইল সেন্ড - https://getresponse.com/
21. মার্কেটিং টুল Hubspot
22. কিওয়ার্ড রিসার্চ টুল Ahrefs
23. কিওয়ার্ড রিসার্চ টুল Semrush
24. অ্যানালিটিকস Google Analytics
25. এসইও টুল Yoast
26. কনটেন্ট ম্যানেজমেন্ট টুল Trello
27. গুগল বিজ্ঞাপনে Google AdWords
28. কনটেন্ট রিসার্চ BuzzSumo
29. কিওয়ার্ড আইডিয়া Answerthepublic

মুজিববর্ষ সামনে রেখে শুরু হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ-২০২০। সারা দেশে ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলায় এ...
04/09/2020

মুজিববর্ষ সামনে রেখে শুরু হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ-২০২০। সারা দেশে ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলায় এই কার্যক্রম চলবে।
৪০ হাজার তরুণ-তরুণীকে এ প্রকল্পের আওতায় দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।
Registration Link: https://ledp.ictd.gov.bd/registration
কোর্স এক্সট্রা:
----------------
রিভিউ ক্লাস:
২০০ ঘন্টার ট্রেইনিং সময়ের পর প্রকল্পের শতভাগ সাফল্য নিশ্চিত করতে “রিভিউ ক্লাস” এর আয়োজন করা হবে।
স্পেশাল সেশন:
এই প্রকল্পের ২ টি মূল্যায়ন পরীক্ষা থেকে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মোট ৮৪ টি “স্পেশাল ব্যাচ” প্রণয়ন করা হবে যারা স্পেশাল সেশন/ক্লাস করার সুযোগ পাবে।
মার্কেটপ্লেস রিভিউ:
প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আউটসোর্সিং মার্কেটে তাদের আইডি/একাউন্ট প্রকল্প কর্তৃপক্ষ থেকে রিভিউ করা হবে।
সুবিধা অনুযায়ী শিফট:
মোট আবেদনকারী থেকে ৬৪ জেলায় চূড়ান্তভাবে প্রায় ৪০ হাজার জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে
তবে উক্ত ব্যাচে সুবিধা অনুযায়ী ব্যাচ/শিফট পরিবর্তন করার সুযোগ নেই।
স্পেশাল ট্রেইনিং ল্যাব:
শিক্ষার্থীদের প্রশিক্ষণ শতভাগ নিশ্চিত করতে প্রতিটি জেলা এবং তার আওতাধীন উপজেলার ট্রেইনিং ল্যাবে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার
এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ থাকবে। এছাড়াও প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসের জন্য ক্লাস মডিউল বই সরবরাহ করা হবে।
জব প্লেসমেন্ট:
উক্ত প্রকল্পের প্রতিটি শিক্ষার্থী স্বাবলম্বী এবং আউটসোর্সিং মার্কেটপ্লেসে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীর সফলতা নিশ্চিত করা হবে।
ক্লাস মডিউল:
প্রকল্পের আওতায় ৩ টি পৃথক বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। মডিউলগুলো নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে ক্লিক করুন –
# গ্রাফিক্স ডিজাইন
# ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
# ডিজিটাল মার্কেটিং
লাইভ ক্লাস:
উক্ত প্রকল্পের আওতায় চলমান সকল ক্লাসসমূহ অনলাইন মিডিয়ার মাধ্যমে “লাইভ” দেখানো হবে।
কোর্স নিবন্ধন এবং অনলাইন পরীক্ষার নির্দেশনাবলী:-
-----------------------------------------------------------------
ধাপ-১: নিবন্ধন পদ্ধতি
অনলাইন নিবন্ধন ফর্মটি পূরণ করুন। নিবন্ধনের সময় আপনি যে জেলায় প্রশিক্ষণ কোর্স করতে চান তা নির্বাচন করতে হবে, কোর্সের নাম, প্রাথমিক ব্যক্তিগত তথ্য, ইমেইল আইডি, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের আকারের ছবি ইত্যাদি নির্বাচন করুন
তথ্যসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করা হলে "Submit Data" - বাটনে ক্লিক করুন।
ধাপ-২: অনলাইন পরীক্ষা
সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে, বেসিক আইটি এবং ইংরেজি বিষয়ের উপর এক সেট প্রশ্ন এবং পরীক্ষার সময় প্রদর্শিত হবে।
পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থেকে আপনার সঠিক উত্তরটি নির্বাচন করুন।
"Finish Exam" - বাটনে ক্লিক করুন।
আপনার ফলাফল প্রদর্শিত হবে।
Source: http://ledp.ictd.gov.bd/

Address

Kholachara, Zakigonj, Sylhet
Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when Aminur Rahman Yahya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aminur Rahman Yahya:

Share