প্রাণের প্রিয় সিলেট

প্রাণের প্রিয় সিলেট Sylhet Bangladesh

14/06/2026

দুটি কিডনি বিকল, জীবন বাঁচাতে ৩৫ লাখ টাকার আকুতি: মানবিক সহায়তার অপেক্ষায় বিলিভ সুছিয়াং

মাইকেল নংরুম, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইসলাছড়া খাসি পুঞ্জির তরুণ বাসিন্দা বিলিভ সুছিয়াং আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর জীবন এখন ঝুঁকির মধ্যে। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁকে বাঁচানো সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা, যা সংগ্রহ করা অসহায় পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিলিভের বাবা রেভারেন্ড পাইরিন সুটিং একজন পুরোহিত। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিলিভ। মাথা ঘুরে প্রায় অচেতন হয়ে গেলে তাঁকে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান খাঁন প্রাথমিক পরীক্ষার মাধ্যমে কিডনির জটিলতা শনাক্ত করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে বিলিভকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলমগীর চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় আট মাস চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পরে আত্মীয়-স্বজনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের আসামের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. মিতুল বরার অধীনে দীর্ঘ সময় চিকিৎসা গ্রহণ করেও আশানুরূপ ফল মেলেনি।

সর্বশেষ তাঁকে ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সহকারী অধ্যাপক ডা. লিয়া সারা আনিস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, বিলিভের দুটি কিডনিই প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, কিডনি প্রতিস্থাপন, ওষুধপত্র এবং পরবর্তী চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন। একজন ধর্মীয় সেবক ও সীমিত আয়ের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের ব্যবস্থা করা সম্ভব নয়। তাই পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের কাছে সহানুভূতি ও সহযোগিতার আবেদন জানিয়েছে।

পরিবারের সদস্যরা বলেন, “সবার সামান্য সহযোগিতাও বিলিভের জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে। আমরা মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

সহযোগিতার ঠিকানা: বিলিভ সুছিয়াং, বিকাশ: ০১৭৭৬-২৪৪৪৪২, ব্যাংক হিসাব নম্বর: ৫৮১৪৯০১০০৫৭১৬, হিসাবের নাম: বিলিভ সুছিয়াং, ব্যাংক: সোনালী ব্যাংক, বরমচাল ফুলেরতল শাখা, কুলাউড়া। "একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় মানবিক উপহার।"

24/03/2026

এস. এম. জালাল উদদীন: মৌলভীবাজার জেলার উপজেলার ঐতিহ্যবাহী আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মুঘল আমল ....

24/03/2026
24/03/2026

সংসদের শো'ক প্রস্তাবে নেই সিলেটের....

24/03/2026

ফিলিস্তিনি শিশুদের ধর্ষণের জন্য সৈন্যদের অনুমতি দেওয়া ইস'রাই'লের মেজর জেনারেল ইয়িফাত টোমের ইয়ারুশালমির কে হ/ত্যা করেছে ইরান

24/03/2026

মৌলভীবাজার জেলা পরিষদের.....
#পরিষদ #দায়িত্ব

24/03/2026

মৌলভীবাজারে আগাম বৃষ্টিতে......
#বৃষ্টির Banglar Alo News

24/03/2026

জুড়ীর ভবানীগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন...
#জুড়ীর #বিমোচন

24/03/2026

জামায়াত চায় না আপনাদের পরিণতি......
#পরিণতি #অতীতের

Address

সিলেট
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের প্রিয় সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণের প্রিয় সিলেট:

Shortcuts

Share