Digital TEC Hub

Digital TEC Hub Social Media Marketing | Graphics & Logo Design | Animated Video Making | Product Video

লাস্ট এক মাসের আমাদের Digital TEC Hub এর কয়েকটি এড একাউন্টের স্ক্রিনশট। আমরা প্রায় ৫০০ ডলার খরচ করেছি আমাদের বিভিন্ন ক্ল...
30/05/2022

লাস্ট এক মাসের আমাদের Digital TEC Hub এর কয়েকটি এড একাউন্টের স্ক্রিনশট।

আমরা প্রায় ৫০০ ডলার খরচ করেছি আমাদের বিভিন্ন ক্লাইন্টের কাজ করতে গিয়ে, আর রিজাল্ট ও আলহামদুলিল্লাহ অনেক ভালো (কথা টা আমাদের না, আমাদের ক্লাইন্টদের)।

আমরা সব সময় চেষ্টা করি ক্লাইন্ট কে আমাদের সবচেয়ে বেস্ট সার্ভিস টাই দিতে।

আর এর ধরুণ আমরা প্রতিটা ক্লাইন্ট থেকে এখন পর্যন্ত পজেটিভ রিভিউ নিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।

সামনে ও আপনার ঠিক এভাবেই আমাদের সাপোর্ট করবেন এই কামনাই করি।

যেকুনো ধরনের সোশাল মিডিয়া এড ক্যামপেইনের জন্য চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

আমরা ডিজিটাল টেক হাব আপনাদের সেবায় সর্ব্দা প্রস্তুত।

ধন্যবাদ। 🙂

02/05/2022

Eid Ul Fitr Mubarak
There’s no greater blessing than that of Allah. There’s no greater happiness than that of attaining pure Bliss. Eid Mubarak to you and your family!

08/04/2022

for social media marketing please contact us Digital TEC Hub

১ টি যুদ্ধ৯ টি মাস৭ জন বীরশ্রেষ্ঠসাল টা ১৯৭১১ টি দেশআমাদের বাংলাদেশ 🇧🇩সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন      #...
15/12/2021

১ টি যুদ্ধ
৯ টি মাস
৭ জন বীরশ্রেষ্ঠ
সাল টা ১৯৭১
১ টি দেশ
আমাদের বাংলাদেশ 🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন

#মহান_বিজয়_দিবস #১৬ডিসেম্বর

সারাবিশ্বে এখন টিকটক বেশ জনপ্রিয় এক মাধ্যম। বর্তমানে অল্প সময়ের ভিডিওসমূহের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই মাধ্যমটির। আর এই...
10/12/2021

সারাবিশ্বে এখন টিকটক বেশ জনপ্রিয় এক মাধ্যম। বর্তমানে অল্প সময়ের ভিডিওসমূহের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই মাধ্যমটির। আর এই ধারণাকে কাজে লাগিয়ে শর্টস ফিচারটি চালু করে ইউটিউব। অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় একটি ইউটিউব ফিচারে পরিণত হয়েছে এটি।

তবে শুধুই বিনোদনের জন্য নয়, ইউটিউবের মতো শর্টসেও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়। এক্ষেত্রে অবশ্য ইউটিউবের মূল মনিটাইজেশন ফিচারের চেয়ে ইউটিউব শর্টস থেকে আয় করার বিষয়টি একটু আলাদা।

চলুন জেনে নেওয়া যাক ইউটিউব শর্টস থেকে আয়ের উপায়-

> ইউটিউবের সাধারণ ভিডিও থেকে আয় করতে ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হতে হয়। তবে ইউটিউব শর্টস ফান্ডের মাধ্যমে যে কোনো ক্রিয়েটর (শুরুতে মনিটাইজেশন না থাকলেও) আয় করতে পারবেন।

> মূলত শর্টস ক্রিয়েটরদের উৎসাহ প্রদানে এই বোনাস চালু করেছে ইউটিউব। বাংলাদেশের ক্রিয়েটরদের প্রথমদিকে শর্টস ফান্ডের বোনাসের অন্তর্ভুক্ত করা না হলেও সম্প্রতি বাংলাদেশকেও শর্টস ফান্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কেউ, ইউটিউবের মূল মনিটাইজেশন না থাকলেও শর্টস আপলোড করে আয় করতে পারবেন।

> শর্টসের বোনাস নির্ভর করে চ্যানেলের মাসিক ভিউস ও অডিয়েন্সের অবস্থানের উপর। সুতরাং আপনি শর্টস আপলোড করলেই যে টাকা পাবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবেনা।

> ইউটিউব শর্টস ফান্ড হলো ১০০মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের একটি ফান্ড, যেখান থেকে ২০২১ ও ২০২২সালের মধ্যে যোগ্য ক্রিয়েটরদের অর্থ প্রদান করা হবে। প্রতি মাসে একজন শর্টস ক্রিয়েটর ১০০ থেকে ১০,০০০মার্কিন ডলার পর্যন্ত শর্টস ফান্ড বোনাস পেতে পারেন।

> ইউটিউব শর্টস ফান্ড থেকে বোনাস তারাই পান। যেসব ক্রিয়েটর অরিজিনাল শর্টস ভিডিও তৈরি করবেন। এমনকি ইউটিউব পার্টনার এর অন্তর্ভুক্ত নয়, এমন চ্যানেলও শর্টস বোনাস পাবে। অর্থাৎ প্রায় যে কেউ ইউটিউব শর্টস থেকে শর্টস ফান্ডের বোনাস পেতে পারেন।

> প্রতি মাসে পূর্ববর্তী মাসের শর্ট এর পারফরম্যান্স উপর ভিত্তি করে যোগ্য ক্রিয়েটরদের শর্টস ফান্ড বোনাস প্রদান করবে ইউটিউব কতৃপক্ষ। সকল শর্টস ভিডিও এর পারফরম্যান্স মেট্রিকস এ যোগ হবে। অর্থাৎ নতুন পুরোনো সকল ভিডিও থেকে শর্টসের মাধ্যমে আয় সম্ভব।

> প্রতি মাসে শর্টস বোনাস পাওয়া চ্যানেলের তালিকা রিফ্রেশ করা হবে। তার মানে আপনি যদি এক মাসে শর্টস বোনাস না পেয়ে থাকেন, তবে পরের মাসে পেতে পারেন।

শর্টস ফান্ডের বোনাস পেতে হলে মানতে হবে কিছু শর্ত। সেগুলো হলো-

> শর্টস ফান্ডের বোনাস পেতে হলে বিগত ১৮০দিনের মধ্যে চ্যানেলে কমপক্ষে একটি শর্টস আপলোড করা থাকতে হবে।

> চ্যানেলের ইউটিউব কমিনিউটি গাইডলাইন, কপিরাইট রুলস ও মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।

> যেসব চ্যানেলের ভিডিওতে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লোগো বা ওয়াটারমার্ক থাকবে, সেসব চ্যানেলকে বাদ দেওয়া হবে।

> অন্য কোনো ক্রিয়েটরের কনটেন্ট আপলোড করলে। কিংবা সিনেমা, টিভি শোর আনএডিটেড ক্লিপস আপলোড করলে সেক্ষেত্রেও উক্ত চ্যানেল শর্টস বোনাস পাবেনা।

> ক্রিয়েটরের বয়স কমপক্ষে ১৩ বছর বা তার অধিক হতে হবে।

_ Digital TEC Hub

আমরা DIGITAL TEC HUB বেশ কিছু ক্লাইন্টের সাথে রিসেন্টলি কাজ করতেছি।তার মধ্যে ছোট্র একটা Ads Campaigns Results শেয়ার করলা...
24/11/2021

আমরা DIGITAL TEC HUB বেশ কিছু ক্লাইন্টের সাথে রিসেন্টলি কাজ করতেছি।

তার মধ্যে ছোট্র একটা Ads Campaigns Results শেয়ার করলাম।

নোটঃ Digital TEC Hub শুধু বুস্টিং এর কাজ করে না। আমাদের দুইটা প্যাকেজ আছে, ওই দুই প্যাকেজেই আমরা পুরো Professional Ads Campaigns Run করে থাকি।

বিঃদ্রঃ আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, সেক্ষেত্রে আমাদের Digital TEC Hub -কার্ড প্রভাইড করবে এবং ডলার রেইট মার্কেটের ওই দিনের রেইট অনুযায়ী হবে।

Digital TEC Hub's Ads Campaigns Package -

🧲 Standard Package ( 1 Graphical Banner + Professional Content + Related Hashtags + Facebook Ads Campaigns) = 1250.00 BDT

🧲 Premium Package ( 1 Motion Graphics Video + Professional Content Creation + Related Hashtags + Facebook Professional Ads Campaigns) = 2250.00 BDT.

✨ Digital TEC Hub - Your Digital Solution
🌐 www.digitaltechubbd.com
🏠 03, Boro Bazar, Amberkhana, Sylhet
📞 +8801714-875030 (WhatsApp)
☎️ +8801719-951757


ফেইসবুক। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া প্লাটফর্ম। ফেইসবুক "মেটা" র অধীনে যাওয়ার পর থেকেই আমরা নিত্যনতুন সব আ...
20/11/2021

ফেইসবুক। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া প্লাটফর্ম। ফেইসবুক "মেটা" র অধীনে যাওয়ার পর থেকেই আমরা নিত্যনতুন সব আপডেট দেখতে পাচ্ছি। আর তার মধ্যেই একটি হল, "ফেইসবুক কপিরাইট ইস্যু"।

কপিরাইট ইস্যুতে খুবই সতর্ক ফেইসবুক। সুতরাং, আপনার বিজনেস পেইজে রেস্ট্রিকটেড হওয়া থেকে বাচানোর জন্য কপিরাইট মুক্ত ছবি/ভিডিও/টেক্সট দিয়ে পোস্ট করতে হবে।

নিজের বিজনেস পেইজ কে রেস্ট্রিকশনের হাত থেকে বাচাতে হলে নিচের এই কাজ গুলো করা যাবে না-

📌 অন্য পেজের ছবি/ভিডিও/কন্টেন্ট কপি করে চালানো যাবে না।
📌 আপনার নিজের একাধিক পেইজ থাকলেও এক পেইজ থেকে আরেক পেইজে ছবি/ভিডিও/কন্টেন্ট কপি করা যাবে না।
📌 একই কন্টেন্ট একাধিক বিজনেস ম্যানেজারে এড দেয়া যাবে না ( যদি এড ম্যানেজারে এড কপি লিখা হয় ও পেইজে পোস্ট না হয়)
📌 পেইজে পোস্ট করার আগে অন্য কোন গ্রুপে বা আইডিতে পোস্ট করা যাবে না।
📌 গুগল/আলিবাবা ইত্যাদি থেকে ছবি/ভিডিও কপি করে চালানো যাবে না।
📌 আগে কোন পেইজ রেস্ট্রিকটেড হলে সেই পেজের কোন ছবি/ভিডিও/কন্টেন্ট নতুন পেইজে পোস্ট করা যাবে না।

নিচের বিজনেস পেইজকে বাচাঁতে আশা করি উপরের কাজ গুলো করা থেকে বিরত থাকবেন। আর তাহলেই আপনার বিজনেস পেইজ রেস্ট্রিকশনের হাত থেকে বেচে থাকবে ইনশা'আল্লাহ।

✨ Digital TEC Hub - Your Digital Solution
🌐 www.digitaltechubbd.com
🏠 03, Boro Bazar, Amberkhana, Sylhet
📞 +8801714-875030
☎️ +8801719-951757 (WhatsApp)


পেইজে অরগানিক রিচ বাড়ানোর উপায়...১। পেইজ অপটিমাইজ করাঃ সর্ব প্রথমেই আপনার পেইজ অপটিমাইজ করতে হবে। পেইজের ক্যাটাগরির সাথে...
29/10/2021

পেইজে অরগানিক রিচ বাড়ানোর উপায়...

১। পেইজ অপটিমাইজ করাঃ

সর্ব প্রথমেই আপনার পেইজ অপটিমাইজ করতে হবে। পেইজের ক্যাটাগরির সাথে সামঞ্জস্য রেখে লোগো, কাভার ফটো দিতে হবে। এর সাথে সাথে পেইজের ইউজার নেইম, পেইজের লোকেশন, ফোন নাম্বার, এবং এবাউট সেকশন আপডেট করতে হবে। এখানে অবশ্যই সঠিক ইনফরমেশন দিতে হবে।

২। একাধিক পোস্ট ফরম্যাট ব্যবহার করাঃ

অধিকাংশ সময় দেখা যায় আমরা একই পোস্ট ফরম্যাট ব্যবহার করি। এতে আমাদের পেইজের অডিয়েন্স একঘেয়েমি বোধ করতে পারে।

ফেসবুকে অরগানিক রিচ বাড়ানোর জন্য আপনাকে কয়েক ধরনের পোস্ট ফরম্যাটে পোস্ট করতে হবে। কখনও ইমেজ পোস্ট, ভিডিও পোস্ট, ইনফরমেটিভ পোস্ট বা কখনও প্রমোশনাল পোস্ট করতে হবে।

আপনাকে ফেসবুকের সব ধরনের পোস্ট ফরম্যাট ট্রাই করতে হবে এতে করে আপনার অডিয়েন্সের একঘেয়েমি আসবে না। আর আপনার পেইজের ওপরও একটা ভালো ধারণা আসবে।

৩। সঠিক ইমেজ এবং ভিডিও ব্যবহার করাঃ

আপনার পোস্ট কেমন রিচ হবে বা ইউজারদের মাঝে কেমন সাড়া ফেলবে সেটা অনেকটাই নির্ভর করে আপনি পোস্টে কেমন ইমেজ বা ভিডিও ব্যবহার করছেন। আকর্ষণীয় যেকোনো কিছুর প্রতি মানুষের জানার প্রবল আগ্রহ, এটা হিউম্যান সাইকোলজি।

আপনার পোস্টের ইমেজ বা ভিডিও যদি আপনার অডিয়েন্সের মাঝে জানার আগ্রহ তৈরি করতে না পারে তাহলে আপনি সেই পোস্টে তেমন সাড়া পাবেন না। তাই আপনাকে পোস্টের সাথে সামঞ্জস্য রেখে ইমেজ বা ভিডিও ব্যবহার করতে হবে।

কেননা ফেসবুকের পোস্টে একটা ইমেজ বা ভিডিও থাকলে সেটার এঙ্গেজমেন্ট ৬০% পর্যন্ত বৃদ্ধি পায়।

৪। ফেসবুক পেইজ ইন্সাইট ব্যবহার করাঃ

আপনার পেইজের পোস্টগুলো কখন বেশি এঙ্গেজমেন্ট পায় সেটা বের করে সে অনুযায়ী পোস্ট করতে হবে। এতে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ধরনের পোস্ট এবং কোন সময়ের পোস্ট বেশি মানুষের কাছে রিচ হয়।

এর মাধ্যমে এটাও বুঝতে পারবেন যে আপনাকে দিনে মোট কতবার পোস্ট করতে হবে। আপনার পেইজের অরগানিক রিচ বাড়ানোর জন্য ফেসবুক ইন্সাইটের বিকল্প নেই।

৫। লাইভ করাঃ

মাঝে মাঝেই আপনার পেইজ থেকে লাইভ করতে হবে। এতে আপনার সাথে আপনার অডিয়েন্সের একটা যোগাযোগ বাড়বে। শুধু তাই নয় আপনার অডিয়েন্স আপনার প্রোডাক্ট স্মপরকে একটা স্বচ্ছ ধারণা পাবে। এতে আপনার ওপর তাদের বিশ্বাস বাড়বে সেই সাথে পেইজের রিচও বাড়বে।

To be continued on the next post...

✨ Digital TEC Hub - Your Digital Solution
🌐 www.digitaltechubbd.com
🏠 03, Boro Bazar, Amberkhana, Sylhet
📞 +8801714-875030
☎️ +8801719-951757 (whatsapp)



Welcome to Metaverse ফেসবুকের করপোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে “মেটা”। অপরিবর্তিত থাকবে ফেস...
29/10/2021

Welcome to Metaverse

ফেসবুকের করপোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে “মেটা”। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সকল অ্যাপের নাম।

আজ ফেসবুকের বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ঘোষণায় মার্ক বলেন, আমরা বিশ্বাস করি ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের।

মূল প্রতিষ্ঠান হিসেবে মেটার অধীনে থাকবে ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। ‘মেটাভার্স বা পরাবাস্তব জগৎ’ প্রকল্পের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির এ ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জার্কারবার্গ। এ ব্যাপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয়। ‘মেটাভার্স’ গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়।

✨ Digital TEC Hub - Your Digital Solution
🏠 03, Boro Bazar, Amberkhana, Sylhet
📞 +8801714-875030
☎️ +8801719-951757 (whatsapp)


Marketing ব্যাপার টা একটি খেলা, আপনি তখন ই আপনার ব্যবসায় জয়ী হতে পারবেন যখন আপনি মার্কেটিং নামক খেলায় Tips & Trix গুলো জ...
18/10/2021

Marketing ব্যাপার টা একটি খেলা, আপনি তখন ই আপনার ব্যবসায় জয়ী হতে পারবেন যখন আপনি মার্কেটিং নামক খেলায় Tips & Trix গুলো জানতে পারবেন। নিচে মার্কেটিং এর কিছু অনিবার্য টিপস তুলে ধরা হল -

১। আপনার Product বা Service সম্পর্কে প্রচারণার আগে একটু ভেবে নিন- প্রচারণায় কোন কোন বিষয় গুলো তুলে ধরবেন, কোন কোন বিষয় গ্রাহক কে জানানো প্রয়োজন যা আপনার প্রডাক্ট ক্রয়ে আপনার গ্রাহকে আকৃষ্ট করবে।

২। প্রচারণার মেসেজ ক্রেতা বা সম্ভাব্য ক্রেতার প্রতি কোনরূপ বিরক্তি ভাব বা ক্ষোভ ঝড়া থেকে বিরত থাকুন, এতে আপনার ও আপনার প্রডাক্টের প্রতি অনেক সময় ক্রেতাদের Negative ধারণা তৈরি হয়।

৩। ক্রেতার যেকোন প্রশ্নের উত্তর সুন্দরভাবে Explain করুন। এমনকি, একই ক্রেতা একই প্রশ্ন বারবার করলেও তাই করুন, এতে আপনার ও আপনার প্রডাক্টের প্রতি সহজেই Positive ধারণা তৈরি হবে।

৪। নিজের প্রডাক্টকে ভালো প্রমাণের জন্য যেকোন ধরনের মিথ্যা, জালিয়াতি অথবা হিংসা পরায়ণতার আশ্রয় নেয়া থেকে বিরত থাকুন। প্রতিযোগীর প্রডাক্টের ব্যাপারে নিন্দাবাদ থেকেও সব সময় বিরত থাকুন।

৫। আপনার যেকোন ভালো দাবি করা প্রডাক্টের উপর হুটহাট মুল্য ছাড় অথবা Free Offer দেয়া থেকে বিরত থাকুন।

৬। যেকোন প্রডাক্টে ছাড় বা মুল্য হ্রাস দেওয়ার আগে ক্রেতার উপর এর প্রভাব নিয়ে ভাবুন। যদি ওই প্রডাক্ট টি আপনি দীর্ঘদিন ধরে সেল করতে চান তাহলে বিশেষ উপলক্ষ ব্যতিত কখনোই তাতে কোন Offer দেওয়া থেকে বিরত থাকুন।

৭। বিক্রির পর ক্রেতাদের কাছ থেকে আপনার প্রডাক্টের ব্যাপারে নিজ উদ্যোগে Review নিন এবং ওই প্রডাক্টি নিয়ে কোন সমস্যা হলে তা দ্রুত সমাধান করার চেষ্ঠা করুন।

৮। মার্কেটিং এ আপনার স্বাতন্ত্র্য তৈরি করুন। অন্যকে Copy করা থেকে সর্বদা বিরত থাকুন। প্রতিবার একই প্রডাক্টের প্রচারণার ক্ষেত্রে মেসেজ সেইম রেখে উপস্থাপনে ভিন্নতা আনুন।

৯। চেষ্টা করুন, যেভাবেই হোক ক্রেতাকে সন্তুষ্ট করতে, এতে আপনার প্রডাক্টের উপর পজেটিভ Mouth Influence তৈরি হবে, যা ক্রেতার মাধ্যমে আপনার প্রডাক্টের জন্য সবচেয়ে কার্যকর মার্কেটিং Stunt।

১০। আপনার ক্রেতাকে মূল্যায়ন করুন। তাকে বুঝতে দিন, তিনি আপনার কাছে Important কিছু। কখনো কোন উপায়ে বিরক্তি বা অসম্মানবোধক আচরণ থেকে বিরত থাকুন।

ধন্যবাদ।

DIGITAL TEC HUB - Your Marketing Companion

✨ DIGITAL TEC HUB
🌐 WWW.DIGITALTECHUBBD.COM
🏠 03, BORO BAZAR, AMBERKHANA, SYLHET - 3110.
📞 +8801714-875030
☎️ +8801719-951757 (WhatsApp)


Recently, ফেইসবুকের প্রায় ৬ ঘন্টা আউটেজ এর ফলে আমরা Entrepreneurs রা একটা জিনিস শিখে গেছি, আর তা হল, ফেইসবুকের বাইরেও মা...
08/10/2021

Recently, ফেইসবুকের প্রায় ৬ ঘন্টা আউটেজ এর ফলে আমরা Entrepreneurs রা একটা জিনিস শিখে গেছি, আর তা হল, ফেইসবুকের বাইরেও মার্কেটিং চ্যানেল খুলা।

প্রথমে একটু বলে নেই, মার্কেটিং চ্যানেল কি?

ফেইসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক, ওয়েবসাইট সহ সব ধরনের কমিউনিকেশন মাধ্যম ই মার্কেটিং চ্যানেল।

এখন, আপনি বা আমি ফেইসবুকের বাইরেও কেনো মার্কেটিং চ্যানেল খুলব? কারণ টা সহজ, ফেইসবুক এ যে আউটেজ টা হয়েছিলো এজন্য কিন্তু আমাদের বিজনেস কম করে হলেও ৬ ঘন্টার মত বন্ধ ছিল, আর এতে ক্ষতিটাও কিন্তু আমাদের ই হয়েছে।

কোন চ্যানেল টা আমাদের জন্য ভালো - এমন প্রশ্ন আসতেই পারে।

উত্তর হল, আপনার যদি ফেইসবুক মার্কেটিং চ্যানেল থাকে তাহলে সাথে সাথে ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক, বা একটি ওয়েবসাইট বানিয়ে নেয়া, এতে করে ফেইসবুকের সাথে সেইম ঘটনা আবার ঘটলেও আপনার আর সমস্যা হবে না।

আমার ব্যক্তিগত মতামত হল, আমি এমন চ্যানেল এ বিশ্বাস করি যেখানে আমার পুরো স্বাধীনতা থাকবে, ইচ্ছে মত আমার চ্যানেল কে আমি সাজাবো - আর সেই চ্যানেল টা হল একটি ওয়েবসাইট।

দেরিতে হলেও, হোচট খেয়েই আমরা শিখি, তাই অন্যের চ্যানেল এ বিশ্বাসী না হয়ে নিজের full control এর চ্যানেল (website) খুলুন, আমাদের নিজের চ্যানেল ই হোক আমাদের ব্যবসার প্রধান মাধ্যম।

✨ DIGITAL TEC HUB
🌐 WWW.DIGITALTECHUBBD.COM
🏠 03, BORO BAZAR, AMBERKHANA, SYLHET - 3110
📞 +8801714-875030
☎️ +8801719-951757 (WhatsApp)


23/09/2021

কখনো কি ভেবেছেন, আপনার বিজনেস এর গল্প টা এনিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুল্লে কেমন হত?

কখনো কি ভেবেছেন, আপনার ব্র‍্যান্ড কে আপনার গল্পের মাধ্যমেই ফুটিয়ে তুলা সম্ভব?

আপনার অডিয়ান্স কে শুধু গ্রাফিক্স, ব্যানার বা পোস্টার এই কেনো সীমাবদ্ধ রাখবেন?

আপনার ব্র‍্যান্ডের ভেলু একজন ক্লাইন্ট তখন ই দিবে যখন আপনার গল্প টা তিনি জানবেন...

আর তাই, আপনার কোম্পানির গল্প এনিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে...

আপনার অপেক্ষায় থাকব আমরা পুরো টিম ডিজিটাল টেক হাভ।

✨ Digital TEC Hub
🏠 03, Boro Bazar, Amberkhana, Sylhet
📞 +8801714875030
☎️ +8801719951757

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Digital TEC Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital TEC Hub:

Share