23/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শোক সংবাদ
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মধুদত্ত নিবাসী মরহুম বশির সাহেবের প্রথম পুত্র জনাব আব্দুল শুকুর বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে আমি ব্যক্তিগতভাবে এবং বৃহত্তর বিলেরবন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।
আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এ শোক সহ্য করার তাওফিক দান করেন এবং সবাইকে সবরে জামিল দান করেন। আমিন।
আনোয়ারুল ইসলাম রানা
প্রতিষ্ঠাতা সভাপতি
বৃহত্তর বিলেরবন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ