Hussain Jewellers

Hussain Jewellers Where Beauty Meets Purity,
A Symbol of Trust & Elegance ✨✨

Pure Gold & Silver Jewellery
Crafted with Care 💍

23/04/2026

Lightweight cute baby ring.
Quality : 22K with hallmark.
Grab fast.

19/04/2026

Beautiful lightweight 22K gold ring.

17/04/2026

Beautiful 22K nosepin.

সোনা ক্রয় বিক্রয়ের সময় দোকানদাররা কিছু কৌশল ব্যবহার করে (যেগুলো জানলে ঠকবেন না)সোনা কেনা মানে বড় সিদ্ধান্ত।কিন্তু অনেক স...
17/04/2026

সোনা ক্রয় বিক্রয়ের সময় দোকানদাররা কিছু কৌশল ব্যবহার করে (যেগুলো জানলে ঠকবেন না)

সোনা কেনা মানে বড় সিদ্ধান্ত।
কিন্তু অনেক সময় দোকানদারদের ছোট ছোট কৌশলের কারণে
ক্রেতারা অজান্তেই বেশি টাকা দিয়ে ফেলেন।
সব দোকানদার খারাপ না,কিন্তু কিছু সাধারণ কৌশল জানা থাকলে,আপনি অনেক বেশি স্মার্ট হয়ে উঠবেন।

১। ১৮K সোনা ২২K বলে বিক্রি করার চেষ্টা করা হয়।
আপনি যদি খেয়াল না করেন তাহলে কম মানের সোনা বেশি দামে কিনবেন,তাই সবসময় হলমার্ক চেক করুন।

২। ওজনের সাথে খেলা।
গয়নার ডিজাইনে স্টোন বা অন্য মেটাল থাকে,কিন্তু বিক্রেতারা ওজন দেওয়ার সময় স্টোন/মেটালসহ ওজন দেন এবং মূল্য নির্ধারন করেন,কিন্তু পরবর্তীতে বিক্রি করতে গেলে সেই স্টোন বা পাথরের কোন দাম পাওয়া যায় না,তাই স্টোন সহ অলংকার কিনার সময় Gold net weight জেনে নিন এবং সেটার মূল্য পরিশোধ করবেন।

৩। পুরোনো সোনা এক্সচেঞ্জে কম দাম দেওয়া।
আপনি যদি পুরোনো সোনা বিক্রি করতে যান তাহলে অনেক সময় কম রেট দিতে চায় সবাই, এখানে সব সময় সতর্ক থাকবেন,আগে বাজারদর জেনে নিবেন,একাধিক দোকানে যাচাই করুন,তারপর ডিসিশন নিবেন৷

কীভাবে বুঝবেন সোনা আসল নাকি নকল? (বাসায় বসেই চেক করার ৫টি উপায়)১️। হলমার্ক চেক করুনসবচেয়ে নির্ভরযোগ্য উপায় - "হলমার্ক"খে...
14/04/2026

কীভাবে বুঝবেন সোনা আসল নাকি নকল? (বাসায় বসেই চেক করার ৫টি উপায়)

১️। হলমার্ক চেক করুন
সবচেয়ে নির্ভরযোগ্য উপায় - "হলমার্ক"
খেয়াল করুন ২২K - ২১ক - ১৮K লেখা আছে কি না
BIS বা অন্য সার্টিফিকেশন আছে কি না।
এটা থাকলে সোনা আসল হওয়ার সম্ভাবনা বেশি।

২️। ম্যাগনেট টেস্ট
সোনা একটি নন-ম্যাগনেটিক মেটাল
তাই টেস্ট করার জন্য একটি ম্যাগনেট গোল্ডের কাছে ধরুন
যদি লেগে যায় তাহলে সন্দেহজনক।
না লেগে থাকলে ভালো সাইন।

৩️। পানিতে পরীক্ষা।
একটি বাটিতে পানি নিন,সেটার মধ্যে সোনার অলংকার রাখুন,আসল সোনা সাধারণত ডুবে যাবে।
নকল হলে ভাসতে পারে।

৪️। সিরামিক টেস্ট (সতর্ক হয়ে)
একটি সাদা সিরামিক প্লেটে হালকা ঘষুন।
গোল্ডেন দাগ দেখা আসল হওয়ার সম্ভাবনা থাকবে।
কালো দাগ না দেখা গেলে নকল হতে পারে।
অবশ্যই টেস্ট করার সময় সাবধানতা অবলম্বন করবেন।

৫️। রঙ পরিবর্তন হচ্ছে কি না।
নকল সোনা কিছুদিন পর রঙ বদলে যায়,
আসল সোনা সহজে রঙ পরিবর্তন করে না।

গুরুত্বপূর্ণ সতর্কতা
এই টেস্টগুলো প্রাথমিক ধারণা দেয়।
১০০% নিশ্চিত হতে হলে
সবসময় জুয়েলারি এক্সপার্ট বা দোকানে চেক করান।

গোল্ড সিলভার সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য ইনবক্সে নক দিবেন,আমরা চেষ্টা করবো আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করার,ধন্যবাদ।

12/04/2026

Flower nosepin.
Quality : 22K.

08/04/2026

Cute baby ring for your beloved princess.
Dm fast.

.

05/04/2026

Beautiful baby ring for cute babies.
Dm fast.

গয়না সংরক্ষণ করবেন কীভাবে যেন বছরের পর বছর নতুন থাকে? অনেকেই বলেন “গয়না কিনেছিলাম, কিন্তু কিছুদিন পরেই রঙ ফিকে হয়ে গেছে!...
05/04/2026

গয়না সংরক্ষণ করবেন কীভাবে যেন বছরের পর বছর নতুন থাকে? অনেকেই বলেন “গয়না কিনেছিলাম, কিন্তু কিছুদিন পরেই রঙ ফিকে হয়ে গেছে!”

আসলে সমস্যা গয়নায় না এটা সংরক্ষণের পদ্ধতিতে।
সঠিকভাবে গয়না রাখলে বছরের পর বছর নতুনের মতো রাখা সম্ভব। চলুন সহজভাবে জানি।

১️। আলাদা আলাদা করে রাখুন,সব গয়না একসাথে রাখলে
স্ক্র্যাচ পড়ে,একটার সাথে আরেকটা জড়িয়ে যায় তাই।
আলাদা বক্স বা পাউচ ব্যবহার করুন,
সফট কাপড়ের মধ্যে রাখুন।

২️। আর্দ্রতা থেকে দূরে রাখুন।
আর্দ্রতা (Humidity) গয়নার সবচেয়ে বড় শত্রু।
এতে সিলভার কালো হয় সোনার উজ্জ্বলতা কমে
তাই শুকনো জায়গায় রাখুন,এয়ার-টাইট বক্স ব্যবহার করুন।

৩️। কেমিক্যাল থেকে দূরে রাখুন।
পারফিউম, লোশন, হেয়ার স্প্রে এগুলো গয়নার উপর প্রভাব ফেলে। নিয়মটা মনে রাখুন,আগে মেকআপ,পরে গয়না।

৪️। ব্যবহার শেষে পরিষ্কার করুন।
অনেকেই এই স্টেপটা বাদ দেন,ব্যবহার শেষে নরম কাপড়ে মুছুন। ঘাম বা ধুলো সরান,এতে গয়নার লাইফ অনেক বাড়ে।

৫️। জুয়েলারি বক্স ব্যবহার করুন।
ভালো মানের জুয়েলারি বক্স,গয়নাকে সুরক্ষিত রাখে।
স্ক্র্যাচ থেকে বাঁচায়,সুন্দরভাবে অর্গানাইজ করে।

গোল্ড/সিলভার এর ব্যাপারে যে কোনো পরামর্শের প্রয়োজনে ইনবক্স করুন।

04/04/2026

Beautiful gold ring for women.
Grab your once fast.
Dm quickly.

সিলভার কেন কালো হয়ে যায়? সমাধান কী? অনেকেই বলেন সিলভার কিনেছিলাম, কিছুদিন পরই কালো হয়ে গেল! সম্ভবত সিলভারের গুণগত মান ভা...
01/04/2026

সিলভার কেন কালো হয়ে যায়? সমাধান কী?
অনেকেই বলেন সিলভার কিনেছিলাম, কিছুদিন পরই কালো হয়ে গেল! সম্ভবত সিলভারের গুণগত মান ভালো না।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আসলে খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। আসলে সিলভার নষ্ট হয় না, বরং রিঅ্যাকশন করে।
আসুন সহজভাবে ব্যাখ্যা করি।

কেন সিলভার কালো হয়?
সায়েন্টিফিক ব্যাখ্যা- মূলত বাতাসে থাকে সালফার (Sulfur)
আর্দ্রতা (Humidity) সিলভার এই উপাদানগুলোর সাথে রিঅ্যাক্ট করে এবং তৈরি হয় Silver Sulfide বা কালো স্তর।
এই প্রক্রিয়াকে বলা হয় Tarnishing।

ঘরে বসে পরিষ্কার করার সহজ উপায়।

পদ্ধতি ১: বেকিং সোডা + পানি
বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট বানান,তারপর গয়নায় লাগিয়ে হালকা ঘষুন,পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সিলভার আবার উজ্জ্বল হয়ে উঠবে।

পদ্ধতি ২: অ্যালুমিনিয়াম ফয়েল ও গরম পানি।
একটি বাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল বিছান,তার উপর সিলভার রাখুন,গরম পানি ও বেকিং সোডা দিন। দেখবেন কয়েক মিনিটেই কালোভাব আস্তে আস্তে কমে যাবে।

নোট: যেসব বিষয় খেয়াল রাখবেন।
খুব বেশি ঘষাঘষি করবেন না
হার্শ কেমিক্যাল ব্যবহার করবেন না
পাথর (stone) থাকলে সাবধানে পরিষ্কার করুন।

এক্সট্রা টিপস।
ব্যবহার শেষে শুকনো কাপড়ে মুছে রাখুন।
এয়ার-টাইট বক্সে সংরক্ষণ করুন।
পারফিউম/লোশন থেকে দূরে রাখুন।
এতে Tarnish অনেক কম হবে।

সিলভার কালো হওয়া মানে এটি নষ্ট হয়নি, বরং প্রাকৃতিকভাবে প্রতিক্রিয়া করেছে। সঠিক যত্ন নিলে সিলভার সবসময় নতুনের মতো থাকবে।

.

01/04/2026

চলতি বছর স্বর্নের দাম বেড়েছে ৩১ বার,আজকে পুনরায় ভরিপ্রতি ৩ হাজার টাকা দাম বৃদ্ধি পেলো।

Address

Shop/401, 4th Floor , Al Hamra Shopping City
Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hussain Jewellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share