04/01/2021
কোড না করেও WordPress এর কাজ শিখে যেভাবে আপনি অনলাইন থেকে আয় করবেনঃ
WordPress খুব দ্রুত upgrade হচ্ছে, দেখা হচ্ছে এখন কোনো কোডিং ছাড়াই যেকোনো ধরণের ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। এ কারণে ওয়ার্ডপ্রেসের কাজ করাও আগের থেকে অনেক সহজ হয়ে গেছে।
চাইলে আপনিও ওয়ার্ডপ্রেসের কাজ শিখে অনলাইন থেকে হাজার হাজার টাকা আয় করতে পারেন। কাজগুলো আপনি অনলাইন থেকে নিজে নিজেই শিখতে পারেন আবার কোনো কোর্সও করতে পারেন কিন্তু কোর্সগুলোর ফী এত বেশি যে অনেকেরি ভর্তি হওয়ার সামর্থ থাকেনা। আমার মতে কোর্সগুলোর ফী যদি এক থেকে দুই হাজার টাকার মধ্যে হত তাহলে অনেকেই শিখতে পারতো। হয়তো আপনিও, দয়াকরে কমেন্টে জানাবেন।
কোনো কোড ছাড়াই যেসব কাজ করে আপনি আয় করতে পারেন তার কিছু লিস্ট এখানে দিয়ে দিলাম, আশাকরি আপনাদের উপকারে লাগবেঃ
শুধুমাত্র WordPress Install করা জানলেও ৫-১০ ডলারের মধ্যে WordPress Install করে একটা ওয়েবসাইট রান করে দিতে পারবেন।
Elementor প্লাগিনের কাজ ভালভাবে শিখে রাখলে বিভিন্ন ডিজাইনের ওয়েবসাইট তৈরী করে আপনি মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
বিভিন্ন ধরণের ফ্রি থিম বা প্রিমিয়াম থিম কাসটোমাইজ করার কাজও পাবেন।
Divi এবং Avada থিম খুবই জনপ্রিয়, শিখে রাখলে অনেক কাজ পাবেন।
ওয়েবসাইট স্পিডের কাজ প্রচুর, এজন্য Speed Optimization শিখে রাখুন অনেক কাজ পাবেন।
সাইটকে Hack হওয়া থেকে বাচানোর জন্য Security বাড়াতে হয়, শিখে রাখুন কাজ পাবেন।
আবার Hack হওয়া ওয়েবসাইটগুলো Recover করার কাজো মাঝে মাঝে পাওয়া যায়।
SEO প্রতিটা ওয়েবসাইটের জন্য খুবি গুরুত্বপূর্ণ, ভালো করে শিখে রাখুন প্রচুর কাজ পাবেন।
ওয়েবসাইট মাইগ্রেট করা খুবি সহজ, শিখে রাখবেন কাজ পাবেন।
একটা Premium থিম সেটাপ করে সাইটটাকে ডেমো সাইটের মত করা কিন্তু অনেক সহজ। শিখে রাখবেন কাজ পাবেন।
এ ছাড়াও ওয়ার্ডপ্রেসের ছোট-বড় আরো অনেক কাজ আছে যেগুলো করে আপনি আয় করতে পারবেন।