14/10/2024
অনলাইনে কেনাকাটার কিছু গুরুত্বপূর্ণ বিষয়!
অনেকে অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পান। ভাবেন কি না কি দিয়ে দিবে! বিশ্বাস করতে পারেন না। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মনে রাখতে হবে সরাসরি কেনাকাটার সময় আমরা কিছু জিনিস ফলো করি । ঠিক তেমনি অনলাইন কানাকাটাতেও কিছু ব্যাপার ফলো করলে আপনি কখনো ঠকবেন না।
১) যেখান থেকে কিনবেন সে পেইজটা ভাল করে ঘুরে দেখবেন। পেইজে সে এক্টিভ কিনা, নতুন ওপেন করেছে কিনা, রিভিউ আছে কিনা এসব কিছু।
২) আপনি স্পন্সরড এড দেখে যদি কিনতে চান তাহলে বলব এক্ষত্রে খুব ভাল ভাবে উপরের জিনিসগুলো খেয়াল করবেন। পর্যাপ্ত রিভিউ আছে না, রিভিউ ভাল কিনা। সব ভাল মনে হলেই কিনবেন। তবে এক্ষেত্রে cash on Delivery অবশ্যই করবেন এবং প্রোডাক্ট পছন্দ হলেই টাকা দিবেন না হলে ফেরত দিবেন। আর এ কথা পেইজ মালিকের সাথে বলে রাখবেন।
৩) পরিচিত মাধ্যমেত যদি কিনে থাকেন তাহলেও নিয়ম মেনে কিনবেন।
তবে ছোট ছোট উদ্দোক্তাদের কাছ থেকে কিনলে আপনি ভাল প্রোডাক্ট পাবেন, কাস্টমার সার্ভিস ভাল পাবেন। বড়দের এত সময় দেবার সময় নেই।