09/10/2025
একটা জিনিস খেয়াল করেছেন? বড় বড় কোম্পানির Founder, CEO বা জনপ্রিয় Creator-দের LinkedIn বা X (Twitter) প্রোফাইলগুলো কী সুন্দর গোছানো থাকে! মনে হয় যেন তারা সব বিষয়ে এক্সপার্ট।
আসল সত্যিটা হলো, এর পেছনে কাজ করে ডেডিকেটেড একটা টিম বা এজেন্সি।
আর এই এজেন্সিগুলো ক্লায়েন্টদের কাছ থেকে মাসে হাজার হাজার ডলার চার্জ করে।
কিন্তু আসল Game Changer হলো AI। যে কাজ করতে আগে একটা টিম লাগত, সেই কাজ এখন আপনি একাই করতে পারবেন কয়েকটি AI টুলের সাহায্যে। আর এই সার্ভিস বিক্রি করে আপনিও আয় করতে পারেন।
চলুন, দেখে নিই কীভাবে আপনি নিজের "AI Personal Branding Studio" শুরু করবেন।
Step 1: আপনার AI টুলকিট রেডি করুন (The Investment)!
যেকোনো বিজনেস শুরু করতে কিছু ইনভেস্টমেন্ট লাগে। তবে এখানে আপনার ইনভেস্টমেন্ট হবে কয়েকটি পাওয়ারফুল AI টুলের সাবস্ক্রিপশনে, যা আপনার কাজকে ১০ গুণ সহজ করে দেবে।
- ChatGPT-5 অথবা Google AI Studio (The Brain): কনটেন্ট আইডিয়া, পোস্ট লেখা, স্ট্র্যাটেজি বানানো—সবকিছুর জন্য এটা আপনার প্রধান হাতিয়ার।
- Midjourney অথবা Dell-E (The Artist): ক্লায়েন্টের জন্য প্রফেশনাল প্রোফাইল পিকচার, পোস্টের জন্য আকর্ষণীয় ছবি বা ব্যানার বানানোর জন্য এর কোনো বিকল্প নেই।
- Notion AI (The Manager): ক্লায়েন্টের সব তথ্য, কনটেন্ট ক্যালেন্ডার, পোস্টের ড্রাফট—সবকিছু এক জায়গায় গুছিয়ে রাখার জন্য এটা বেস্ট।
খরচ: এই টুলগুলো মিলিয়ে আপনার মাসে বেশ কিছু খরচ হতে পারে, কিন্তু একজন ক্লায়েন্ট পেলেই আপনার এই টাকা উঠে আসবে।
Step 2: আপনার সার্ভিস প্যাকেজ ডিজাইন করুন (What You Will Sell)!
আপনি ক্লায়েন্টকে বলবেন, "আপনার Personal Brand-এর সব দায়িত্ব আমার!" এটাকে বলে "Done-for-you" প্যাকেজ।
আপনার প্যাকেজে নিচের সার্ভিসগুলো থাকবে:
- Profile Optimization: ক্লায়েন্টের LinkedIn এবং X প্রোফাইলকে এমনভাবে সাজিয়ে দেওয়া, যাতে তাকে একজন Thought Leader (বিশেষজ্ঞ) মনে হয়। এর মধ্যে থাকবে আকর্ষণীয় Bio লেখা, ব্যানার ডিজাইন, এবং প্রোফাইল পিকচার ঠিক করা।
- Daily Content: ক্লায়েন্টের হয়ে প্রতিদিন তার ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত পোস্ট লেখা এবং পাবলিশ করা।
- Custom Visuals: প্রতিটি পোস্টের সাথে মানানসই AI-জেনারেটেড ছবি বা গ্রাফিক্স তৈরি করা।
- Engagement Scripts: ক্লায়েন্টের পোস্টে কেউ কমেন্ট করলে তার কী ধরনের রিপ্লাই দেওয়া উচিত, বা অন্যের পোস্টে গিয়ে কী কমেন্ট করলে নেটওয়ার্কিং বাড়বে—তার জন্য রেডিমেড স্ক্রিপ্ট বানিয়ে দেওয়া।
Step 3: AI দিয়ে যেভাবে কাজ করবেন (The Workflow)!
এটাই হলো আসল ম্যাজিক! দেখুন কীভাবে AI আপনার সব কাজ অটোমেট করে দেবে।
- কনটেন্ট প্ল্যানিং:
ক্লায়েন্টের কাছ থেকে তার কাজ এবং টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানার পর, ChatGPT-কে এই Prompt-টা দিন:
"Act as a personal branding strategist. My client is a [Client's Profession, e.g., 'founder of a tech startup']. Give me a 30-day content calendar for their LinkedIn profile. The content should be a mix of industry insights, personal stories, and engaging questions. Provide 3 post ideas for each week."
- পোস্ট লেখা:
ক্যালেন্ডার থেকে একটা আইডিয়া নিয়ে ChatGPT-কে বলুন পোস্ট লিখে দিতে।
Prompt-এর উদাহরণ:
"Write a short, impactful LinkedIn post about the challenges of fundraising for new startups in Bangladesh. The tone should be authoritative yet optimistic. Include 3-4 relevant hashtags."
- ছবি বানানো:
পোস্টের সাথে দেওয়ার জন্য Midjourney-তে যান।
Prompt-এর উদাহরণ:
"A symbolic image of a small plant growing out of a crack in a concrete wall, representing startup growth against all odds, hyper-realistic, cinematic lighting"
এইভাবে, আপনি মাত্র এক ঘণ্টায় পুরো সপ্তাহের কনটেন্ট রেডি করে ফেলতে পারবেন!
Step 4: আপনার প্রথম ক্লায়েন্ট খুঁজুন (The Marketing)
শুরুতে আপনার টার্গেট থাকবে Startup Founders, Creators এবং Consultants, কারণ তাদের Personal Branding-এর সবচেয়ে বেশি প্রয়োজন।
- নিজের প্রোফাইলকে Portfolio বানান: প্রথমে নিজের LinkedIn প্রোফাইলটা এই নিয়মগুলো মেনে সাজান। আপনি যে এই সার্ভিস দেন, সেটা আপনার প্রোফাইল দেখেই যেন বোঝা যায়।
- সরাসরি যোগাযোগ করুন: LinkedIn-এ আপনার টার্গেট ক্লায়েন্টদের খুঁজে বের করে একটি পার্সোনালাইজড কানেকশন রিকোয়েস্ট পাঠান। বলুন যে, আপনি তাদের কাজ ফলো করেন এবং তাদের অনলাইন প্রেজেন্স আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারেন।
- Use Social Proof: যখনই কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তাদের থেকে একটি Testimonial বা রিভিউ নিতে ভুলবেন না।
The Money Talk: আয় কেমন হবে?
শুরুতে, প্রতি ক্লায়েন্টের কাছ থেকে মাসে ৩০০ থেকে ৫০০ ডলার (প্রায় ৩০,০০০ - ৫০,০০০ টাকা) চার্জ করা একদমই রিয়ালিস্টিক।
একবার আপনার হাতে ৫-৭ জন রেগুলার ক্লায়েন্ট চলে আসলে, নিজেই হিসেব করে নিন :)
Personal Branding একটা হাই-ডিমান্ড স্কিল। আর আপনি যখন এর সাথে AI-এর পাওয়ার যোগ করছেন, তখন আপনি অন্যদের চেয়ে অনেক কম সময়ে, অনেক ভালো সার্ভিস দিতে পারবেন।
সেইভ + শেয়ার :)