M. Abu Sadik

M. Abu Sadik Unlocking the secrets of Design, Freelancing, and Artificial Intelligence

এবারের ঈদে করা কিছু ডিজাইন।প্রতিটা কাজেই AI-এর একটা টাচ আছে।আগে ডিজাইন করতে বসলে মাথায় শুধু আইডিয়া ঘুরতো,এখন সেই আইডিয়ার...
31/05/2026

এবারের ঈদে করা কিছু ডিজাইন।
প্রতিটা কাজেই AI-এর একটা টাচ আছে।

আগে ডিজাইন করতে বসলে মাথায় শুধু আইডিয়া ঘুরতো,
এখন সেই আইডিয়ার সাথে AI-ও কাজ করে। 😎

তবে মজার ব্যাপার হলো,
AI আমাকে ডিজাইন শিখায়নি।
বরং আমি যা ভাবি, সেটাকে আরও সুন্দরভাবে ভিজ্যুয়ালে আনতে সাহায্য করেছে।

কারণ একটা ক্লায়েন্ট যখন বলে,
“ভাই, একটু ইউনিক কিছু করেন…”
তখন AI বুঝে না সেই “ইউনিক” আসলে কেমন হওয়া উচিত।
সেটা বুঝতে হয় একজন ডিজাইনারকেই।

কোন কালারটা চোখে বেশি আটকে যাবে,
কোন কম্পোজিশনে অফারটা প্রিমিয়াম লাগবে,
বা কোন ভিজ্যুয়ালটা সত্যি সত্যি ঈদের ফিল দিবে
এই সিদ্ধান্তগুলো এখনো মানুষের ক্রিয়েটিভ চিন্তা থেকেই আসে।

আমার কাছে AI কোনো শর্টকাট না,
বরং একটা শক্তিশালী টুল…
যেটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে ক্রিয়েটিভিটাকে আরও অন্য লেভেলে নেয়া যায়।

আর হ্যাঁ…
যেসব ব্র্যান্ড ওনার ভাবতেছেন,
“ChatGPT তো আছেই, ডিজাইনার আর লাগবে কেন?”
তাদের বানানো ডিজাইনগুলো দেখতে চাই। 🥱

ফুল প্রজেক্ট দেখে আসতে পারেন বিহেন্সে- https://www.behance.net/gallery/250289257/Eid-al-Adha-Creative-Ads-Design-Social-Media-Post

Recent May Day design showcase 🚀Modern, minimal & impactful visuals created for clients.Feel free to contact for custom ...
15/05/2026

Recent May Day design showcase 🚀
Modern, minimal & impactful visuals created for clients.

Feel free to contact for custom social media designs. 📩
Portfolio: https://www.behance.net/mabusadik

এবারের পহেলা বৈশাখ উপলক্ষে কিছু ব্র্যান্ডের জন্য করা আমার কিছু ডিজাইন✨প্রতিটা কাজে চেষ্টা করেছি উৎসবের ফিলটা ধরে রাখতে, ...
14/04/2026

এবারের পহেলা বৈশাখ উপলক্ষে কিছু ব্র্যান্ডের জন্য করা আমার কিছু ডিজাইন✨
প্রতিটা কাজে চেষ্টা করেছি উৎসবের ফিলটা ধরে রাখতে, সাথে রাখার চেষ্টা ছিল একটা ক্লিন আর ব্যালান্সড লুক।

পুরো প্রজেক্টটা দেখতে পারেন:
https://www.behance.net/gallery/247583507/Bangla-New-Year-Creative-Ads-

𝐄𝐢𝐝 𝐒𝐭𝐚𝐭𝐢𝐜 𝐂𝐨𝐧𝐭𝐞𝐧𝐭 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧Designer : M. Abu SadikAgency : Growlin
03/04/2026

𝐄𝐢𝐝 𝐒𝐭𝐚𝐭𝐢𝐜 𝐂𝐨𝐧𝐭𝐞𝐧𝐭 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧

Designer : M. Abu Sadik
Agency : Growlin

অনেক সময় ক্লায়েন্টের দেওয়া ব্রিফ পুরোপুরি পরিষ্কার থাকে না।কী ধরনের ডিজাইন চাচ্ছে, কোন স্টাইল পছন্দ, বা আসলে তার মাথায় ক...
22/02/2026

অনেক সময় ক্লায়েন্টের দেওয়া ব্রিফ পুরোপুরি পরিষ্কার থাকে না।
কী ধরনের ডিজাইন চাচ্ছে, কোন স্টাইল পছন্দ, বা আসলে তার মাথায় কী আইডিয়া আছে—এসব বুঝতে একটু সময় লাগে।
আগে এই জিনিসটা আমার জন্য বেশ ঝামেলার ছিল। কাজ শুরু করার আগে বারবার ব্রিফ পড়তাম, তারপরও কনফিউশন থাকতো। তখন ক্লায়েন্টকে আবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে হতো, এতে সময়ও যেত, কাজও দেরিতে শুরু হতো।

এখন এই জায়গায় আমি AI-এর সাহায্য নিই—বিশেষ করে ChatGPT এবং Gemini।😃

আমি ক্লায়েন্টের ব্রিফটা কপি করে ChatGPT-তে দেই। এটা ব্রিফটা সহজভাবে বুঝিয়ে দেয়—মানে আসলে ক্লায়েন্ট কী চাচ্ছে, কোন দিকে কাজটা নেওয়া যেতে পারে। এতে আমার নিজের কাছেও বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যায়।

তবে সবচেয়ে সেরা হচ্ছে Gemini
Gemini ব্যবহার করে আমি ব্রিফ থেকে একটা visual idea বা sketch এর মতো ধারণা নিয়ে নেই। এতে আমি খুব দ্রুত বুঝতে পারি, ডিজাইনটা কেমন হতে পারে। একভাবে বললে, কাজ শুরু করার আগে একটা clear picture মাথায় চলে আসে।

আগে যেখানে একটা ব্রিফ বুঝতেই অনেক সময় লাগতো, এখন খুব দ্রুত বুঝে কাজ শুরু করতে পারি। আর ক্লায়েন্টের সাথে অপ্রয়োজনীয় বারবার কথা বলারও দরকার হয় না।

#হ্যাপি_ডিজাইনিং😎

আপনার ক্ষেত্রে AI কি কি হেল্প করে কমেন্টে জানাতে পারেন-👇

20/02/2026

রিসেন্টলি Google-এর Gemini AI-তে একটি নতুন feature যুক্ত হয়েছে, যার সাহায্যে এখন খুব সহজেই music তৈরি করা যায়।

‎এখানে মোট ১৬টি আলাদা style রয়েছে। প্রতিটি style আলাদা ধরনের music তৈরি করে।

‎আপনি যদি এই ১৬টি Style সম্পর্কে জানতে চান- তাহলে কমেন্ট করুন লিখে👇
আপনার ইনবক্সে পেয়ে যাবেন একটি পিডিএফ।

AI অনেক কিছু সহজ করে দিয়েছে, মানতেই হবে।আগে যে ডিজাইন বানাতে ঘন্টার পর ঘন্টা লাগতো, এখন কয়েক মিনিটেই হয়ে যায়।কিন্তু সবচে...
08/11/2025

AI অনেক কিছু সহজ করে দিয়েছে, মানতেই হবে।
আগে যে ডিজাইন বানাতে ঘন্টার পর ঘন্টা লাগতো, এখন কয়েক মিনিটেই হয়ে যায়।
কিন্তু সবচেয়ে শক্তিশালী ডিজাইনটা আসে সেই মাথা থেকে,
যেটা ভাবে, অনুভব করে, আর গল্প তৈরি করে।
এই জায়গাটায়ই পার্থক্য তৈরি হয়।

OpenAI এখন ভারতে দিচ্ছে ChatGPT Go–এর ১বছরের ফ্রি সাবস্ক্রিপশন🔥সেই সুযোগ নেওয়া যাচ্ছে বাংলাদেশ থেকেওকমেন্টে দেখুন বিস্তা...
05/11/2025

OpenAI এখন ভারতে দিচ্ছে ChatGPT Go–এর ১বছরের ফ্রি সাবস্ক্রিপশন🔥

সেই সুযোগ নেওয়া যাচ্ছে বাংলাদেশ থেকেও

কমেন্টে দেখুন বিস্তারিত 👇

Address

Sylhet
3183

Alerts

Be the first to know and let us send you an email when M. Abu Sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share