29/08/2026
দীর্ঘদিন হলো নিজের পরিস্থিতি নিজের ভিতরে গোপন করে রেখে দিয়েছি। খুব কাছের বান্ধবী, শুভাকাঙ্ক্ষী যে আমার সব কথা জানে, তাকেও আজকাল আর কিছু বলার ইচ্ছা জাগে না..!
সত্যি বলতে বর্তমানে নিজের পরিস্থিতি নিয়ে কথা বলতে কেমন যেন লজ্জা লাগে। মনে হয় দুইদিন পরপর যত সমস্যা কি আমারই? ভয় কাজ করে মানুষ জানলে হেসে না ফেলে। সমস্যাটা হলো, এই পরিস্থিতি মোকাবেলা না করে আমি উপেক্ষা করে যাচ্ছি, আর দিন দিন অন্ধকারের দিকে এগোচ্ছি...!!
সবাই ভুল বুঝে যাচ্ছে, স্বার্থপর ভাবছে, তখনও নীরবতা বেছে নিয়েছি। তবু সমাধান কি আর কিভাবে বা নিজেকে স্বাভাবিক রূপে ফেরানো সম্ভব আমার জানা নেই।
শুধু জানি সৃষ্টিকর্তা আছেন তিনিই আমার সমাধান...!!😅