Finch Shagor

Finch Shagor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Finch Shagor, Graphic designer, Bhadeswar, Sylhet.

this is my page GameLove PlayingMode AllSport’s made with islamic lectures,islamic posts (Status),islamic waz (tafsirul quran mahfil),islamic qirat,islamic Songs (ghazals).this is a page for true justice and against all injustice,corruption or hypocrisy.

14/02/2025

আল্লাহ পাক রাব্বুল আলামিন! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো। আমাদেরকে শিরকমুক্ত আমল এবং হিংসা-বিদ্বেষমুক্ত অন্তর দান করুন-আমীন।।। #ফিnচ_সাgoর

কুলাউড়া আলালপুর ওয়াজে মাওলানা ফুলতলির ছেলে মাওলানা কমর উদ্দিন জুলুম ও জালিমের ওয়াজ করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামকে জ...
14/02/2025

কুলাউড়া আলালপুর ওয়াজে মাওলানা ফুলতলির ছেলে মাওলানা কমর উদ্দিন জুলুম ও জালিমের ওয়াজ করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামকে জালিম হিসেবে উল্লেখ করেছেন সেটা কুলাউড়ার সহ দেশের তাওহীদি জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনাদের অব্যাহত অপপ্রচার ও মিথ্যাচার জামাত-শিবিরের অগ্রযাত্রাকে এক চুল পরিমানও ব্যাহত করতে পারেনি এবং পারবে না।
যারা স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছর জুলুমের শিকার ছিল তাদেরকে জালিম বলছেন? কত টাকা খেয়েছেন ১৬ বছরে হাসিনার সহযোগী হয়ে এবং কি কি জুলুম করেছেন সব জাতির কাছে পরিষ্কার।আপরাও সময়ের ব্যবধানে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।ইন শা আল্লাহ।।। #ফিnচ_সাgoর

"যুবকদের প্রতি শহীদ হাসান আল-বান্নার ২০ টি উপদেশ"১. তোমরা যে অবস্থায় থাক না কেন, আযান শোনার সাথে সাথে নামাযের জন্য প্রস্...
14/02/2025

"যুবকদের প্রতি শহীদ হাসান আল-বান্নার ২০ টি উপদেশ"

১. তোমরা যে অবস্থায় থাক না কেন, আযান শোনার সাথে সাথে নামাযের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।

২. কোরআনকে পাঠ কর এবং এটা নিয়ে গবেষণা কর। যত কম সময়ই হোক না কেন সেটাকে আজেবাজে কাজে ব্যয় কর না।

৩. সবসময় স্পষ্টবাদী হওয়ার চেষ্টা কর, কেননা এর দ্বারাই প্রমাণ হবে তুমি মুসলিম। আরবি শেখার চেষ্টা কর, কেননা কেবলমাত্র আরবি ভাষার মাধ্যমেই কুরআনকে ভালোভাবে বোঝা সম্ভব।

৪. কোনো বিষয়েই মাত্রাতিরিক্ত তর্কে জড়াবে না, কেননা তর্ক কোন সময় সফলতা বয়ে আনে না।

৫. কখনোই বেশি হাসবে না, কেননা আল্লাহর সাথে সম্পর্কিত আত্মা সবসময় শান্তচিত্ত ও ভারী হয়।

৬. কখনোই মশকরা করো না, কেননা একটি মুজাহিদ জাতি গাম্ভীরতা ছাড়া অন্য কিছু হতে পারে না।

৭. শ্রোতা যতটুকু পছন্দ করে ততটুকুই তোমার আওয়াজকে বুলন্দ কর, কেননা এটা স্বার্থপরতা ও অন্যকে নিপীড়ন করার শামিল।

৮. কখনোই কাউকে ছোট করো না। কল্যাণ কর ছাড়া অন্য কোন ব্যাপারে কথা বল না।

৯. তোমার প্রতিবেশী কোনো ভাই তোমার সাথে পরিচয় হতে না চাইলেও তার সাথে পরিচিত হয়ে নাও।

১০. আমাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের যে সময় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশী। অন্য জনের সময় বাঁচানোর জন্য সবসময় ব্রত হও। যদি তোমার উপর কোন দায়িত্ব অর্পিত হয় সেটাকে সব চেয়ে সহজ পন্থায় ও সুন্দর করে করার চেষ্টা কর।

১১. সবসময় পরিষ্কার পরিছন্নতার দিকে নজর দিবে। তোমাদের ঘর-বাড়ি, পোশাক-পরিচ্ছদ, শরীর ও তোমাদের কাজের জায়গাকে পরিচ্ছন্ন রাখ। কেননা এই দ্বীন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই নির্মিত হয়েছে।

১২. তোমাদের ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবে। কথা ও কাজে সবসময় মিল রাখবে। শর্ত যাই হোক না কেন সর্বদা এর উপর অটল অবিচল থাকবে।

১৩. পড়ালেখায় মনোযোগ দাও। মুসলিমদের প্রকাশিত পত্র-পত্রিকা ও ম্যাগাজিন নিয়ে পারস্পারিক আলোচনা কর। ছোট করে হলেও নিজস্ব একটা লাইব্রেরি গড়ে তোলো। নির্দিষ্ট একটি বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হওয়ার চেষ্টা করো।

১৪. কখনো সরকারের মুখাপেক্ষী হবে না, কেননা রিজিকের সবচেয়ে সংকীর্ণ দরজা হল তাদের দরজা। তবে তোমাদের কে যদি সুযোগ সুবিধা দেয় সেটাকে প্রত্যাখ্যান করো না। তোমাদের দাওয়াতকে ও তোমাদের নিজস্ব গতিকে স্তব্ধ করে না দেওয়া পর্যন্ত এর থেকে পৃথক হবে না।

১৫. তোমাদের সম্পদের একটা অংশ সংগঠনে দান কর। আর ফরজ যাকাত একসাথে করে দাও। সেটার পরিমান যত সল্পই হোক না কেন সেখান থেকে গরীব দুঃখীদের দান কর।

১৬. অপ্রত্যাশিত বিপদ আসার আগেই স্বল্প পরিমান হলেও সম্পদের একটা অংশ কে সঞ্চয় করে রাখ। এবং কখনোই জাঁকজমক পূর্ণ আসবাব পত্র ক্রয়ে সম্পদ ব্যয় কর না।

১৭. সকল অবস্থায় তাওবা ও ইস্তিগফার পাঠ কর। রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট আত্মসমালোচনা কর। হারাম থেকে বেঁচে থাকার জন্য সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাক।

১৮. বিনোদনের জায়গা থেকে এই ভেবে দূরে থাক যে, এর বিরুদ্ধেই আমার সংগ্রাম। সকল প্রকার প্রসন্নতা ও আরামদায়ক বিষয় থেকে দূরে থাক।

১৯. সকল জায়গায় তোমার দাওয়াতকে বুলন্দ করার চেষ্টা করবে। নিজের নফসের সাথে এমন আচরন কর যাতে সে তোমাকে মেনে চলতে বাধ্য হয়। তোমাদের চোখকে হারাম থেকে বিরত রাখ। নিজের আবেগের উপর প্রাধান্য বিস্তার কর।

২০. নিজেকে সর্বদায় সংগঠনের কাজের সাথে সম্পর্কিত রাখ এবং একজন নিবেদিত প্রাণ সেনার মত নেতার আদেশ মানতে সর্বদায় প্রস্তুত থাক।

আল্লাহ শহীদ হাসান আল বান্না রা. কে- শহীদ হিসেবে কবুল করুন। উনার উপদেশ গুলো আমল করার তৌফিক দান করুন।।। #ফিnচ_সাgoর

মাদকমুক্ত সমাজ গড়ুনছাত্রশিবিরকে সমর্থন করুন।chhatraShibiri_Support_Shibirjoin_Shibir #ফিnচ_সাgoর
14/02/2025

মাদকমুক্ত সমাজ গড়ুন
ছাত্রশিবিরকে সমর্থন করুন।
chhatraShibir
i_Support_Shibir
join_Shibir
#ফিnচ_সাgoর

Say_noT_o_valentineSay_noT_o_valentine_dayvalentine's day is not our culture  #ফিnচ_সাgoর
14/02/2025

Say_noT_o_valentine
Say_noT_o_valentine_day
valentine's day is not our culture
#ফিnচ_সাgoর

*মার্কিন প্রেসিডেন্ট ট্রা-ম্পের ‘গা-জা-কে জাহান্নাম বানানোর’ হুমকি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল— বাংলাদেশ ...
14/02/2025

*মার্কিন প্রেসিডেন্ট ট্রা-ম্পের ‘গা-জা-কে জাহান্নাম বানানোর’ হুমকি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির*
গা-জা-য় আটকে থাকা ই-স*রায়ে*লি বন্দিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মুক্তি না দিলে ‘গা*জা জাহান্নাম হয়ে যাবে’—গত ১০ ফেব্রুয়ারি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা*ম্পের এই হুমকি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তার এই উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “দখলদার ই*স-রা*য়ে-ল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তার আ-গ্রা*সন অব্যাহত রাখার কারণেই বন্দি বিনিময়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট অন্যায়ভাবে দখলদার শক্তির পক্ষে দাঁড়িয়ে ফি-লি-স্-তি-নি জনগণের বিরুদ্ধে আরও নিষ্ঠুর হামলার ইঙ্গিত দিয়ে গা*জা-কে জাহান্নাম বানানোর হুমকি দিচ্ছেন। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তপাত ঘটানোর ষড়যন্ত্র।”
নেতৃবৃন্দ আরও বলেন, “গত ষোলো মাসে ই*স-রা*য়ে-ল বর্বর আক্রমণ ও আগ্রাসনের মাধ্যমে ১৮ হাজারেরও বেশি নিষ্পাপ শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও অধিক নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে এবং ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। অথচ ই*স-রা*য়ে-লে*র ইতিহাসের জঘন্যতম গ*ণহ-ত্যার প্রতিবাদ না করে, ফি*লি-স্*তি-নি*দের অধিকার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার পরিবর্তে গা*জা-য় নিরীহ জনগণকে টার্গেট করে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে, তিনি মানবাধিকারে বিশ্বাসী নন। তার এই হুমকি বিশ্ববিবেকের প্রতি চরম অবমাননা এবং শান্তিকামী মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়। এর মাধ্যমে তিনি ই*স-রা*য়ে-লে*র আ*গ্রাসন ও গ*ণ-হ*ত্যা*কে উসকে দিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যে আরও সংঘাত ও রক্তপাত বাড়াবে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ মার্কিন প্রশাসনকে উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানান এবং ই*স-রা*য়ে-লে*র যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পাশাপাশি, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফি*লি-স্*তি-নে*র ন্যায্য অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।।। #ফিnচ_সাgoর

14/02/2025

★১৪ ফেব্রুয়ারি "সুন্দরবন দিবস"★

এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মহান রব অনেক সম্পদ দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে প্রাচীর হয়ে যে বন গার্ড ওয়াল হিসেবে দাড়িয়ে যায়- সে আমাদের সুন্দরবন। ১৯৯৭ সালে ইউনেস্কো এই বনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
সুন্দরবন বিশ্বপ্রকৃতির জন্য এক নিয়ামক শক্তি। কিন্তু এর ওপর খুব বেশি গবেষণা হয়নি, যা হয়েছে অতি সামান্য। রোমাঞ্চকর ও রহস্যঘেরা এই বন নিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর গবেষণা হওয়া দরকার। রবের দেওয়া সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক।
উল্লেখ্য যে, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।।। #ফিnচ_সাgoর

Address

Bhadeswar
Sylhet
3162

Telephone

+8801755867010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Finch Shagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Finch Shagor:

Share