Grow It Digital

Grow It Digital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grow It Digital, Advertising/Marketing, Osmaninagar, Sylhet.

Grow it digital is the best digital marketing agency based in Bangladesh, that provides all kinds of digital marketing services like social media marketing, search engine marketing, Influencer marketing, and SEO.

রক্তে রাঙানো একুশ, আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।যে ভাষার প্রতিটি অক্ষরে শহীদদের আত্মত্যাগের স্মৃতি জড়িয়ে আছ...
21/02/2026

রক্তে রাঙানো একুশ, আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।
যে ভাষার প্রতিটি অক্ষরে শহীদদের আত্মত্যাগের স্মৃতি জড়িয়ে আছে, সেই ভাষাই আমাদের পরিচয়, আমাদের আত্মমর্যাদা।

Grow It Digital বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে মহান ভাষা শহীদদের।
তাদের ত্যাগ আমাদের প্রতিটি উচ্চারণে অমর।

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয় তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।Grow It Digital  এর পক্ষ থেক...
16/12/2025

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয় তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

Grow It Digital এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম""চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"এসব গল্প এখন অনেকেই শোনায়।তরুণদের জন্য পরামর্শ, এই ...
21/09/2025

"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?
চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ।

ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।
কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

জাপানের আইসক্রিম কোম্পানি আকাগি নিউগিও (Akagi Nyugyo) তাদের বিখ্যাত “গারিগারি-কুন” (Garigari-kun) পপসিকেলের দাম ২৫ বছর প...
20/09/2025

জাপানের আইসক্রিম কোম্পানি আকাগি নিউগিও (Akagi Nyugyo) তাদের বিখ্যাত “গারিগারি-কুন” (Garigari-kun) পপসিকেলের দাম ২৫ বছর পর প্রথমবারের মতো বাড়িয়েছে।
বৃদ্ধিটা কত জানেন ? মাত্র ১০ ইয়েন, মানে প্রায় ৯ সেন্ট।

কিন্তু চুপচাপ লেবেল বদলে দেওয়ার বদলে তারা জাতীয় টেলিভিশনে গিয়ে একটা পূর্ণাঙ্গ বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইল। বিজ্ঞাপনে দেখা যায়, কোম্পানির কর্মকর্তারা গভীরভাবে মাথা নত করে বলছেন— “আমরা ২৫ বছর ধরে একই দাম রেখেছিলাম, কিন্তু… আর পারছিনা ।”

শুধু জাপানেই হয়তো এমনটা সম্ভব—কোনো কোম্পানি কয়েক সেন্ট দাম বাড়িয়েও টেলিভিশনে মাথা নত করে ক্ষমা চাইছে।
সত্যি বলতে কী, এটা আমার দেখা সবচেয়ে আন্তরিক আর হৃদয়ছোঁয়া “সরি”।

দর্শক এমন কোনো ঘটনা আপনারা দেখেছেন?

👕👖 Clothing Shop এ Digital Marketing এর গুরুত্বআপনার দোকানে হয়তো দারুণ সব কালেকশন আছে, কিন্তু সেই কালেকশন সম্পর্কে যদি ম...
20/09/2025

👕👖 Clothing Shop এ Digital Marketing এর গুরুত্ব

আপনার দোকানে হয়তো দারুণ সব কালেকশন আছে, কিন্তু সেই কালেকশন সম্পর্কে যদি মানুষ জানতে না পারে তাহলে বিক্রি কীভাবে বাড়বে?

আজকের দিনে শুধু দোকান খোলা রাখলেই হবে না, দরকার Digital Marketing।
✅ Facebook Ads
✅ Instagram Promotion
✅ Google Marketing
✅ Online Branding

এসবের মাধ্যমে আপনি আপনার কাপড়ের দোকানকে কয়েক গুণ বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।
👉 শহর থেকে গ্রাম, দেশ থেকে বিদেশ—যেখানেই হোক, আপনার প্রোডাক্ট অনলাইনে পৌঁছে যাবে টার্গেট কাস্টমারের কাছে।

মনে রাখবেন—
Digital Marketing ছাড়া Clothing Business = সীমিত কাস্টমার
Digital Marketing সহ Clothing Business = সীমাহীন কাস্টমার 🚀

তাই এখনই সময় অনলাইনে আপনার ব্যবসাকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার।
Digital Marketing is not a cost, it’s an investment for growth!

‎🛑 ব্র্যান্ড যদি থাকে ডিজিটাল মার্কেটিং ছাড়া, তবে সেটা দেখতে ঠিক এমনই!‎‎অর্ধেক গাড়ি যেমন চলতে পারে না, তেমনি ব্র্যান্ড ...
19/09/2025

‎🛑 ব্র্যান্ড যদি থাকে ডিজিটাল মার্কেটিং ছাড়া, তবে সেটা দেখতে ঠিক এমনই!

‎অর্ধেক গাড়ি যেমন চলতে পারে না, তেমনি ব্র্যান্ড ,ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং সাপোর্ট ছাড়া সফল হতে পারে না।

‎🎯 Grow It Digital দিচ্ছে আপনার ব্যবসার জন্য:
‎✅ Complete Branding Support
‎✅ Digital Marketing Strategy
‎✅ Content & Creative Design
‎✅ Social Media & Ads Management
‎✅ Result-Driven Campaign Ex*****on

‎📞 Contact Us: +8809638487151
‎📈 Reach. Engage. Succeed.

‎গ্রাফিক্স ও মোশন ডিজাইনার আবশ্যক‎আমরা একজন সৃজনশীল এবং প্রতিভাবান গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি, যিনি মোশন গ্রাফিক্স সম্পর্...
19/09/2025

‎গ্রাফিক্স ও মোশন ডিজাইনার আবশ্যক
‎আমরা একজন সৃজনশীল এবং প্রতিভাবান গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি, যিনি মোশন গ্রাফিক্স সম্পর্কেও দক্ষ।

‎যোগ্যতা ও শর্তাবলী
‎ * Adobe Photoshop এবং Illustrator এ অভিজ্ঞ হতে হবে।
‎ * মোশন ভিডিও তৈরি করার দক্ষতা থাকতে হবে।

‎আবেদনের নিয়মাবলী :
‎আগ্রহী প্রার্থীরা তাদের আবেদনপত্র এবং নিম্নলিখিত কাগজপত্র [email protected] এই ইমেইল ঠিকানায় পাঠান:
‎ * আপনার সি. ভি.
‎ * পূর্ববর্তী কাজের পোর্টফোলিও বা ডেমো।
‎ * শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি।
‎ * ভোটার আইডি কার্ড।

‎বিশেষ দ্রষ্টব্য: ফেসবুকের মাধ্যমে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ তারিখ ২৭শে সেপ্টেম্বর , ২০২৫।
‎যোগাযোগের জন্য:
‎ * [email protected]
‎ * 09638487151

এখন থেকে ফেসবুক-ইন্সটাগ্রামে অন্য কারো কন্টেন্ট (ছবি/পোস্ট/ভিডিও/স্টোরি) কপি করলেই খেতে হবে রিপোর্ট!!! ☹️😵‍💫সম্প্রতি Met...
14/09/2025

এখন থেকে ফেসবুক-ইন্সটাগ্রামে অন্য কারো কন্টেন্ট (ছবি/পোস্ট/ভিডিও/স্টোরি) কপি করলেই খেতে হবে রিপোর্ট!!! ☹️😵‍💫

সম্প্রতি Meta ফেসবুক এবং ইন্সটাগ্রামের জন্য Content Protection নামের এক টুলস নিয়ে আসছে, যার মাধ্যমে অন্য কেও আমাদের পোস্ট/ছবি/ভিডিও এমনকি স্টোরি-ও যদি কপি করে, খুব সহজেই তা দেখতে পারবো ,ট্রাক করতে পারবো এবং রিমুভ করতে পারবো!!!

কিন্তু, কাহিনী হচ্ছে এখনো সব পেইজে বা একাউন্ট-এ এই টুলস টা আসেনি!! টেস্টিং পারপাসে অনেকের পেইজেই আসছে এই টুলস।

আর এই টুলস টা রাইট ম্যানেজারের মতোই তবে, এটা ফেসবুক অটোমেটিক দিবে , কোনো প্রকার আপিল করা ছাড়াই!!!
এই টুলস আপনার পেইজে আসছে কিনা চেক করতে,

- পেইজের Professional Dashboard এ যেতে হবে
- স্ক্রল ডাউন করে, নিচে Content অপশনে গেলেই দেখা যাবে এই টুলস এসেছে কিনা।
- যদি আসে তবে স্ক্রিনশটে দেওয়া পদ্ধতিতে চালু করে নিতে হবে।আর না আসলে অপেক্ষা....
© Abdullah al Imran

ফেসবুক মার্কেটারদের জন্য নতুন এড রুলস আপডেট  জেনে নিন না জানলে বিপদে পড়বেন! আপনি যদি Facebook এ বুস্ট বা এড ক্যাম্পেইন চ...
07/09/2025

ফেসবুক মার্কেটারদের জন্য নতুন এড রুলস আপডেট জেনে নিন না জানলে বিপদে পড়বেন!

আপনি যদি Facebook এ বুস্ট বা এড ক্যাম্পেইন চালান, তাহলে এই পোস্টটা আপনার জন্য। কারণ ২০২5 সালের মাঝামাঝি থেকে Facebook Ad Policy তে এসেছে বেশ কিছু নতুন পরিবর্তন যা না জানলে আপনার একাউন্ট সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে।

নতুন কিছু গুরুত্বপূর্ণ রুলস (আপডেটেড):

১ একাউন্ট ভেরিফিকেশন এখন আরও কঠোর

এখন শুধু Business Page থাকলেই হবে না। Ad account এর সাথে Govt. ID, Business Info, এবং Payment Method ঠিকঠাক যুক্ত থাকতে হবে।

২ নতুন পণ্যের প্রচারে সতর্কতা

আপনি যদি নতুন কোনো পণ্য বা সার্ভিস বুস্ট করেন, তাহলে Claim Verification থাকতে হবে। যেমন ১০ দিনে ওজন কমান, ১০০% ইনকামের গ্যারান্টি এমন ট্যাগলাইন দিলে একাউন্ট রিভিউতে যাবে।

৩ রিপোর্টেড কনটেন্টে এড বন্ধ

আপনার কোনো পোস্টে যদি ইউজার রিপোর্ট করে, তাহলে ওই কনটেন্টে এড চালানো যাবে না। এজন্য কন্টেন্টের ভাষা ও ভিজুয়াল খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

৪ পলিটিক্স বা সেনসিটিভ বিষয় এডে নিষেধ

রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত বিষয় নিয়ে এড চালাতে হলে বিশেষ অথরাইজেশন দরকার। না থাকলে আপনার এড রিজেক্ট হবে বা একাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে।

৫ একাউন্ট হেলথ চেক ফিচার যুক্ত হয়েছে

Business Suite এ এখন আপনি আপনার একাউন্টের হেলথ স্ট্যাটাস দেখতে পাবেন যেখানে দেখাবে কয়টা এড রিজেক্ট হয়েছে, কয়টা রিপোর্টেড, রিসেন্ট পলিসি ভায়োলেশন ইত্যাদি।

এছাড়াও:

একই ব্যাক্তি অনেকগুলো একাউন্ট থেকে এড রান করলে সেগুলা একসাথে ফ্ল্যাগ হতে পারে।

Payment Method mismatch থাকলে এড রান বন্ধ করে দিচ্ছে।

Fake Engagement (ভুয়া রিয়্যাক্ট, কমেন্ট) বেড়ে গেলে Penalize করছে।

তাই করণীয়:

প্রতিটি এড চালানোর আগে কনটেন্ট, টেক্সট, ভিডিও/ইমেজ Policy Friendly কিনা দেখে নিন।

Business Verification করে নিন।

সঠিক Payment Method ব্যবহার করুন।

বুস্ট না করে Ads Manager থেকে প্রফেশনালভাবে এড চালান।

মনে রাখবেনএখন ফেসবুকের পলিসি আগের চাইতে অনেক বেশি স্ট্রিক্ট। তাই না জেনে না বুঝে এড চালালে শুধু টাকা নয়, আপনার পেজ/একাউন্টও হারাতে পারেন!

এই আপডেট গুলো আপনার পরিচিত অন্য মার্কেটারদের সাথে শেয়ার করুন।

তখন ঠিক এভাবেই তাকাই থাকি মনিটরের দিকে 😕
07/09/2025

তখন ঠিক এভাবেই তাকাই থাকি মনিটরের দিকে 😕

নতুন আপডেট: AI Handoff in Meta Business SuiteMeta তাদের Business Suite এ এনেছে একদম নতুন ফিচার  AI Handoff।এখন থেকে AI স...
07/09/2025

নতুন আপডেট: AI Handoff in Meta Business Suite

Meta তাদের Business Suite এ এনেছে একদম নতুন ফিচার AI Handoff।

এখন থেকে AI স্বয়ংক্রিয়ভাবে আপনার কাস্টমারদের মেসেজ রিপ্লাই করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী কথোপকথন আবার আপনাকে হ্যান্ডওভার করে দেবে।

সুবিধা

সময় বাঁচাবে সাধারণ প্রশ্নের উত্তর AI দেবে, আপনাকে বারবার রিপ্লাই করতে হবে না।

২৪/৭ সাপোর্ট গ্রাহক রাতদিন যেকোনো সময় উত্তর পাবে।

অটোমেশন + পার্সোনালাইজেশন ফ্রিকোয়েন্টলি আসা প্রশ্ন, প্রাইস, ডেলিভারি ইনফো ইত্যাদি AI হ্যান্ডেল করবে।

ফলো-আপ সহজ , জটিল প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কাস্টমার আসলে AI আপনাকে হস্তান্তর করবে।

কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত হবে, দ্রুত উত্তর পাওয়ায় গ্রাহক খুশি থাকবে।

অসুবিধা

ভুল উত্তর দেওয়ার ঝুঁকি AI সবসময় সঠিক তথ্য নাও দিতে পারে।

পার্সোনাল টাচ কমে যাবে অনেক গ্রাহক মানুষের সাথে সরাসরি যোগাযোগ চায়।

সেটআপ ও কনফিগারেশন দরকার সঠিকভাবে ট্রেন না দিলে সমস্যা হবে।

ডাটা প্রাইভেসি নিয়ে শঙ্কা AI মেসেজ বিশ্লেষণ করে, তাই ডেটা নিয়ে সচেতন থাকতে হবে।

সঠিকভাবে ব্যবহার করলে AI Handoff ব্যবসার জন্য গেম চেঞ্জার হতে পারে।
কিন্তু সব কাজেই পুরোপুরি AI-র ওপর ভরসা করা যাবে না শেষ পর্যন্ত কাস্টমারের কাছে মানুষের যোগাযোগই সবচেয়ে বড় ভরসা।

🔥 বড় আপডেট! অবশেষে চলে এলো META AI AGENT! আপনার ফেসবুক পেজের ইনবক্সে কাস্টমারের সব প্রশ্নের উত্তর দেবে এখন AI! 🤖আমি আজ B...
28/08/2025

🔥 বড় আপডেট! অবশেষে চলে এলো META AI AGENT!

আপনার ফেসবুক পেজের ইনবক্সে কাস্টমারের সব প্রশ্নের উত্তর দেবে এখন AI! 🤖
আমি আজ Business Manager-এ এই ফিচারটা দেখেছি — বাংলাদেশে এখনো আসেনি, তবে খুব শিগগিরই আসবে ইনশাআল্লাহ! 🇧🇩

👉 META AI AGENT কী করতে পারবে?
✅ কাস্টমারের সব প্রশ্নের উত্তর দেবে
✅ আপনার প্রোডাক্টের ডিটেইলস বুঝিয়ে বলবে
✅ কাস্টমারের কাছ থেকে অর্ডার নেবে
✅ ২৪ ঘন্টা / ৭ দিন নন-স্টপ সার্ভিস

মানে একবার ট্রেন করিয়ে দিলে আর আলাদা কোয়েরি ম্যানেজার লাগবে না! META নিজেই আপনার হয়ে কাস্টমারকে সবচেয়ে একুরেট আর ফ্রেন্ডলি উত্তর দেবে।

🚀 ব্যবসার জন্য এটা হবে একটা গেম চেঞ্জার!

Address

Osmaninagar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grow It Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share