টাঙ্গাইল পশু -পাখি পালন

টাঙ্গাইল পশু -পাখি পালন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from টাঙ্গাইল পশু -পাখি পালন, Marketing Agency, tangail, Tangail.

29/04/2026
29/04/2026

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুভ উদ্বোধন।
‎স্থান: পৌর উদ্যান, টাঙ্গাইল,
‎তারিখ: ২০ এপ্রিল, ২০২৬
‎আয়োজনে: সিভিল সার্জন অফিস, টাঙ্গাইল। 👇📸

29/04/2026

টাঙ্গাইলে নাগরিক অধিকারকর্মীর গাড়িতে
অ/গ্নি/সং/যো/গ।

টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্যের ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গভীর রাতে। এতে গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত ব্যক্তিরা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশের মানুষ আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়ির বেশীরভাগ অংশ পুড়ে যায়। সকালে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সুপার ঢাকায় থাকলেও অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে। ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে নানা অনিয়মের বিরুদ্ধে কাজ করছেন। তিনি নদী, খাল ও বিল দখলমুক্ত করার দাবি তুলেছেন। অবৈধভাবে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের বিরোধিতা করেছেন। মাদকবিরোধী কার্যক্রম ও যানজট নিরসন নিয়েও তিনি সক্রিয়। গত ৮ থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত তিনি গণঅনশন করেন। বিভিন্ন নাগরিক অধিকারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু তার দাবির সঙ্গে সংহতি জানান। তিনি স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি জাতীয় সংসদে তোলার আশ্বাস দেন। পরবর্তীতে তিনি সংসদে বিষয়টি উপস্থাপন করেন বলে জানা গেছে। এতে সংগঠনের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে এর কিছুদিন পরই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ঘটনার পর এলাকায় মানুষের মধ্য ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। অনেকে এটিকে পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন। তারা দাবি করছেন, নূর মোহাম্মদ রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্যরা দোষীদের দ্রুত গ্রেফতাররের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় তারা আন্দোলনে নামবেন। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

29/04/2026

শিক্ষিকাকে বিএনপি নেতার মা/র/ধ/রে/র আগের যে ছবি গণমাধ্যমে আসেনি। 🫲

29/04/2026

টাঙ্গাইলে শুরু হলো উদ্যোক্তাদের প্রাণের মেলা। 👇

টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬।

জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মেলায় রয়েছে দেশীয় সংস্কৃতি ও সৃজনশীলতার অপূর্ব সমাহার—
হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি ও তাঁতের কাপড়, সুস্বাদু খাদ্যপণ্যসহ মোট ৬০টি স্টল। 📸

Address

Tangail
Tangail
1990

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল পশু -পাখি পালন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share